MPO Teachers ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এমপিওভুক্তদের পে-স্কেল নিয়ে নতুন সিদ্ধান্ত, যা জানাল শিক্ষা সচিব
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি।
৩০ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের গেজেট কবে
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করে পৃথক গেজেট জারির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা অর্থ বিভাগের সঙ্গে আলোচনা করলেও গেজেট জারির প্রক্রিয়া নিয়ে এখনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
২৩ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৬ | বিস্তারিত

১১ মাস বেতন বন্ধ! শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুযোগ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে কি কি যোগ্যতা লাগবে জানালেন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে যারা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

নবম পে-স্কেল যেদিন থেকে পাবেন এমপিও শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল কাঙ্ক্ষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুমোদন করেছে মন্ত্রিসভা। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য যৌথ বাহিনী নির্দেশাবলিও অনুমোদন করা হয়েছে। নতুন জাতীয় বেতনকাঠামো কার্যকর হবে গত ১ জুলাই থেকে। তবে পুরো বেতনকাঠামো একসঙ্গে কার্যকর না হয়ে আগামী দুই বছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
৩ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৫ | বিস্তারিত

শিক্ষকদের বদলির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
২১ আগস্ট ২০২৬, ১২:৪০ | বিস্তারিত

এমপিও শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ-আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য বদলির সুযোগ নিয়ে নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী শুক্রবার (২১ আগস্ট) থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী শিক্ষকরা ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
১৯ আগস্ট ২০২৬, ২৪:৫৪ | বিস্তারিত

নবম পে স্কেল কার্যকর, সর্বোচ্চ-সর্বনিম্ন বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য কার্যকর হয়েছে নবম জাতীয় পে স্কেল। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেও বর্ধিত বেতন হাতে পেতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আরও কিছুদিন অপেক্ষা করতে হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।
৩ জুলাই ২০২৬, ১৫:০৫ | বিস্তারিত

পিছিয়ে গেল নতুন পে স্কেলের গেজেট, কমছে ভাতা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবী, পেনশনভোগী এবং এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাস্তবতার পথে এগোচ্ছে নবম জাতীয় পে স্কেল। নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
৩০ জুন ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত

নবম পে স্কেলের ঘোষণা, চাকরিজীবীদের স্বস্তি; তবে সবার জন্য নয়
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। একই সঙ্গে এই বাস্তবায়নের জন্য ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য প্রকাশ পাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
২৬ জুন ২০২৬, ১৩:০৯ | বিস্তারিত

নতুন পে স্কেল: কারা পাবেন, যাদের থাকতে হবে অপেক্ষায়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রায় ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন বেতন কাঠামো। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী ঘোষণা দিয়েছেন, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে। একই সঙ্গে নতুন পে স্কেলের আংশিক বাস্তবায়নের জন্য বাজেটে ৪৪ হাজার কোটি টাকা সংরক্ষণের তথ্য সামনে আসায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে। তবে ঘোষণার পর থেকেই সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে এই সুবিধা ঠিক কারা পাবেন, কারা ধাপে ধাপে পাবেন, আর কারা এখনও সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকবেন?
২৬ জুন ২০২৬, ০৮:৪৫ | বিস্তারিত

বেতন পায়নি ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী, কবে পাবে?
নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নির্ধারিত সময়েও বেতন ছাড় করা সম্ভব হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হাজার হাজার শিক্ষক ও কর্মচারী।
১৫ জুন ২০২৬, ২০:১১ | বিস্তারিত

শঙ্কার মধ্যেই নতুন পে-স্কেল নিয়ে বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়টি এখন সরকারের নীতিনির্ধারণী মহলে সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের জন্য ৩০ থেকে ৩৫ হাজার কোটি টাকার বিশাল আর্থিক সংস্থানের পরিকল্পনা রাখা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। যদিও এ বিষয়ে এখনো সরকারিভাবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি, তবুও বিভিন্ন পর্যায়ে আলোচনা ও প্রস্তুতির খবর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
৪ জুন ২০২৬, ১৮:৪৫ | বিস্তারিত

নতুন পে স্কেল চূড়ান্তের পথে, বাস্তবায়নে নতুন যে পরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রত্যাশিত নবম পে স্কেল বাস্তবায়নে বড় ধরনের পরিকল্পনা করছে সরকার। তবে বর্তমান অর্থনৈতিক চাপ ও রাজস্ব পরিস্থিতির কারণে একবারে পুরো কাঠামো কার্যকর না করে ধাপে ধাপে তা বাস্তবায়নের চিন্তা করা হচ্ছে।
১১ মে ২০২৬, ২২:৪১ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন উৎসব ভাতা: কবে, কতো-যা জানালো মাউশি
নিজস্ব প্রতিবেদক: রাকিব: পহেলা বৈশাখকে সামনে রেখে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
২৮ মার্চ ২০২৬, ১৭:৪৯ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

শিক্ষকদের ৫ ধরনের তথ্য প্রেরণে জরুরী নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তথ্য নিয়ে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে জরুরি ভিত্তিতে নির্দিষ্ট পাঁচ ধরনের তথ্য পাঠাতে বলা হয়েছে। এ বিষয়ে নির্দেশনাপত্র মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে এ নির্দেশ জারি করা হয়। নির্দেশনায় জানানো হয়েছে, ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত প্রতিটি শিক্ষকের- নাম, নিবন্ধন নম্বর, যে প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তার নাম, যোগদানের ...
২৯ জানুয়ারি ২০২৬, ২০:০৬ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত
