
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের চারপাশে একটি ‘বিষাক্ত চক্র’ সক্রিয়ভাবে কাজ করছে—এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
গত ২৩ মে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ৮৪ বছর বয়সী নোবেলজয়ী ড. ইউনূস একজন আন্তর্জাতিকভাবে সম্মানিত ব্যক্তিত্ব হলেও, তাঁর পাশে থাকা কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর কারণে তিনি আজ বিপদের মুখে।
জুলকারনাইন জানান, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ড. ইউনূসের চারপাশে ৩-৪ জন চিহ্নিত ব্যক্তি একটি ষড়যন্ত্রমূলক বলয় গড়ে তুলেছে। তাদের মূল লক্ষ্য—বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্ব, বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করা এবং ড. ইউনূসকে ভুল পথে পরিচালিত করা।
তার ভাষায়, “এই গোষ্ঠী চায় না দেশে কোনো মূলধারার রাজনৈতিক দল টিকে থাকুক। বরং তারা সেনাবাহিনীর ভেতরে বিভাজন তৈরি করে দেশকে এক ধরনের গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে চায়।”
জুলকারনাইন সরাসরি নাম নিয়ে বলেন, “নূরুল ইসলাম ভূঁইয়া ছোটন ও তাঁর ঘনিষ্ঠদের নেতৃত্বে একটি ভয় ও ঘৃণার সংস্কৃতি তৈরি হচ্ছে, যা অনেকটা হাসিনা শাসনামলের গুম-খুন আতঙ্কের মতো।”
তিনি দেশের সব রাজনৈতিক দল, নাগরিক সমাজ এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান, এই সংকটময় সময়ে ঐক্যবদ্ধ হয়ে ড. ইউনূসকে সম্মানের সঙ্গে তাঁর দায়িত্ব শেষ করতে সহায়তা করতে হবে। যেন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠনের পথ সুগম হয়।
সেনাবাহিনীর প্রতি আস্থা রেখে জুলকারনাইন বলেন, “বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল এবং এখনও তা অপরিহার্য।”
পরবর্তী এক পোস্টে তিনি আরও হুঁশিয়ার করে বলেন, খলিল, ছোটন, শুভ্র, রিজওয়ানা ও ফরহাদ মাজহারসহ কিছু প্রভাবশালী ব্যক্তি সরকারের ভিতর থেকে এর গতিপথকে বিপরীত দিকে টানছেন। তাই এখনই সময়, এই ‘অন্ধকার মনস্ক’ লোকদের দূরে সরিয়ে সৎ, নিরপেক্ষ ও অরাজনৈতিক উপদেষ্টাদের সামনে আনা।

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৭ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে