প্রধান উপদেষ্টা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

সরকারি চাকরিজীবীদের বৈশাখী ভাতা নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা বাড়ানোর উদ্যোগ প্রায় চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। নবম জাতীয় পে স্কেলের আওতায় এ ভাতা বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হচ্ছে, যা শিগগিরই সরকারের সর্বোচ্চ পর্যায়ে উপস্থাপন করা হবে। আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রস্তাব অনুযায়ী বৈশাখী ভাতা মূল বেতনের ৫০ শতাংশে উন্নীত করার সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ...
২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৫ | বিস্তারিত

দেশের সকল সরকারি অফিসের জন্য জারি হল জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন গণভোট সামনে রেখে সরকারি দপ্তরগুলোতে এসেছে নতুন ভিজ্যুয়াল নির্দেশনা। এখন থেকে সব ধরনের সরকারি চিঠিপত্রে নির্বাচনের নির্ধারিত বিশেষ লোগো ব্যবহার বাধ্যতামূলক করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বিষয়টি জানিয়ে দেশের সব মন্ত্রণালয়ের সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে ইতোমধ্যে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই লোগো ব্যবহারের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল। তারই ...
১১ জানুয়ারি ২০২৬, ১১:৩৮ | বিস্তারিত

বাংলাদেশকে কড়া বার্তা দিলেন ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হবে বলে জানানো হয়েছে। বাংলাদেশ যদি এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের পাল্টা ব্যবস্থা নেয়, তবে শুল্ক আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প। এ সংক্রান্ত একটি সরাসরি চিঠি পাঠানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে। চিঠিতে ট্রাম্প উল্লেখ করেছেন, “যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে একটি ভারসাম্যপূর্ণ ...
৮ জুলাই ২০২৫, ০৮:৩৩ | বিস্তারিত

নিষেধাজ্ঞার ঝুঁকিতে বাংলাদেশ!
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: রাশিয়া-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় অঞ্চল থেকে গম আমদানির অভিযোগে বাংলাদেশকে নিষেধাজ্ঞার আওতায় আনার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে যাচ্ছে ইউক্রেন। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। ইউক্রেনের দক্ষিণ এশিয়াবিষয়ক এক সিনিয়র কূটনীতিক জানান, এ বিষয়ে বাংলাদেশকে একাধিকবার সতর্ক করা হলেও গম আমদানি বন্ধ না হওয়ায় এবার ইউক্রেন ইইউর শরণাপন্ন হচ্ছে। রয়টার্সে প্রকাশিত একটি কূটনৈতিক নথি অনুযায়ী, ইউক্রেনের নয়াদিল্লিস্থ দূতাবাস ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কফকাজ ...
২৭ জুন ২০২৫, ১৭:৪৮ | বিস্তারিত

ড. ইউনূস ও তারেক রহমান বৈঠক: সফল হওয়ার পেছনে যেসব কারণ
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে লন্ডনের দ্য ডরচেস্টার হোটেলে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দেড় ঘণ্টা স্থায়ী এই রুদ্ধদ্বার বৈঠক শেষে উভয় পক্ষ একে ফলপ্রসূ বলে অভিহিত করেছে। বিএনপির উপদেষ্টা মাহদী আমিন জানান, নির্বাচনকালীন সরকার, বিচার ও প্রশাসনিক সংস্কারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই বৈঠকের মাধ্যমে রাজনৈতিক অচলাবস্থা অনেকটাই কাটতে শুরু করেছে। আলোচনার ...
১৪ জুন ২০২৫, ১১:৫৩ | বিস্তারিত

ড. ইউনূস ও তারেক রহমানের সৌহার্দ্যপূর্ণ বৈঠক
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৩ জুন, লন্ডনের অভিজাত হোটেল ডোরচেস্টারে (বাংলাদেশ সময় দুপুর ২টা থেকে ৩টা ৩৫ মিনিট পর্যন্ত)। শুরু থেকেই বৈঠকের পরিবেশ ছিল আন্তরিক ও উষ্ণ। হোটেলের দিকে হাঁটার সময়ই দুই নেতা পরস্পরকে শুভেচ্ছা জানান।ড. ইউনূস বলেন, “খুব ভালো লাগছে।”তারেক রহমান হাসিমুখে জবাব দেন, “আমারও খুব ভালো ...
১৩ জুন ২০২৫, ১৭:৪৩ | বিস্তারিত

