
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত বছরের ১ আগস্ট জারি করা বদলি নীতিমালা বাতিল করা হয়েছে।
বদলির ক্ষেত্রে যেসব শর্ত মানতে হবে
নতুন নীতিমালায় মোট ১৫টি শর্ত পূরণ সাপেক্ষে একজন বেসরকারি শিক্ষক এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন। নীতিমালা অনুযায়ী—
এনটিআরসিএ প্রতি বছর ১৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক শূন্যপদের তালিকা অনলাইনে প্রকাশ করবে।
এসব শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) বদলির আবেদন আহ্বান করবে।
১ থেকে ৩০ অক্টোবরের মধ্যে অনলাইনে বদলির আবেদন করা যাবে।
৩০ নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি এবং
৩০ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন করতে হবে।
জেলা ও বিভাগভিত্তিক বদলির সুযোগ
আবেদনকারী শিক্ষক চাকরির আবেদনে উল্লেখ করা নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন। নিজ জেলায় শূন্যপদ না থাকলে, সংশ্লিষ্ট বিভাগের যেকোনো জেলায় বিদ্যমান শূন্যপদের বিপরীতে আবেদন করার সুযোগ থাকবে।
চাকরির মেয়াদ ও বদলির সীমা
বদলির আবেদন করতে হলে শিক্ষককে অন্তত দুই বছর চাকরি সম্পন্ন করতে হবে। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর আবারও ন্যূনতম দুই বছর কর্মরত থাকার পর পরবর্তী বদলির আবেদন করা যাবে।
একটি শূন্য পদের বিপরীতে একাধিক আবেদন জমা পড়লে জ্যেষ্ঠতা, নারী প্রার্থী ও কর্মস্থলের দূরত্ব বিবেচনায় বদলির সিদ্ধান্ত নেওয়া হবে।
জ্যেষ্ঠতা ও দূরত্ব নির্ধারণের নিয়ম
চাকরিতে প্রথম যোগদানের তারিখ থেকেই শিক্ষকের জ্যেষ্ঠতা (সিনিয়রিটি) গণনা করা হবে।
একই উপজেলার আবেদনকারীদের ক্ষেত্রে উপজেলা কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত উপজেলার দূরত্ব,
ভিন্ন উপজেলার ক্ষেত্রে জেলা কেন্দ্র থেকে কাঙ্ক্ষিত জেলার দূরত্ব হিসাব করা হবে।
ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য প্রদান করলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।

রাকিব: ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের বিরিজিনি মোড়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে `ঈদ উপহার' বিতরণ করা হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন ভবানীপুর বেতবাড়ি প্রবাসী একতা সংগঠন-এর উদ্যোগে এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
৩০ মিনিট আগে

রাকিব: ইসলামে ইবাদত-বন্দেগির এক অনন্য সময় হলো পবিত্র রমজান। এই মাসে মুমিনদের হৃদয়ে ইবাদতের প্রতি আগ্রহ বহুগুণে বেড়ে যায়। বিশেষ করে গভীর রাতের নীরবতায় তাহাজ্জুদ নামাজ আদায়ের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। তবে অনেকের মনে প্রশ্ন জাগে—তাহাজ্জুদ কত রাকাত পড়তে হয় এবং এর সঠিক সময় কখন?
১ ঘণ্টা আগে

রাকিব: দেশের পুঁজিবাজারকে শক্তিশালী ও বিনিয়োগবান্ধব করতে বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বর্তমান অর্থনীতির তুলনায় শেয়ারবাজারের অবস্থান যে অনেকটাই দুর্বল, তা বদলে দিতে আগামী তিন বছরের মধ্যে বাজারকে কয়েক গুণ শক্তিশালী করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস দিয়েছে Asian Development Bank।
১ ঘণ্টা আগে

হাসান: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দীর্ঘ দিনের প্রত্যাশা নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়েছে। চলতি অর্থবছরে এ খাতে সংরক্ষিত বিপুল অঙ্কের অর্থের বেশিরভাগই জ্বালানি, কৃষি সহায়তা ও সামাজিক সুরক্ষা কর্মসূচিতে ব্যয় হওয়ায় নতুন পে স্কেল বাস্তবায়ন আপাতত কঠিন হয়ে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন জাতীয় বেতন কমিশন বাস্তবায়ন নিয়ে দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেটে এই খাতে বরাদ্দ রাখা বিপুল অঙ্কের অর্থের প্রায় পুরোটাই অন্য গুরুত্বপূর্ণ খাতে স্থানান্তর করায় নতুন বেতন কাঠামো শিগগির বাস্তবায়নের সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে।
৩ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির লটারি পদ্ধতি নিয়ে তীব্র আলোচনা হয়েছে। কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই পদ্ধতির কড়া সমালোচনা করেন এবং বলেন, এর ফলে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে।
৩ ঘণ্টা আগে

হাসান: দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ (১৫ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
৬ ঘণ্টা আগে

রাকিব: দীর্ঘ আইনি জটিলতা ও অনিশ্চয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। ২০২৬সালের এই বহুল আলোচিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৫ এপ্রিল থেকে দেশজুড়ে শুরু হতে পারে শিক্ষার্থীদের এই গুরুত্বপূর্ণ মেধা যাচাই পরীক্ষা।
২১ ঘণ্টা আগে

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে সক্রিয় রয়েছে বৃষ্টিবলয় ‘গোধূলি’। এর প্রভাবে অনেক এলাকায় দমকা হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের অন্তত ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে শক্তিশালী ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।
২১ ঘণ্টা আগে