
রিপোর্টার

বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশের প্রায় দুই মাস পার হলেও এখনো শুরু হয়নি সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরির কাজ। যদিও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে বাস্তব অগ্রগতি এখনো ধীরগতির। ফলে নির্ধারিত সময়ে এই দুই গুরুত্বপূর্ণ সেবা চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২ জুন বদলি নীতিমালা প্রকাশের পর ১৬ জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদি এই প্রকল্পের আওতায় ইএফটি, বেতন বিল, অনলাইন এমপিও সংশোধন, শিক্ষক বদলি, তথ্য হালনাগাদসহ মোট ১৮টি সেবা একীভূত করা হবে।
বর্তমানে সফটওয়্যার তৈরির প্রাথমিক ধাপ হিসেবে শর্তাবলি চূড়ান্ত করার কাজ চলছে। এ নিয়ে ইতোমধ্যে দুটি সভা ও একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শর্তাবলি অনুমোদনের পর টেন্ডার আহ্বান করা হবে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে অথবা আগস্টের শুরুতে টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। এরপর দরপত্র মূল্যায়ন, পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন এবং চুক্তি সম্পন্ন হলে আগস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতে সফটওয়্যার তৈরির কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ ও উন্নয়ন) মো. আবুল কালাম তালুকদার বলেন, পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির তিন মাসের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে। সে হিসেবে নভেম্বর মাস থেকেই এই দুটি কার্যক্রম শুরু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তবে প্রকল্প বাস্তবায়নের পথে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। অধিদপ্তরের একাধিক সূত্র জানিয়েছে, চলতি বছরের প্রথম সাত মাসে ছয়জন মহাপরিচালক পরিবর্তন হওয়ায় প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়েছে। বারবার নেতৃত্ব পরিবর্তনের কারণে একটি উদ্যোগ শুরু হলেও নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে সেটি আবার নতুনভাবে শুরু করতে হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে সফটওয়্যার উন্নয়ন কার্যক্রম পিছিয়ে রয়েছে।
এ ছাড়া প্রকল্প অনুমোদনের পরও শর্তাবলি চূড়ান্তকরণ, টেন্ডার, দরপত্র মূল্যায়ন, পরামর্শক প্রতিষ্ঠান নির্বাচন ও চুক্তি সম্পন্ন করতে সময় লাগবে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার প্রস্তুত হবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে।
অধিদপ্তরের কর্মকর্তারা আরও জানিয়েছেন, বর্তমানে এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসায় প্রায় এক লাখ ৯১ হাজার শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের অনেকের এমপিও সংক্রান্ত জটিলতা, সনদ নিয়ে অভিযোগ এবং অন্যান্য প্রশাসনিক সমস্যার কারণে তথ্য যাচাই ও বদলি কার্যক্রম বাস্তবায়ন আরও জটিল হয়ে উঠতে পারে। ইতোমধ্যে গত দুই মাসে ৪৪ জন শিক্ষকের এমপিও বাতিল করা হয়েছে এবং আরও কিছু অভিযোগ তদন্তাধীন রয়েছে।
অন্যদিকে, ইএফটি পদ্ধতিতে সরাসরি ব্যাংক হিসাবে বেতন-ভাতা দেওয়ার লক্ষ্যে আগামী ৩১ আগস্টের মধ্যে সব শিক্ষক-কর্মচারীর তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এ জন্য নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য জমা দিতে বলা হয়েছে। তবে এ নির্দেশনার পর অনেক শিক্ষক বিভিন্ন জটিলতার কারণে উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও এনটিআরসিএর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত এবং যাদের কাগজপত্র সঠিক রয়েছে, তারা ইএফটি পদ্ধতির প্রতি ইতিবাচক আগ্রহ দেখাচ্ছেন।
সব মিলিয়ে শিক্ষক বদলি ও ইএফটি চালুর পরিকল্পনা থাকলেও সফটওয়্যার উন্নয়ন, প্রশাসনিক প্রক্রিয়া এবং তথ্য যাচাইয়ের কাজ শেষ না হওয়া পর্যন্ত মাদ্রাসা শিক্ষকদের প্রতীক্ষার অবসান হচ্ছে না।

দেশের স্বর্ণের বাজারে ফের বড় পরিবর্তন। একদিনের ব্যবধানেই ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।
১৯ ঘণ্টা আগে

রাজধানী ঢাকায় আজ দুপুরের মধ্যেই বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
২০ ঘণ্টা আগে

বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতন, বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান হতে পারে আগামী সপ্তাহেই। এসব বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম বর্তমানে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে চলমান রয়েছে।
২০ ঘণ্টা আগে

আগস্ট মাসজুড়ে বৃষ্টি ও বজ্রঝড়ের পাশাপাশি বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। চলতি মাসে অন্তত ৫ থেকে ৬ দিন বজ্রঝড় হওয়ার সম্ভাবনাও রয়েছে।
২২ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
২২ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও গ্রেড উন্নীত করার দীর্ঘদিনের দাবিকে সম্পূর্ণ যৌক্তিক বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান ও সুযোগ-সুবিধা উপযুক্ত পরিমাণে বাড়ানোর পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে আরও কঠোর ও আপসহীন অবস্থান গ্রহণ করা অত্যন্ত জরুরি।
১ দিন আগে

মালয়েশিয়ায় কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলা লক্ষাধিক প্রবাসী বাংলাদেশির জন্য বৈদেশিক মুদ্রার বিনিময় হার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকের আন্তর্জাতিক ও দেশীয় মুদ্রাবাজারের সর্বশেষ সূচক অনুযায়ী, মালয়েশিয়ান রিংগিতের (MYR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য বেশ স্থিতিশীল রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে ও লাভজনক উপায়ে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের হালনাগাদ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

সৌদি আরবে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে সচল রাখা লক্ষাধিক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের দৈনন্দিন আর্থিক লেনদেন ও বাজেট ব্যবস্থাপনাকে সহজ করতে বৈদেশিক মুদ্রার বাজারদর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের দিনে সৌদি রিয়ালের (SAR) বিপরীতে বাংলাদেশি টাকার (BDT) বিনিময় মূল্য স্থিতিশীল অবস্থায় রয়েছে। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠানোর সুবিধার্থে আজকের মুদ্রাবাজারের সর্বশেষ চিত্র এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হলো।
১ দিন আগে

দেশে ফিরতে চান বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তবে সেই ফেরার আগে নিরাপত্তার নিশ্চয়তা চান তিনি। নিরাপত্তা নিশ্চিত করা হলে দেশে ফিরে আদালতের বিচারসহ যেকোনো আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানিয়েছেন সাকিব।
১ দিন আগে