
সিনিয়ার রিপোর্টার

এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী। সেখানে তিনি লিখেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন বেতন কাঠামোতে বেতন দেওয়া হবে।’
শিক্ষামন্ত্রীর এই ঘোষণার মধ্য দিয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে চলমান অপেক্ষার অবসান হলো।
এর আগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে মন্ত্রিসভা ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ অনুমোদন করে। পরে সন্ধ্যায় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। ওই ব্রিফিংয়ে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করা হবে কি না, জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, তখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।
এরপরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সংগঠন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবি ওঠে।
জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক বিবৃতিতে বলেন, দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা পেয়ে থাকেন। তাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের পরপরই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক প্রজ্ঞাপন জারির প্রত্যাশা করছেন তারা।
সোয়া ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত
জানা গেছে, বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তের সোয়া ৬ লাখের বেশি শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত রয়েছেন। তারা প্রতি মাসে সরকারের কাছ থেকে মূল বেতনের পাশাপাশি নির্দিষ্ট কিছু ভাতা পেয়ে থাকেন।
বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)-এর তথ্য অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীনে প্রায় ৩ লাখ ৯৮ হাজার শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীনে রয়েছেন প্রায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর সংখ্যা ২৩ হাজারের বেশি।
বাড়িভাড়া ভাতায়ও পরিবর্তন এসেছে
এতদিন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে প্রতি মাসে ১ হাজার টাকা বাড়িভাড়া এবং ৫০০ টাকা চিকিৎসা ভাতা পেতেন। তবে সম্প্রতি আন্দোলনের পরিপ্রেক্ষিতে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করার সিদ্ধান্ত নেয় সরকার।
নতুন এ বাড়িভাড়া ভাতা দুই ধাপে কার্যকর করা হয়েছে। প্রথম ধাপে ১৫ শতাংশের মধ্যে সাড়ে ৭ শতাংশ, যা ন্যূনতম ২ হাজার টাকা, ২০২৫ সালের ১ নভেম্বর থেকে কার্যকর হয়। এরপর বাকি সাড়ে ৭ শতাংশ চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর করা হয়েছে।
ফলে নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্তির ঘোষণা তাদের বেতন-ভাতা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি করেছে। এখন নতুন বেতন কাঠামো অনুযায়ী তাদের বেতন-ভাতা কীভাবে কার্যকর হবে এবং এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন কবে জারি হবে—সেদিকেই নজর রয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের।

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত, বৌদ্ধ বিহারের ধর্মীয় ব্যক্তি এবং গির্জার যাজক ও পালকদের জন্য মাসিক সম্মানির হার নির্ধারণ করেছে সরকার। নতুন নীতিমালায় ধর্মীয় উপাসনালয়ে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের তিনটি আলাদা ক্যাটাগরিতে ভাগ করে সম্মানির পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন হয়ে দুপুরের আগেই হালকা বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৩ ঘণ্টা আগে

প্রবাসে থাকা বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানোর পাশাপাশি পরিবারগুলোর আর্থিক প্রয়োজন মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার দৈনিক বিনিময় হার তুলে ধরা হলো।
৪ ঘণ্টা আগে

দেশের বাজারে টানা মূল্য সমন্বয়ের মধ্যেই আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য নির্ধারণ করে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। এর ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
৪ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকার। তুলনামূলক কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের আর্থিক চাপ কমাতে তাদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। তবে এই সুবিধা সব পেনশনভোগীর জন্য একই হারে প্রযোজ্য হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, সেই অঙ্কের ওপর ভিত্তি করে ধাপে ধাপে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
১৪ ঘণ্টা আগে

দীর্ঘদিন আগে অবসরে যাওয়া এবং তুলনামূলক কম পেনশন পাওয়া ব্যক্তিদের জন্য বড় ধরনের স্বস্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রিসভায় অনুমোদিত নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিট পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তবে এই বৃদ্ধি সবার জন্য একই হারে কার্যকর হবে না। বর্তমানে কে কত টাকা নিট পেনশন পাচ্ছেন, তার ওপর ভিত্তি করে পাঁচটি পৃথক স্তরে বৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে।
১৫ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব প্রশাসনিক ও আইনগত আনুষ্ঠানিকতা নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হলে চলতি সপ্তাহেই নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানিয়েছে।
১ দিন আগে

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
১ দিন আগে

দেশের বাজারে টানা কয়েক দফা মূল্য সমন্বয়ের পর এবার সোনার দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমেছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা।
১ দিন আগে