
নিজস্ব প্রতিবেদক: সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার মধ্যেই গুঞ্জন উঠে, প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস শিগগিরই পদত্যাগ করতে পারেন। এই খবর ছড়িয়ে পড়ার পর দেশের রাজনীতিতে উত্তেজনা আরও বেড়ে যায়। এমন পরিস্থিতিতে শনিবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং একটি গুরুত্বপূর্ণ চিঠি হস্তান্তর করেন।
চিঠিতে বিএনপি তিনটি মূল দাবির ওপর জোর দেয়—
১. বিচার বিভাগ ও প্রশাসনে প্রয়োজনীয় সংস্কার,
২. একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা,
৩. বিতর্কিত উপদেষ্টাদের অপসারণ।
চিঠিতে উল্লেখ করা হয়, দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় দেশে গণতান্ত্রিক অগ্রগতি হলেও গত সাড়ে ছয় মাসে সেই অগ্রগতির প্রতিফলন দেখা যায়নি। বরং জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হয়েছে, যা ভবিষ্যতের জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।
বিএনপির মতে, একটি অন্তর্বর্তী সরকার জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদি ও স্পর্শকাতর সিদ্ধান্ত নিতে পারে না। বিশেষত, মানবিক করিডর এবং চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ। বিএনপি চিঠিতে স্পষ্ট করে জানায়, এমন সিদ্ধান্ত কেবলমাত্র জনগণের দ্বারা নির্বাচিত সরকারের মাধ্যমেই গ্রহণযোগ্য।
নির্বাচন প্রসঙ্গে দলটি দাবি করে, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে অবিলম্বে একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। তাদের মতে, সংস্কার প্রক্রিয়া ও নির্বাচনের প্রস্তুতি একসঙ্গে চলতে পারে, এবং একই সঙ্গে মানবতা ও রাষ্ট্রবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারও চলমান থাকবে।
এছাড়া চিঠিতে আরও বলা হয়, যেসব উপদেষ্টার বক্তব্য বা কর্মকাণ্ড সরকারের নিরপেক্ষ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের অপসারণ প্রয়োজন। দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে জাতীয় ঐক্যের ভিত্তিতে শুধুমাত্র একটি নির্বাচিত সরকারেরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকা উচিত।
সোহাগ/

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র রাজনীতিতে গড়ে ওঠা ঐক্যকে ধ্বংস করতে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী সক্রিয় রয়েছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি সরাসরি জামায়াত-শিবিরকে লক্ষ্য করে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, মব সৃষ্টি, চরিত্রহননসহ নানা অরাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তারা ছাত্রসমাজে বিভাজন তৈরির চেষ্টা করছে।
৫ দিন আগে

ময়মনসিংহ মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ ছাত্রনেতা মোঃ মোফাজ্জল হোসেন। রাজনৈতিক অঙ্গনে তার সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং দীর্ঘদিনের ত্যাগ-তিতিক্ষার স্বীকৃতি হিসেবেই তাকে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
৫ দিন আগে

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশজুড়ে যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়, তা নিয়ে এবার নতুন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওই দিন বোনকে নিয়ে দেশ ছাড়েন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং মন্ত্রিসভার সদস্যদেরও নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছিল বলে দাবি করা হয়েছে।
৬ দিন আগে

রাজশাহীর মাদরাসা মাঠে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোড়ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির বিরুদ্ধে সরাসরি চাঁদাবাজির অভিযোগ এনে তিনি বলেন, দেশের মানুষ এখন জাতীয়তাবাদী দল নয়, ‘চাঁদাবাজি দল’ বলেই বিএনপিকে ডাকছে।
১৬ মে ২০২৬

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত নতুন আহ্বায়ক কমিটিকে কেন্দ্র করে দলে দেখা দিয়েছে বড় ধরনের অস্থিরতা ও অভ্যন্তরীণ সংকট। কমিটি ঘোষণার মাত্র একদিনের মাথায় একযোগে পদত্যাগ করেছেন ২২ জন নেতা-কর্মী। এতে দলটির ভেতরে চরম অসন্তোষ ও বিভক্তির চিত্র প্রকাশ্যে এসেছে।
১৫ মে ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম আলোচিত নেতা সারজিস আলমকে উদ্দেশ্য করে তীব্র সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। বুধবার (১৩ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক উন্মুক্ত বার্তায় তিনি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ, জনগণের আস্থা এবং রাজনৈতিক টিকে থাকা নিয়ে কঠোর মন্তব্য করেন।
১৩ মে ২০২৬

সরাইল উপজেলার উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।
৯ মে ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সিকিউরিটি গার্ড জুলহাস মিয়াকে কেন্দ্র করে বিতর্কে পড়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব শাখার সদ্য ঘোষিত কমিটি। কমিটিতে তাকে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রাখা হলেও তার পেশাগত পরিচয় প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সংগঠনের ভেতরে শুরু হয়েছে তোলপাড়।
৮ মে ২০২৬

প্রবীণ রাজনীতিবিদ ও পাঁচবারের সংসদ সদস্য মো. মোসলেম উদ্দিন আর নেই। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।
২ মে ২০২৬