বিএনপির দুইটি বিষয়ে সম্মতি মিললেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সম্ভব
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে—প্রধান উপদেষ্টার এই ঘোষণার পরও দেশের রাজনীতিতে অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। রাজনৈতিক অঙ্গনে এখনো চলছে আলোচনা, গুঞ্জন ও নানা প্রতিক্রিয়া। সম্প্রতি সরকার ও বিরোধী পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক নতুন করে আশার সঞ্চার করেছে—সমঝোতার আলো কি অবশেষে দেখা যাবে? প্রধানমন্ত্রী ও বিএনপির শীর্ষ নেতার মধ্যে সরাসরি সংলাপকে ইতিবাচকভাবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের প্রত্যাশা—এবার হয়তো একটি সমঝোতামূলক পথেই অগ্রসর হবে ...
১৩ জুন ২০২৫, ১৪:৩৬ | বিস্তারিত

এখানেই গড়ে উঠছে বাংলাদেশের ভবিষ্যৎ—প্রধান উপদেষ্টার আবেগঘন বার্তা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যমতের ভিত্তি গড়ে তোলার চলমান প্রক্রিয়া নিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, প্রতিদিন অসংখ্য বৈঠকে অংশ নিই, নানান আলোচনা করি। তবে সবচেয়ে তৃপ্তি পাই তখনই, যখন আপনাদের মতো সবার সঙ্গে বসে খোলামেলা কথা বলার সুযোগ হয়। কারণ এখানেই রচিত হচ্ছে আমাদের প্রিয় বাংলাদেশের ভবিষ্যৎ। সোমবার অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা জানান, সংস্কার-প্রক্রিয়া শুরুর সময় কিছুটা অনিশ্চয়তা থাকলেও দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হয়—বিষয়ভিত্তিক ...
২ জুন ২০২৫, ২১:৪৭ | বিস্তারিত

ড. ইউনূসকে সরালে লাভ কার
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫ আগস্ট এক নতুন মোড় নিয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল এক অভিন্ন দাবিতে—পরিবর্তনের ডাক নিয়ে। সেই দিনে রাজপথে নেমেছিল ১৯৭১-এর পর সবচেয়ে বড় জনস্রোত। দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভ রূপ নেয় প্রত্যয়ের আন্দোলনে। এর মধ্য দিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়—স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রত্যাশা নিয়ে। এমন সময় সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কে নেবেন ...
২৬ মে ২০২৫, ১৭:৩৩ | বিস্তারিত

প্রধান উপদেষ্টাকে দেওয়া বিএনপির চিঠিতে কী লেখা ছিল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গুঞ্জন উঠে, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শিগগিরই পদত্যাগ করতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি গুরুত্বপূর্ণ চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বিএনপি তিনটি মূল দাবির ওপর জোর দেয়— ১. বিচার বিভাগ ও প্রশাসনে প্রয়োজনীয় ...
২৫ মে ২০২৫, ১৩:০৭ | বিস্তারিত

শিগগিরই ঘোষণা আসছে নির্বাচনী রোডম্যাপ, জানালেন উপদেষ্টা সালেহউদ্দিন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: নানা দাবিদাওয়া ও আন্দোলনের চাপের মুখে নির্বাচনী রোডম্যাপ চূড়ান্ত করার পথে এগোচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের সদস্য ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামী নির্বাচন ডিসেম্বরের আগে বা জুনের পরে নয়, এই সময়সীমার মধ্যেই রোডম্যাপ ঘোষণা করা হবে। নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রোডম্যাপ ঘোষণার আগে কিছু গুরুত্বপূর্ণ সংস্কার এবং জুলাই মাসে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম দৃশ্যমান করার পরিকল্পনা রয়েছে সরকারের। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইঙ্গিত? তিনি জানান, দেশের চলমান অস্থিরতা ও আন্দোলনের ...
২৫ মে ২০২৫, ১০:৩১ | বিস্তারিত

