Government Employees Salary ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলে কারও বেড়েছে ৮ হাজার, কারও কম; দেখা গেল ভিন্ন চিত্র
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ | বিস্তারিত

নবম পে-স্কেলের বকেয়া বেতন তুলতে নতুন নিয়ম, যা করতে হবে
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
৪ নভেম্বর ২০২৬, ২১:৪৮ | বিস্তারিত

নবম পে স্কেলে এমপিও শিক্ষকদের জন্য সুখবর? বেতন ও বকেয়া নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল নিয়ে নতুন করে আশার কথা শুনছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। নতুন বেতনকাঠামোর সুবিধা তাঁদের ক্ষেত্রেও কার্যকর হবে কি না, তা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে। তবে সংশ্লিষ্ট প্রজ্ঞাপন জারি হলে এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়েও সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির আহ্বায়ক আবদুল মালেক।
২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে।
২৬ অক্টোবর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

নবম পে-স্কেল: পে-ফিক্সেশনে ৬টি প্রশ্ন, যা জানা অতি জরুরি
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নবম জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণ বা পে-ফিক্সেশন নিয়ে নানা প্রশ্ন তৈরি হয়েছে। ব্যক্তিগত তথ্য সংশোধন, পুরোনো বেতন নির্ধারণীতে ভুল, ফিক্সেশন ‘সেন্ড ব্যাক’, নতুন নিয়োগ, প্রেষণে কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা ব্যক্তিদের করণীয় জানতে চাইছেন অনেকে।
২৬ অক্টোবর ২০২৬, ১৩:০০ | বিস্তারিত

পে-স্কেল: নতুন সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নতুন পে স্কেলে কার বেতন কত বাড়লো-দেখুন হিসাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

মন্ত্রিসভায় পাস হলেই গেজেট নয় পে-স্কেলে, ফের ১১ পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জারি হয়নি পে-স্কেলের প্রজ্ঞাপন। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা থাকলেও তা এখনো সম্ভব হয়নি। এমনকি নতুন বেতনকাঠামোর খসড়াও এখনো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। বর্তমানে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ | বিস্তারিত

নবম পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

পে স্কেল অনুমোদনের পর এবার প্রজ্ঞাপন, কার বেতন কত বাড়ছে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা পে স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী রোববার নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার। এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। ফলে নতুন পে স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান এখন সময়ের ব্যাপার।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৫ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫০ | বিস্তারিত

নবম পে-স্কেলে কী থাকছে, কখন বাড়বে বেতন-ভাতা?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে-স্কেলের পুরো সুবিধা একসঙ্গে কার্যকর করার পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সামনে এসেছে।
১৮ আগস্ট ২০২৬, ২২:২৬ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

প্রায় এক যুগ পর পে স্কেল, বাস্তবায়ন কবে? জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চলতি ২০২৬ সালের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এই বক্তব্যের পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:৩৩ | বিস্তারিত

পে-স্কেলে সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি আবারও সামনে এসেছে। চলতি অর্থবছরেই বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৭ আগস্ট ২০২৬, ০১:১৩ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের খসড়ায় বড় চমক, গ্রেড-১ থেকে-২০ পর্যন্ত বেতন যত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। আলোচিত এই খসড়ায় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দেখা যাচ্ছে।
১৬ আগস্ট ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত
