MPO Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

মাদ্রাসা শিক্ষকদের জন্য বড় দুসংবাদ
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষকদের বহুল প্রতীক্ষিত বদলি নীতিমালা প্রকাশের প্রায় দুই মাস পার হলেও এখনো শুরু হয়নি সংশ্লিষ্ট সফটওয়্যার তৈরির কাজ। যদিও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে প্রকল্পটি অনুমোদন পেয়েছে এবং চলতি বছরের নভেম্বরের মধ্যে ইএফটি ও শিক্ষক বদলি কার্যক্রম চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তবে বাস্তব অগ্রগতি এখনো ধীরগতির। ফলে নির্ধারিত সময়ে এই দুই গুরুত্বপূর্ণ সেবা চালু হওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
২১ জুলাই ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত
