
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৫ আগস্ট এক নতুন মোড় নিয়েছে। দেশের নানা প্রান্ত থেকে ছাত্র, শিক্ষক, পেশাজীবী, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছিল এক অভিন্ন দাবিতে—পরিবর্তনের ডাক নিয়ে।
সেই দিনে রাজপথে নেমেছিল ১৯৭১-এর পর সবচেয়ে বড় জনস্রোত। দীর্ঘদিনের শাসনের বিরুদ্ধে জমে ওঠা ক্ষোভ রূপ নেয় প্রত্যয়ের আন্দোলনে। এর মধ্য দিয়ে শুরু হয় এক নতুন অধ্যায়—স্বপ্ন, সম্ভাবনা ও দায়িত্বশীল নেতৃত্বের প্রত্যাশা নিয়ে।
এমন সময় সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন: কে নেবেন জাতির দায়িত্ব? কে দেবেন রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং আন্তর্জাতিক আস্থার নিশ্চয়তা?
আন্দোলনের অগ্রভাগে থাকা নেতৃবৃন্দ আস্থা রাখেন আন্তর্জাতিকভাবে সম্মানিত, অভিজ্ঞ ও নিরপেক্ষ এক ব্যক্তিত্ব—নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের ওপর। অর্থনৈতিক উন্নয়ন, প্রশাসনিক স্বচ্ছতা এবং বৈশ্বিক গ্রহণযোগ্যতার দিক থেকে তিনি হয়ে ওঠেন অনেকের কাছে পরিবর্তনের প্রতীক।
ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই দেশে অর্থনৈতিক ব্যবস্থায় কিছুটা স্থিতিশীলতা দেখা যায়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, বাজারে আস্থা ফিরে আসে, আইনশৃঙ্খলায়ও উন্নতির কিছু লক্ষণ স্পষ্ট হতে শুরু করে।
তবে এই ইতিবাচক পরিবর্তনের ধারায় অস্বস্তি তৈরি হয়েছে কিছু দেশ ও গোষ্ঠীর মধ্যে। বিশেষ করে ভারতের কিছু মহল উদ্বিগ্ন হয়ে পড়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের ওপর ভারতের দীর্ঘস্থায়ী প্রভাব সীমিত হতে পারে—এই আশঙ্কা থেকেই কূটনৈতিক পর্যায়ে তৎপরতা বাড়িয়েছে দিল্লি।
এদিকে, একটি অংশগ্রহণমূলক ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন নিয়ে ড. ইউনূস উদ্যোগী হয়েছেন। তবে সেই প্রক্রিয়াকে ব্যাহত করতে কিছু গোষ্ঠী সক্রিয় বলেও অভিযোগ উঠেছে। লক্ষ্য একটাই—তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া।
কিন্তু এখন দেশের ভেতরে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সমাজ এবং সাধারণ মানুষ বুঝতে শুরু করেছে—ড. ইউনূসকে সরিয়ে দিলে শুধু রাজনৈতিক ক্ষতিই হবে না, তা সমাজ, প্রশাসন এবং আন্তর্জাতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব ফেলবে।
তাই অধিকাংশ নাগরিক এখন চাইছে—আসন্ন জাতীয় নির্বাচন হোক অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ এবং ড. ইউনূসের নিরপেক্ষ নেতৃত্বে। কারণ তারা বিশ্বাস করেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে দূরদর্শী, গ্রহণযোগ্য এবং জাতির কল্যাণে প্রতিশ্রুতিশীল নেতৃত্বের ওপর।
এই মুহূর্তে, সেই দায়িত্ব পালনের জন্য ড. ইউনূসই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি—এমনটাই মনে করছেন অনেকেই।
সোহাগ/

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে স্বস্তির খবর হলো, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমতে পারে। এরপর দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
৩ ঘণ্টা আগে

নড়াইলে দুই বিএনপি নেতাকে হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে দায়ী করে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
৩ ঘণ্টা আগে

মিরসরাইয়ের ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ২০২৭ সালের নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোস্তফা চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।
৫ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন হয়েছে। একবারে প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ভ্যাটসহ কমে দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
৬ ঘণ্টা আগে

ঢাকাসহ দেশের ১০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
৭ ঘণ্টা আগে

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বা অন্য কোনো বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা ভারতের নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে নয়াদিল্লি।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে মসজিদভিত্তিক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ইমাম-মুয়াজ্জিনদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাটাছরা ইউনিয়ন শাখার সমাজসেবা বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
৮ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (২১ নভেম্বর) রাজশাহীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল থেকে দুপুর পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
৮ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) দেশের অধিকাংশ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেশের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।
১ দিন আগে