শিক্ষা সংবাদ ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এইচএসসিতে পাশের হার মাত্র ৫৩.২৩%!
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে পাসের হার নিয়ে একটি ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। ‘এইচএসসি পরীক্ষার পাসের হার ৫৩.২৩ শতাংশ’—এমন দাবি করে ফেসবুকের বিভিন্ন পেজ, গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পোস্ট ও ফটোকার্ড প্রকাশ করা হচ্ছে। তবে ফল প্রকাশের আগে পাসের হার জানার সুযোগ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
৩১ অক্টোবর ২০২৬, ১০:৫২ | বিস্তারিত

এইচএসসির ফল ৩১ অক্টোবর, জানুন অনলাইনে ও এসএমএসে দেখার নিয়ম
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ও সময় জানানো হয়েছে। আগামী শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সারা দেশে একযোগে এ পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে এবং মোবাইল ফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ফল জানতে পারবেন।
২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৫ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান পেলো লম্বা ছুটি!
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার (১৬ অক্টোবর) থেকে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হচ্ছে ছুটি। সাপ্তাহিক বন্ধ ও নির্ধারিত ছুটি মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিন এবং কলেজে সর্বোচ্চ ১৬ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে মাদ্রাসায় ছুটি নির্ধারণ করা হয়েছে তিন দিন।
১৬ অক্টোবর ২০২৬, ১৫:৪২ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান টানা ৪ দিনের ছুটির সুযোগ
নিজস্ব প্রতিবেদক: পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি থাকবে। এ উপলক্ষে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ছুটির তালিকা সংশোধন করেছে শিক্ষা মন্ত্রণালয়।
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৩২ | বিস্তারিত

একাদশে ভর্তির ২য় ধাপের ফলাফল প্রকাশ, আসন পেল কত?
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ | বিস্তারিত

এক ক্লিকে দেখুন এসএসসি পুনঃনিরীক্ষণের ফল-রেকর্ড পরিবর্তন
১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ | বিস্তারিত

এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, এক ক্লিকে ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। পুনঃনিরীক্ষণের পর ফলাফলে বড় ধরনের পরিবর্তন এসেছে অনেক শিক্ষার্থীর। এর মধ্যে ফেল থেকে পাশ করেছেন ৪ হাজার ৫৮৫ জন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭ | বিস্তারিত

একাদশে ভর্তির আবেদন নিয়ে বড় সুখবর, বাড়ল আরও সময়
নিজস্ব প্রতিবেদক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়িয়েছে কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারা শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করা যাবে।
৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪:২৯ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি টেস্ট পরীক্ষার তারিখ ঘোষণা-শুরু যেদিন
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। বোর্ডের নতুন নির্দেশনা অনুযায়ী, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হবে নির্বাচনি বা টেস্ট পরীক্ষা। এই পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে। একই সঙ্গে ওই সময়সীমার মধ্যেই নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪ | বিস্তারিত

এসএসসিতে সবাই জিপিএ-৫: তবুও যে কারণে শোকজ ঐ স্কুলকে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। কারণ, প্রতিষ্ঠানটির শতভাগ পরীক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। তবে এই সাফল্যের পেছনে কোনো ধরনের অনিয়ম বা নিয়মবহির্ভূত কৌশল ব্যবহার করা হয়েছে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:২৯ | বিস্তারিত

এসএসসি পরীক্ষা২০২৭: সময়সূচি প্রকাশ-দেখুন কবে থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া মূল্যবান সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য ফিরিয়ে আনতে এবার বছরের শুরুতেই এই পাবলিক পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত তারিখেই পরীক্ষা শুরু হবে এবং কোনো কারণে সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৬ আগস্ট ২০২৬, ২৪:৩৮ | বিস্তারিত

২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি চূড়ান্ত, যেদিন থেকে শুরু
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ সময় সাশ্রয় এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে দেশের শিক্ষা কার্যক্রমকে সামঞ্জস্যপূর্ণ করতে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ীই এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং কোনো কারণে পরীক্ষার সময়সূচি পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০১ | বিস্তারিত

এসএসসির ফল প্রকাশের দিনক্ষণ চূড়ান্ত, এক ক্লিকে ফলাফল দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। আগামী ১০ আগস্ট সারাদেশে একযোগে প্রকাশ করা হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল।
৬ আগস্ট ২০২৬, ২১:৫৫ | বিস্তারিত

এসএসসি ফল নিয়ে অপেক্ষার অবসান, জানা গেল দেরির আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ছিল ব্যাপক অপেক্ষা। একাধিকবার সম্ভাব্য তারিখ ঘোষণা করেও তা পরিবর্তন হওয়ায় উদ্বেগ, উৎকণ্ঠা এবং নানা ধরনের গুঞ্জনের সৃষ্টি হয়। অবশেষে সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
৩১ জুলাই ২০২৬, ১৯:৪৯ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের স্কুল ও কলেজ পর্যায়ের ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২২ জুলাই ২০২৬, ১২:২৪ | বিস্তারিত

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় দুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশের প্রায় দুই মাস পার হলেও এখনো শুরু হয়নি সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরির কাজ। যদিও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে বাস্তব অগ্রগতি এখনো ধীরগতির। ফলে নির্ধারিত সময়ে এই দুই গুরুত্বপূর্ণ সেবা চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২১ জুলাই ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

এসএসসির ফল প্রকাশের নতুন ঘোষণার অপেক্ষা-দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। আগে ২০ জুলাই ফল প্রকাশের কথা জানানো হলেও শেষ মুহূর্তে সেই সূচিতে পরিবর্তন এসেছে। ফলে লাখো শিক্ষার্থী ও অভিভাবক এখন শিক্ষা বোর্ডের নতুন ঘোষণার অপেক্ষায়।
২০ জুলাই ২০২৬, ২২:৫৫ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

স্থগিত এইচএসসি পরীক্ষা ২০২৬
নিজস্ব প্রতিবেদক: টানা বৈরী আবহাওয়া, ভারী বর্ষণ ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে পাঁচ জেলার শনিবার (১১ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
১০ জুলাই ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

বেতন পায়নি ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী, কবে পাবে?
নিজস্ব প্রতিবেদক: দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসাগুলোর প্রায় ১ লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী মে মাসের বেতন পাওয়া নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংশ্লিষ্ট খাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না থাকায় নির্ধারিত সময়েও বেতন ছাড় করা সম্ভব হয়নি। ফলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন হাজার হাজার শিক্ষক ও কর্মচারী।
১৫ জুন ২০২৬, ২০:১১ | বিস্তারিত
