রিপোর্টার

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। উদ্বোধনের পরপরই শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।
সাধারণত ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে পরীক্ষার পাসের হারসহ ফলাফলের কোনো তথ্য জানা সম্ভব হয় না। কিন্তু এবার ফল প্রকাশের দুই থেকে তিন দিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হার দাবি করে একটি তথ্য ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক ফেসবুক পেজ, গ্রুপ ও ব্যক্তিগত প্রোফাইল থেকে এটি প্রচার করা হচ্ছে।
কীভাবে ছড়াল পাসের হারের গুজব?
ছড়িয়ে পড়া পোস্টগুলোতে ‘ব্রেকিং নিউজ: এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩%’ শিরোনাম ব্যবহার করা হয়েছে। কোনো কোনো পোস্টে গণমাধ্যমের সূত্রের কথাও উল্লেখ করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, একটি টেলিভিশন চ্যানেলের সংবাদ স্ক্রলের ভুয়া স্ক্রিনশট থেকেই মূলত এই গুজবের সূত্রপাত। ওই স্ক্রিনশটে লেখা ছিল, ‘সর্বশেষ আগামী ৩১শে অক্টোবর এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাশের হার ৫৩.২৩%’।
পরে স্ক্রিনশটটি এবং সময় টিভিকে তথ্যসূত্র হিসেবে উল্লেখ করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে দাবিটি ছড়ানো হয়। কেউ স্ক্রিনশট ব্যবহার করে ফটোকার্ড তৈরি করেছেন, আবার কেউ সরাসরি লিখিত পোস্টের মাধ্যমে তথ্যটি প্রচার করছেন।
ফল প্রকাশের আগে পাসের হার জানা কি সম্ভব?
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের ১১টি শিক্ষা বোর্ড ফলাফল চূড়ান্ত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠায়। এরপর কমিটি সব বোর্ডের ফলাফল একত্র করে সামগ্রিক ফল চূড়ান্ত করে।
তাদের ভাষ্য, একসঙ্গে ১১টি শিক্ষা বোর্ডের ফলাফলের তথ্য কারও কাছে থাকার কথা নয়। ফল প্রকাশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর আগে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ফলাফলের তথ্য থাকলেও তা কঠোর গোপনীয়তার মধ্যে রাখা হয়।
এ কারণে ফল প্রকাশের দুই থেকে তিন দিন আগে পাসের হার বা সামগ্রিক ফলাফলের নির্ভরযোগ্য তথ্য জানার সুযোগ নেই বললেই চলে। ফলে ফেসবুকে ছড়িয়ে পড়া ৫৩ দশমিক ২৩ শতাংশ পাসের হারের দাবিকে নিশ্চিত ফলাফল হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
আজ বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পরই জানা যাবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রকৃত পাসের হার কত।

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল ফোন বা কম্পিউটার থেকে নিজেদের ফলাফল দেখতে পারবেন। একই সঙ্গে অনলাইনে প্রকাশিত বিস্তারিত ফলপত্র বা মার্কশিটও সংগ্রহ করা যাবে।
৪৫ মিনিট আগে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হচ্ছে আজ শনিবার (৩১ অক্টোবর)। সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা ঘরে বসেই মোবাইল বা কম্পিউটারে অনলাইনে, মোবাইলের এসএমএসের মাধ্যমে কিংবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন।
৫৭ মিনিট আগে

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দামও কমানো হয়েছে। স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও।
১ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে নবম জাতীয় বেতন স্কেল ২০২৬-এর গেজেট। নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা। ২০১৫ সালের বেতন কাঠামোর তুলনায় সর্বনিম্ন গ্রেডে মূল বেতন বেড়েছে ১৪২ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ১০০ শতাংশ।
১ ঘণ্টা আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পরপরই অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকছে।
২ ঘণ্টা আগে

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
২ ঘণ্টা আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আয়োজন করা হয়েছে।
৩ ঘণ্টা আগে