শিক্ষা মন্ত্রণালয় ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এইচএসসির ফল প্রকাশ, ঘরে বসেই এক ক্লিকে দেখুন রেজাল্ট
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৩১ অক্টোবর ২০২৬, ১১:০৫ | বিস্তারিত

আজই কে হবে এইচএসসির ফল প্রকাশ? হলে জানা যাবে যে ৩ উপায়ে
নিজস্ব প্রতিবেদক: অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৩১ অক্টোবর ২০২৬, ১০:০৮ | বিস্তারিত

এইচএসসির ফল প্রকাশ আজ, অপেক্ষায় সাড়ে ১২ লাখ শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক: অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আয়োজন করা হয়েছে।
৩১ অক্টোবর ২০২৬, ০৮:৪১ | বিস্তারিত

শিক্ষকদের পে-স্কেল নিয়ে যা জানাল শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষকদের জন্যও নতুন বেতন কাঠামো বা পে-স্কেল প্রয়োজন বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষকদের বিভিন্ন দাবিদাওয়া বিবেচনা করা এবং সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া তাঁর দায়িত্ব।
২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৭ | বিস্তারিত

৪৫তম বিসিএসের ৩৮৩ প্রার্থীর জন্য সুখবর, বিস্তারিত জানুন
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
২৫ অক্টোবর ২০২৬, ২২:৪৭ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

এমপিওভুক্তদের পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, যা জানাল শিক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটির তালিকা সংশোধন, নতুন তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩২ | বিস্তারিত

শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে বড় পরিবর্তন, আসছে নতুন নিয়ম
নিজস্ব প্রতিবেদক: দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রচলিত নিয়মে পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কিছু সংশোধন ও পরিবর্তন যুক্ত করে নতুন খসড়া প্রবিধানমালা তৈরি করা হয়েছে। প্রস্তাবিত এই প্রবিধানমালা চূড়ান্ত অনুমোদন পেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন, সভাপতি নির্বাচন এবং সংশ্লিষ্টদের দায়িত্ব ও ক্ষমতার ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৪৬ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

এসএসসিতে ফেল করা সকল শিক্ষার্থীর জন্য বড় সুখবস
নিজস্ব প্রতিবেদক: এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য হওয়া কিংবা শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের রাষ্ট্র কোনোভাবেই বোঝা হিসেবে দেখবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। সম্প্রতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে
৩০ আগস্ট ২০২৬, ১৯:৪২ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি নয়, শুরু হবে যেদিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সময়ের তুলনায় পিছিয়ে মার্চে শুরু হতে পারে। আগামী বছরের ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। রমজান ও ঈদুল ফিতরের সময়সূচিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরুর একটি খসড়া রুটিন প্রস্তুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১৯ আগস্ট ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

এমপিও শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ-আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য বদলির সুযোগ নিয়ে নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী শুক্রবার (২১ আগস্ট) থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী শিক্ষকরা ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
১৯ আগস্ট ২০২৬, ২৪:৫৪ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যেদিন থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে দেশের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোনো কারণে পরীক্ষার সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০১ | বিস্তারিত

বেতন-ইনক্রিমেট নিয়ে আগামী সপ্তাহেই মিলবে সুখবর! যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
৮ আগস্ট ২০২৬, ১০:২০ | বিস্তারিত

প্রধানমন্ত্রীর সম্মতি, সুখবর পেলেন লাখো শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মিলল বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত। অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য অপেক্ষমাণ ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীর পাওনা অর্থ বিতরণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম।
৬ আগস্ট ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক। শিক্ষা সচিব জানান
২৭ জুলাই ২০২৬, ১৫:০৬ | বিস্তারিত

এসএসসি ২০২৬ এর ফল প্রকাশের নতুন সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন তথ্য দিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগে ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করা হলেও সেই সময়সীমার মধ্যে ফল প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে শিক্ষা বোর্ডের আশ্বাস, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হবে।
১৯ জুলাই ২০২৬, ০১:০৪ | বিস্তারিত

এসএসসি পরীক্ষা ২০২৬ এর ফল প্রকাশ কবে, জানাল শিক্ষা বোর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড। আগামী ২০ জুলাইকে লক্ষ্য রেখে দিনরাত কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। যদিও এখন পর্যন্ত ফল প্রকাশের চূড়ান্ত তারিখ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবুও নির্ধারিত সময়সীমার মধ্যেই ফল প্রকাশের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি জোরেশোরে এগিয়ে চলছে।
১৯ জুলাই ২০২৬, ২৪:৫৯ | বিস্তারিত