ড. ইউনূস পদত্যাগ করলে বাংলাদেশ যে ভয়াবহ সংকটে পড়তে পারে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তেজনা চরমে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশজুড়ে জোর গুঞ্জন চলছে। অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই খবর সাধারণ মানুষের মাঝেও উদ্বেগের সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে— যদি সত্যিই ড. ইউনূস সরে দাঁড়ান, তাহলে কি বাংলাদেশ আরও গভীর সংকটে নিমজ্জিত হবে? গত জুলাইয়ের গণআন্দোলনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইউনূস। শুরুতে রাজনৈতিক ...
২৪ মে ২০২৫, ১৬:৫৯ | বিস্তারিত

তিন শর্তে মত বদলালেন ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করে উত্তেজনার ঝড় উঠে—প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, এমন গুঞ্জনে। ২৪ ঘণ্টার টানটান পরিস্থিতি শেষে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয়। উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক দলগুলোর সক্রিয় প্রচেষ্টায় ড. ইউনূস শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করেন। যদিও ড. ইউনূস কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেননি, ঘনিষ্ঠজনদের সঙ্গে আলোচনায় তার হতাশা ও ক্লান্তির ইঙ্গিত মিলেছিল। সেখান থেকেই জল্পনার সূচনা। তবে সিদ্ধান্ত পরিবর্তনের পেছনে তিনটি গুরুত্বপূর্ণ শর্তের ...
২৪ মে ২০২৫, ০৯:২৬ | বিস্তারিত

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন: জনমনে উদ্বেগ ও প্রত্যাশার মিশ্র প্রতিক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং নানা গুঞ্জনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য পদত্যাগের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। এ খবরে সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, দ্বিধা ও নানা প্রতিক্রিয়া। বাংলাদেশ শোনা মিডিয়ার জনপ্রিয় ‘জনতা’ অনুষ্ঠানে অংশ নেওয়া নাগরিকদের মতামত থেকে উঠে এসেছে একটি পরিপূর্ণ চিত্র—যেখানে কেউ কেউ ইউনূসের নেতৃত্বকে দেশের জন্য আশীর্বাদ মনে করছেন, আবার কেউ সতর্ক দৃষ্টিতে বিষয়টি পর্যবেক্ষণ করছেন। অনুষ্ঠানে অংশ নেওয়া এক ব্যক্তি বলেন, ...
২৩ মে ২০২৫, ২১:১৪ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকারের ভিতরে ষড়যন্ত্র! জুলকারনাইন জানালেন কারা রয়েছে এই চক্রে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে একটি ‘বিষাক্ত চক্র’ সক্রিয়ভাবে কাজ করছে—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের। গত ২৩ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব হলেও, তাঁর পাশে থাকা কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর কারণে তিনি আজ বিপদের মুখে। জুলকারনাইন জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূসের চারপাশে ৩-৪ জন চিহ্নিত ব্যক্তি একটি ...
২৩ মে ২০২৫, ২০:১৪ | বিস্তারিত

ড. ইউনূসকে সম্মান দিন, রাষ্ট্রের স্বার্থে প্রয়োজন হলে উপদেষ্টাদের পদত্যাগ করুন
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদন: আমরা বিনীতভাবে আমাদের সম্মানিত উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাচ্ছি—জাতির বৃহত্তর স্বার্থে ড. মুহাম্মদ ইউনূসকে তাঁর বর্তমান পদে বহাল রাখুন। যদি কারও মনে হয়, পদত্যাগই বর্তমান সমস্যার সমাধান হতে পারে, তবে দয়া করে মর্যাদার সঙ্গে নিজ দায়িত্ব থেকে সরে দাঁড়ান। গত কয়েক দিনে নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে একটি তথ্য সামনে আসে—প্রধান উপদেষ্টা নিজ দায়িত্ব থেকে অব্যাহতি নিতে চাচ্ছেন। আমরা বিভিন্ন উৎস থেকে বিষয়টি যাচাই করার চেষ্টা করি। পরবর্তীতে এনসিপির আহ্বায়ক নায়েদ ...
২৩ মে ২০২৫, ১৯:৩৪ | বিস্তারিত

