
রিপোর্টার

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন দিতে বেসরকারি স্কুল-কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এই আদেশ জারির পর নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের পে-ফিক্সেশন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষক-কর্মচারীদের অন্তত পাঁচ থেকে সাত দিন সময় দেওয়ার পরিকল্পনা করছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
তবে পে-ফিক্সেশনের সময়সীমা এখনো চূড়ান্ত হয়নি। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা প্রকাশ করবে মাউশি।
এমপিওভুক্ত শিক্ষকদের পে-ফিক্সেশনে ৫-৭ দিন সময়
মাউশির একটি সূত্র জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামো অনুযায়ী পে-ফিক্সেশন করতে হবে। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে কবে থেকে পে-ফিক্সেশন শুরু হবে এবং কত দিন সময় দেওয়া হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।
এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী গণমাধ্যমকে বলেন, ‘এমপিওভুক্ত জনবলের পে-ফিক্সেশন করতে হবে। অর্থ বিভাগ থেকে পৃথক আদেশ জারির পর এ সংক্রান্ত করণীয় জানাবে মাউশি। বিষয়গুলো নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি।’
পৃথক আদেশ জারির জন্য অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয়ের চিঠি
এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে পৃথক আদেশ জারির অনুরোধ জানিয়ে অর্থ বিভাগে আবারও চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
গত সোমবার পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের আদেশ এখনো জারি করা হয়নি। এ কারণে তাদের জন্য পৃথক আদেশ জারি করা প্রয়োজন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মনোয়ার হোসেনের স্বাক্ষরে পাঠানো চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত ৩২৬৭ কোটি টাকা চায় শিক্ষা মন্ত্রণালয়
এদিকে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬ বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বর্তমানে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। নতুন বেতন কাঠামো কার্যকর হলে তাদের বেতন-ভাতা পরিশোধে অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
কোন খাতে কত টাকা অতিরিক্ত বরাদ্দ প্রয়োজন?
শিক্ষা মন্ত্রণালয়ের পাঠানো চিঠি অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নে অতিরিক্ত অর্থের চাহিদা হলো—
খাত | অতিরিক্ত বরাদ্দ |
|---|---|
বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় | ২ হাজার ৫৩১ কোটি ৫৪ লাখ টাকা |
বেসরকারি কলেজ | ৭৩৬ কোটি ৩৬ লাখ টাকা |
মোট | ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা |
নতুন বেতন কাঠামো নিয়ে যা বলছে শিক্ষা মন্ত্রণালয়
চিঠিতে আরও বলা হয়েছে, শিক্ষা খাতের উন্নয়ন, শিক্ষকদের চাকরির সুযোগ-সুবিধা বৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক সেবার মান উন্নয়নে সরকার কাজ করছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের জীবনযাত্রার মান ও পেশাগত দক্ষতা বাড়াতে সহায়তা হবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।
এ লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অনুকূলে অতিরিক্ত ৩ হাজার ২৬৭ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দিতে অর্থ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
তবে পৃথক আদেশ জারি, পে-ফিক্সেশন শুরুর তারিখ এবং নতুন বেতন অনুযায়ী অর্থ পরিশোধের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি।

জমি কেনার পর শুধু দলিল রেজিস্ট্রি করেই দায়িত্ব শেষ হয় না। নতুন মালিক হিসেবে সরকারি ভূমি রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করার জন্য নামজারি বা মিউটেশন করা গুরুত্বপূর্ণ। নামজারির মাধ্যমে জমির খতিয়ানে নতুন মালিকের নাম অন্তর্ভুক্ত হয় এবং ভূমি উন্নয়ন কর পরিশোধের কাজও সহজ হয়।
১৫ ঘণ্টা আগে

জমি কেনা অনেকের কাছে জীবনের অন্যতম বড় বিনিয়োগ। কিন্তু প্রয়োজনীয় কাগজপত্র ও মালিকানা যাচাই না করে জমি কিনলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন। এমনকি জমি কেনার পরও মালিকানা নিয়ে আইনি জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। তাই জমি কেনার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যাচাই করা জরুরি।
১৫ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পেতে পে-ফিক্সেশন করতে হবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের। তবে এ প্রক্রিয়া শুরুর আগে তাঁদের জন্য পৃথক সরকারি আদেশ জারি করতে হবে। এরপর পে-ফিক্সেশনের নিয়ম ও সময়সীমা জানাবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
১৫ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী ছয় ঘণ্টা আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
১৬ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। শনিবার (১৪ নভেম্বর) ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
১৬ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী কয়েক দিন দেশের বেশির ভাগ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর দেশের কয়েকটি বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তাপমাত্রায়ও পরিবর্তনের আভাস দিয়েছে সংস্থাটি।
১৬ ঘণ্টা আগে

স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছিলেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে
১৮ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সভাপতি সমীর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।
১ দিন আগে

সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে একটি গোল করে জয় নিশ্চিত করে পাকিস্তান। এই হারে দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে ওঠার স্বপ্ন পূরণ হলো না স্বাগতিকদের।
১ দিন আগে