Pay Scale Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেলের বকেয়া বেতন-পেনশন পেতে কোন কাজ আগে করবেন, জানুন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
১০ নভেম্বর ২০২৬, ২২:২৩ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে।
২৬ অক্টোবর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

পে-স্কেল: নতুন সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ | বিস্তারিত

নতুন পে স্কেল: কাল থেকে পে ফিক্সেশন, বকেয়া বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ | বিস্তারিত

২০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার! নবম পে-স্কেল নিয়ে বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। এখন বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করে চূড়ান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তুতি চলছে।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫২ | বিস্তারিত

অবশেষে আসছে নবম পে স্কেলের খসড়া, প্রক্রিয়া শেষ ধাপে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট জারির প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’-এর প্রজ্ঞাপনের খসড়া আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, ভেটিংয়ের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৪ | বিস্তারিত

অবশেষে জানা গেল পে-স্কেলের গেজেটে প্রকাশ বিলম্বের আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

নবম পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১ | বিস্তারিত

অবশেষে জানা গেল পে স্কেলের গেজেট প্রকাশের সম্ভাব্য তারিখ
নিজস্ব প্রতিবেদক: বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন প্রকাশের প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সব কার্যক্রম নির্ধারিত সময় অনুযায়ী এগোলে চলতি সপ্তাহেই গেজেট প্রকাশ হতে পারে। সম্ভাব্য তারিখ হিসেবে আগামী ১০ সেপ্টেম্বরের কথা জানা গেছে।
৬ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল: ২০টি গ্রেডে কার বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল নিয়ে আগ্রহ ও আলোচনা বাড়ছে। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন বেতন কাঠামোতে ২০টি গ্রেড রাখার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কাঠামোটি চূড়ান্তভাবে বাস্তবায়িত হলে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন শুরু হবে ২০ হাজার টাকা থেকে এবং ১ম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন পৌঁছাবে ১ লাখ ৬০ হাজার টাকায়।
৩০ আগস্ট ২০২৬, ২০:৩২ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

প্রায় এক যুগ পর পে স্কেল, বাস্তবায়ন কবে? জানাল সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ বছর ধরে একই বেতন কাঠামোর আওতায় দায়িত্ব পালন করে আসা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। বহুল প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেল চলতি ২০২৬ সালের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সরকারের এই বক্তব্যের পর নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রত্যাশা আরও বেড়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:৩৩ | বিস্তারিত

পে-স্কেলে সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের খসড়ায় বড় চমক, গ্রেড-১ থেকে-২০ পর্যন্ত বেতন যত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। আলোচিত এই খসড়ায় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দেখা যাচ্ছে।
১৬ আগস্ট ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে অপেক্ষার অবসান কি এবার? সরকারি সূত্রে মিলল বড় আপডেট
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অর্থ বিভাগের প্রয়োজনীয় আনুষঙ্গিক কাজ শেষ হওয়ার পর প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরপর মন্ত্রিসভার সম্মতি মিললে প্রজ্ঞাপন জারি করা হবে এবং আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামো কার্যকরের প্রক্রিয়া শুরু হবে।
৩১ জুলাই ২০২৬, ২১:৫১ | বিস্তারিত

আগস্টেই পে-স্কেলের গেজেট, কার্যকর যেদিন থেকে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

যে কারণে আটকে আছে জাতীয় পে স্কেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২১:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর। বহুল আলোচিত ও প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়েই প্রকাশ করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে।
২ জুলাই ২০২৬, ২৩:১২ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বৈঠক শেষ, গুরুত্ব পেল যে ৫ বিষয়
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। নতুন বেতন কাঠামোর আর্থিক, কারিগরি ও আইনি বিষয়গুলো চূড়ান্ত করতে বুধবার (২৪ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে পুনর্গঠিত সচিব কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠককে নবম পে-স্কেল বাস্তবায়নের পথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
২৫ জুন ২০২৬, ০১:১৬ | বিস্তারিত