বাংলাদেশের রাজনীতিতে উত্তাল সময়, ড. ইউনূসের পদত্যাগ ও নতুন সরকারের সম্ভাবনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনীতিতে আবারও তৈরি হয়েছে টানটান উত্তেজনা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নিয়ে চলছে জোর আলোচনা। একইসঙ্গে সামনে এসেছে নতুন একটি সরকার গঠনের গুঞ্জন। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে—ড. ইউনূস কি সত্যিই সরে দাঁড়াচ্ছেন? এবং, আদৌ কি গঠিত হতে যাচ্ছে নতুন কোনো সরকার? গত জুলাইয়ে ছাত্র ও সাধারণ জনগণের ঐতিহাসিক আন্দোলনের পর দেশজুড়ে রাজনীতির চিত্র আমূল বদলে যায়। দীর্ঘ ১৫ বছর পর ক্ষমতা ছাড়ে আওয়ামী লীগ ...
২৩ মে ২০২৫, ১৬:৪২ | বিস্তারিত

পদত্যাগের গুঞ্জন: যমুনায় ড. ইউনূসের সঙ্গে নাহিদ ইসলাম, কী ঘটছে
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জন ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ড. ইউনূসের সঙ্গে বৈঠক করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৈঠক শেষে নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে জানান, “আজ সকাল থেকেই স্যারের পদত্যাগের গুঞ্জন শোনা যাচ্ছিল। বিষয়টি নিয়ে সরাসরি তার সঙ্গে কথা বলতেই যমুনায় যাই।” সাক্ষাতে ড. ইউনূস নাকি হতাশা প্রকাশ করে তাকে বলেন, “গণ-অভ্যুত্থানের ...
২২ মে ২০২৫, ২৩:৪৮ | বিস্তারিত

ড. ইউনূসের এক মন্তব্যেই বদলে গেল ভারতের কৌশল
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস একটি মন্তব্য করেন, যা ভারতের কৌশলগত চিন্তাভাবনায় তাৎপর্যপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে। তিনি বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য সমুদ্রপথে একমাত্র ভরসা বাংলাদেশ। পাশাপাশি তিনি এটিও উল্লেখ করেন, চীনের ক্রমবর্ধমান অর্থনীতির জন্য বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ড. ইউনূসের এই বক্তব্য দিল্লিতে উদ্বেগ সৃষ্টি করে। কারণ, ভারতের 'সেভেন সিস্টারস' নামে পরিচিত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সমুদ্রপথে বাংলাদেশকেন্দ্রিক ট্রানজিটের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এই নির্ভরতা কমিয়ে ...
২০ মে ২০২৫, ১০:০৪ | বিস্তারিত

ড. ইউনূসের এক কথার ভয়ে সেভেন সিস্টার্সে ভারতের নতুন রাস্তা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: “আমরাই এই অঞ্চলের একমাত্র সমুদ্রপথের অভিভাবক, ভারতের পূর্বাঞ্চল ল্যান্ডলকড”—চীনে সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই মন্তব্যে চরম অস্বস্তিতে পড়ে যায় দিল্লি। দ্রুতই কৌশল পাল্টে কার্যকর জবাব দিয়েছে ভারত। প্রথম প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, “ভারতের পূর্বাঞ্চল এখন আর ‘পেছনের উঠোন’ নয়, বরং আঞ্চলিক সংযোগের কেন্দ্রবিন্দু।” এর পরপরই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ‘সেভেন সিস্টার্স’ এলাকায় বিকল্প যোগাযোগ গড়ার উদ্যোগ দেখা যায়। এই প্রেক্ষাপটেই শুরু হয়েছে মেঘালয়ের শিলং থেকে ...
১৮ মে ২০২৫, ২১:৪৮ | বিস্তারিত
