Pay Scale Update ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেল: বেসিক ৫০ নাকি ১০০ শতাংশ, বাস্তবায়ন হচ্ছে যেটি?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আগামী ১ জুলাই থেকে নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও মূল বেতনের কত শতাংশ বৃদ্ধি প্রথম ধাপে কার্যকর হবে, তা নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত সামনে আসেনি। ফলে দেশের লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে যেমন আশার সঞ্চার হয়েছে, তেমনি তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল।
২৪ জুন ২০২৬, ১৪:৩৮ | বিস্তারিত

২০২৬-২৭ বাজেটে পে-স্কেল নিয়ে দুঃসংবাদ, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছে। যদিও ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে নবম পে-স্কেল বাস্তবায়নের জন্য আলাদা কোনো অতিরিক্ত বরাদ্দ রাখা হয়নি, তবুও আগামী জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
১১ জুন ২০২৬, ২২:১৩ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

নবম পে-স্কেল: রাজস্ব সংকট ,কাটছাঁটের পরে যত টাকা লাগছে?
নিজস্ব প্রতিবেদক: সচিবালয়ে অনুষ্ঠিত হলো বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক। বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই সভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো, অতিরিক্ত ব্যয়ের হিসাব এবং পেনশন সুবিধা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে বলে জানা গেছে।
২২ মে ২০২৬, ১৯:৩৬ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যেদিন আসতে পারে বিশেষ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
১৫ মে ২০২৬, ২২:২১ | বিস্তারিত

নবম পে স্কেল, চূড়ান্ত বাস্তবায়নের পথে
নিজস্ব প্রতিবেদক: সরকারি নতুন বেতন কাঠামো বা পে স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের পথে এগোচ্ছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও আর্থিক সক্ষমতা বিবেচনায় পুরো কাঠামো একসঙ্গে কার্যকর না করে পর্যায়ক্রমে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
১২ মে ২০২৬, ১৯:১১ | বিস্তারিত

নতুন পে স্কেল: বেতন-ভাতা নিয়ে অজানা সব প্রশ্ন ও উত্তর
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত এই কাঠামো অনুযায়ী আগের মতোই মোট ২০টি গ্রেড বহাল থাকছে, তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান কমিয়ে নতুন করে অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮, যা বর্তমানে ১:৯.৪। এই প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে এক লাফে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ...
২৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪০ | বিস্তারিত

নবম পে স্কেল: দ্বিগুণ হচ্ছে বেতন, সর্বনিম্ন ২০ হাজার-সর্বোচ্চ কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। বহুল আলোচিত নবম পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে প্রস্তুত জাতীয় বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ক্রমবর্ধমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে সরকারি কর্মচারীদের মূল বেতন প্রায় দ্বিগুণ করার প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাব অনুমোদিত হলে সর্বনিম্ন মূল বেতন দাঁড়াবে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন হবে ১ লাখ ৬০ হাজার টাকা। বেতন কাঠামোয় বড় পরিবর্তনের ইঙ্গিত নতুন সুপারিশে আগের মতোই ২০টি গ্রেড ...
২২ জানুয়ারি ২০২৬, ০১:১২ | বিস্তারিত

গ্রেড কমছে না নবম পে-স্কেলে, বেতন বাড়ল কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের বহু প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়েছে জাতীয় পে-কমিশন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) কমিশনের পূর্ণাঙ্গ সভায় সিদ্ধান্ত হয়েছে—বর্তমান ২০টি গ্রেড কাঠামো অপরিবর্তিত থাকবে। প্রশাসনিক জটিলতা ও নতুন বিন্যাসের দীর্ঘসূত্রতা এড়াতেই এই পথ বেছে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গ্রেড কাঠামো অপরিবর্তিত কমিশনের বৈঠকে গ্রেড সংখ্যা কমানো বা পুনর্বিন্যাসের প্রস্তাব থাকলেও তা শেষ পর্যন্ত গ্রহণ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগের মতো ২০ ধাপের গ্রেড রেখেই নতুন বেতন কাঠামোর সুপারিশ ...
১৬ জানুয়ারি ২০২৬, ১৩:৪৭ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই আন্দোলনের কর্মসূচি কঠোর করার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। চলতি জানুয়ারি থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী প্রতীকী অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার বিকেলে ১২টি সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আগামী ১৬ জানুয়ারি ...
১০ জানুয়ারি ২০২৬, ২০:১১ | বিস্তারিত

পে-কমিশনের বৈঠক: ১:৮ অনুপাতে বেতন কত হবে?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল প্রণয়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে পে-কমিশন। বেতন কাঠামোর মূল ভিত্তি হিসেবে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত পে-কমিশনের পূর্ণ কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে একাধিক নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের পূর্ণকালীন ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় নতুন পে-স্কেলের বিভিন্ন কাঠামোগত দিক নিয়ে বিস্তারিত আলোচনা শেষে ...
৯ জানুয়ারি ২০২৬, ১২:৪৩ | বিস্তারিত

নবম পে-স্কেলের সর্বনিম্ন বেতন কত চূড়ান্ত হল? জেনে নিন সব তথ্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেলকে ঘিরে সরকারি কর্মচারীদের প্রত্যাশার কেন্দ্রে এখন সর্বনিম্ন বেতন। সেই সর্বনিম্ন বেতন নির্ধারণে তিনটি আলাদা প্রস্তাব উত্থাপন করেছে জাতীয় পে-কমিশন। প্রস্তাবগুলোর যেকোনো একটি চূড়ান্ত করা হবে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পূর্ণ কমিশনের বৈঠকে আলোচনা, সিদ্ধান্ত হয়নি বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে পে-স্কেল সংক্রান্ত পূর্ণ কমিশনের বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়। বৈঠকে সর্বনিম্ন বেতন নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হলেও কোনো একটি প্রস্তাবের পক্ষে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি। ফলে বিষয়টি ...
৮ জানুয়ারি ২০২৬, ১৯:১২ | বিস্তারিত

নবম পে-স্কেল চূড়ান্ত: তিন প্রস্তাবে সর্বনিম্ন বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল ঘিরে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষায় বড় অগ্রগতি এলো। প্রস্তাবিত পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণ করা হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত পূর্ণ কমিশনের বৈঠকে এই সিদ্ধান্তে পৌঁছায় জাতীয় পে-কমিশন। পূর্ণ কমিশনের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত পে-কমিশনের সভাপতি জাকির আহমেদ খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের স্থায়ী ও খণ্ডকালীন সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় অংশ নেন ড. মোহাম্মদ আলী খান, এনডিসি, মো. ফজলুল করিম, ...
৮ জানুয়ারি ২০২৬, ১৮:৫৯ | বিস্তারিত
