
সিনিয়ার রিপোর্টার

নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
বর্তমান হিসাব অনুযায়ী চতুর্থ গ্রেডের অধ্যক্ষদের মূল বেতন ৫০ হাজার টাকা। ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হলে তা বেড়ে দাঁড়াবে ৭৫ হাজার টাকায়। ষষ্ঠ গ্রেডের সহকারী অধ্যাপকদের বর্তমান ৩৫ হাজার ৫০০ টাকা বেড়ে হতে পারে ৫৩ হাজার ২৫০ টাকা। সপ্তম গ্রেডের উপাধ্যক্ষ ও প্রধান শিক্ষকদের ২৯ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়াতে পারে ৪৩ হাজার ৫০০ টাকায়।
নবম গ্রেডের কলেজ প্রভাষকদের ২২ হাজার টাকা বেড়ে ৩৩ হাজার টাকা এবং দশম গ্রেডের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ১৬ হাজার টাকা বেড়ে ২৪ হাজার টাকায় পৌঁছাতে পারে।
১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরতদের জন্যও সম্ভাব্য হিসাব সামনে এসেছে। প্রশিক্ষণবিহীন সহকারী শিক্ষকদের বর্তমান ১২ হাজার ৫০০ টাকা ৫০ শতাংশ বাড়লে ১৮ হাজার ৭৫০ টাকা হবে। আর শতভাগ বাড়লে হবে ২৫ হাজার টাকা।
অফিস সহকারী, হিসাব সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, নৈশপ্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও আয়াদের ক্ষেত্রেও একইভাবে নতুন বেতনের হিসাব নিয়ে আলোচনা চলছে।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বিদ্যমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। সে কারণে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে শিক্ষক-কর্মচারীদের জন্য তা বড় স্বস্তির কারণ হতে পারে।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের মহাসচিব দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা বেতন বৈষম্যের মধ্যে রয়েছেন। তাই আসন্ন বাজেটে ইতিবাচক সিদ্ধান্ত হলে এমপিওভুক্ত শিক্ষকরাও উপকৃত হবেন বলে তিনি আশাবাদী।

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের কারণে আগামীকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় পাঁচ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
৫৩ মিনিট আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
১ ঘণ্টা আগে

এক দিনের বিরতির পর আবারও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ শুরু হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকাসহ দেশের ১৮টি জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।
১ ঘণ্টা আগে

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার দেশের বাসভাড়া সমন্বয়ের প্রস্তাব দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি। নতুন প্রস্তাব অনুযায়ী, দূরপাল্লার বাস, ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাস এবং ডিটিসি এলাকার মিনিবাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা করে ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে।
২ ঘণ্টা আগে

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বাসা থেকে উদ্ধার হওয়া মরিয়মের হাতে লেখা কয়েকটি চিঠিতে সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, বিশ্বাসভঙ্গ, আক্ষেপ ও আত্মসম্মান নিয়ে নানা অনুভূতির কথা উঠে এসেছে। জাতীয় সংসদের অফিসিয়াল প্যাড, সাদা কাগজ এবং লাল-কালো কালিতে লেখা এসব পাতায় ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন বক্তব্য রয়েছে।
১০ ঘণ্টা আগে

দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেডে বেতন বৃদ্ধির হার এবং তা কার্যকর করার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির অপেক্ষায় থাকা স্নাতক ডিগ্রিধারীদের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস। প্রতিষ্ঠানটির ট্রান্সপোর্ট বিভাগে অফিসার ও সিনিয়র অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে নতুন দরে বিক্রি হচ্ছে সোনা ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন মূল্যে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ভ্যাটসহ ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। আগের দরের তুলনায় প্রতি ভরিতে এই মানের সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।
১১ ঘণ্টা আগে

দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন নির্ধারিত দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল বিক্রি করা হবে। আজ রোববার জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে নতুন দাম জানানো হয়েছে।
১১ ঘণ্টা আগে