রিপোর্টার

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
রোববার (১৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। একই পোস্টে আওয়ামী লীগের বিষয়ে সহানুভূতি দেখানো ব্যক্তিদের বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সার্বভৌমত্ব রক্ষায় নাগরিকদের প্রতি আহ্বান
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, ‘রাজাকার-আলবদরের বাচ্চারা, যারা বাংলাদেশের জন্ম চায়নি, ওরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নিবে, এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন।’
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় এই দেশের গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির প্রতিটা নাগরিককে যুবদলের রবিউল ইসলাম নয়ন হয়ে উঠতে হবে।’
আওয়ামী লীগের বিষয়ে কঠোর মন্তব্য
পোস্টে আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও দুর্বৃত্তদের প্রতিরোধের প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস দমন ও দুর্বৃত্তদের প্রতিরোধের ক্ষেত্রে যারা সুশীলতা দেখাতে চান, তারা ‘ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আওয়ামী ফ্যাসিস্ট’।
রাশেদ খাঁনের দাবি, গণঅভ্যুত্থানের পর তাদের ভালো হওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। তবে বাসে আগুন দিয়ে ঘুমন্ত চালককে হত্যার ঘটনার মধ্য দিয়ে তারা যে পরিবর্তিত হবে না, তার প্রমাণ দিয়েছে।
আওয়ামী লীগের প্রতি সহানুভূতি দেখালে প্রতিরোধের আহ্বান
ফেসবুক পোস্টে তিনি আরও লেখেন, ‘সুতরাং আওয়ামী লীগের বিষয়ে যে ন্যূনতম দরদ দেখাবে, তার বিরুদ্ধেও জনতার প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।’
আওয়ামী লীগকে ‘STOP & A Gone Case’ উল্লেখ করে তিনি লেখেন, আওয়ামী লীগের ‘গণহত্যাকারী অপরাধীদের’ জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে। পাশাপাশি বাংলাদেশে বসে যারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে, জনগণ তাদেরও প্রতিরোধ করবে বলে মন্তব্য করেন তিনি।
রাশেদ খাঁনের এসব বক্তব্য তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া মন্তব্য।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
৫ দিন আগে

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ দিন আগে

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে বাদানুবাদে জড়িয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের বিষয়ে জানতে বৃহস্পতিবার রাতে থানায় যান তিনি। এ সময় ওসির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলা হলে তিনি তা অস্বীকার করেন।
২৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী উদ্যোগ ও ‘ফৌজদারি অপরাধের’ অভিযোগকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের তীব্র সমালোচনা করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সম্প্রতি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করা ইশরাক দাবি করেছেন, আইনের শাসন প্রতিষ্ঠার কথা বললেও বাস্তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রত্যাশা পূরণ হচ্ছে না।
২০ অক্টোবর ২০২৬

ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
১৪ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে উপবৃত্তি ও বিশেষ অনুদানের আবেদন কার্যক্রমে সহযোগিতা করছেন সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ আলী নিরব। শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ থেকে শুরু করে আবেদন ফর্ম পূরণে সার্বিক সহযোগিতা করছেন তিনি।
১২ অক্টোবর ২০২৬