Teacher Salary Increase ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলে বেতন কবে পাবেন এমপিও শিক্ষকরা, সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম পে স্কেল অনুযায়ী নতুন বেতন-ভাতা পাওয়ার অপেক্ষায় রয়েছেন দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। তাদের জন্য নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড় অঙ্কের অর্থ বরাদ্দ চেয়ে অর্থ বিভাগে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ডিসেম্বর থেকেই নতুন স্কেলে বেতন পেতে পারেন তারা। তবে প্রয়োজনীয় অনুমোদন ও প্রশাসনিক কার্যক্রম শেষ করতে দেরি হলে অপেক্ষা বাড়তে পারে জানুয়ারি পর্যন্ত।
৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

নবম পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের বেতন দ্বিগুণ হওয়ার আভাস
নিজস্ব প্রতিবেদক: হাসান: নবম পে-স্কেল ঘিরে দীর্ঘদিনের অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে কয়েক লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জীবনে। অর্থ মন্ত্রণালয় ও পে-কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামো অনুমোদন পেলে সরকারি কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও বেতন বৃদ্ধির সুফল পাবেন। আইনি ভিত্তিতে বেতন বৃদ্ধির সুযোগ অর্থ মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানান, এমপিওভুক্ত শিক্ষকরা সরাসরি সরকারি কর্মচারী না হলেও তারা জাতীয় বেতন স্কেলের আওতাভুক্ত। সরকার অনুদান হিসেবে তাদের বেতন প্রদান করে এবং শিক্ষকদের নির্ধারিত গ্রেড রয়েছে। ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৫৮ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়ন: এমপিও শিক্ষকদের প্রাপ্তি-বঞ্চনার চিত্র
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি নবম জাতীয় পে-স্কেলের দাবিতে রাজপথে নেমেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। সোমবার (২ ফেব্রুয়ারি) অর্থ মন্ত্রণালয় ও শিক্ষক নেতাদের মধ্যে অনুষ্ঠিত আলোচনায় এমপিওভুক্ত শিক্ষকদের সম্ভাব্য বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা নিয়ে একটি বৈষম্যমূলক বাস্তবচিত্র সামনে আসে। শিক্ষক নেতারা জানান, নতুন পে-স্কেল বাস্তবায়ন হলে এমপিওভুক্ত শিক্ষকরা কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আর্থিক সুবিধা পাবেন। সবচেয়ে বড় পরিবর্তন আসবে মূল বেতনে, যা বর্তমানের তুলনায় শতভাগ বৃদ্ধি পেতে পারে। এর সঙ্গে আনুপাতিক হারে বাড়বে উৎসব ভাতা ও ...
২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৭ | বিস্তারিত

বেতন বাড়ল শিক্ষকদের: কার্যকর জুলাই থেকেই
নিজস্ব প্রতিবেদক: সরকারি শিক্ষকদের জন্য দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি বাস্তবায়নের পথে বড় অগ্রগতি এসেছে। শিক্ষকদের পদনাম সংশোধন এবং উচ্চতর শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে অতিরিক্ত ইনক্রিমেন্ট বা অগ্রিম বর্ধিত বেতন সুবিধা প্রদানের লক্ষ্যে নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। বুধবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এই প্রজ্ঞাপন জারি করা হয়, যা সারা দেশের সরকারি শিক্ষকদের জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কী পরিবর্তন আনা হলো প্রজ্ঞাপনে নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি বিদ্যালয়ে কর্মরত ...
২৮ জানুয়ারি ২০২৬, ২১:২২ | বিস্তারিত
