কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি আমি সত্য হিসেবে থাকতে চাই

বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের টানা আন্দোলন এবং মহাসড়ক অবরোধের জেরে সৃষ্ট তীব্র জনদুর্ভোগ ও নিরাপত্তাহীনতার কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্তত ২০টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানাগুলোর প্রধান ফটকে শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার শ্রমিক।
কালিয়াকৈরে যে সকল শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এর মধ্যে , স্টার লিংক, এপেক্স হোল্ডিং, এপেক্স লেঞ্জারী, লিবার্টি, ট্রপিক্যাল, আহসান, ইকোটেক্স, ডিভাইন, ইন্টারস্টফ, ফারইস্ট, আগামী ফ্যাশন, লীজ ফ্যাশন, লিডা, পুবানী, হাইড্রোক্সাইড লিঃ, বুলোওশনসহ বেশ কয়েকটি।
স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দীর্ঘ সময় ধরে মহাসড়ক বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহনগুলো চরম ভোগান্তিতে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে। এমতাবস্থায় কারখানার জানমাল ও উৎপাদন পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩ (১) ধারা (কাজ নেই, মজুরি নেই) মোতাবেক কালিয়াকৈর অঞ্চলের প্রায় ২০টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিকপক্ষ।
কারখানা কর্তৃপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। উৎপাদন ব্যাহত হওয়া এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় বাধ্য হয়েই তারা কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।
কারখানা বন্ধের নোটিশ দেখে সকালে কাজে যোগ দিতে আসা অনেক সাধারণ শ্রমিক হতাশ হয়ে ফিরে যান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম জানান, পোশাক শ্রমিকদের আন্দোলনের ঘটনায় কালিয়াকৈরে প্রায় ১০ থেকে ১৫ টি কারখানা বন্ধ রয়েছে। মহাসড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে এবং শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করেই দায়িত্ব শেষ হয় না। নতুন মালিক হিসেবে সরকারি ভূমি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করা গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের কাজও সহজ হয়।
১৫ ঘণ্টা আগে

জমি কেনা অনেকের কাছে জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই না করে জমি কিনলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও মালিকানা নিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। তাই জমি কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।
১৫ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পেতে পে-ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। তবে এ প্রক্রিয়া শুরুর আগে তাঁদের জন্য পৃথক সরকারি আদেশ জারি করতে হবে। এরপর পে-ফিক্সেশনের নিয়ম ও সময়সীমা জানাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১৫ ঘণ্টা আগে

এমপিও শিক্ষকদের বেতন, এমপিওভুক্ত শিক্ষক, এমপিও পে স্কেল, নবম পে স্কেল, জাতীয় বেতন স্কেল ২০২৬, এমপিও শিক্ষকদের নতুন বেতন, এমপিও পে ফিক্সেশন, পে ফিক্সেশন ২০২৬, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ বিভাগ, এমপিও শিক্ষক কর্মচারী, বেসরকারি স্কুল শিক্ষক, বেসরকারি কলেজ শিক্ষক, শিক্ষক বেতন আপডেট, নতুন বেতন কাঠামো, এমপিও আপডেট, MPO Teachers Salary, MPO Pay Scale 2026, MPO Pay Fixation, National Pay Scale 2026, 9th Pay Scale Bangladesh, Bangladesh MPO News, DSHE, Ministry of Education Bangladesh, Pay Fixation Update, Government Salary Update, Teachers Salary Bangladesh, MPO Salary News, MPO Teacher Update, Education News Bangladesh, Pay Scale News, Bangladesh Education News, Amar Bangla News,
১৬ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
১৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৪ নভেম্বর) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রায়ও পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সভাপতি সমীর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
১ দিন আগে