
সিনিয়র রিপোর্টার

আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই আন্দোলনের কর্মসূচি কঠোর করার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। চলতি জানুয়ারি থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী প্রতীকী অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
শনিবার বিকেলে ১২টি সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয়ভাবে প্রতীকী অনশন পালন করা হবে। একই সময়ে দেশের সব জেলা প্রেস ক্লাবের সামনেও কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছেন কর্মচারীরা।
কর্মচারী নেতাদের একটাই দাবি চলতি জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। তাদের মতে, দীর্ঘদিন ধরে নতুন বেতন কাঠামো ঝুলে থাকায় সরকারি চাকরিজীবীরা চরম আর্থিক চাপে পড়েছেন।
এই বৈঠকে সরকারি কর্মচারীদের বিভিন্ন স্তরের ১২টি সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন, পৌর কর্মচারী ফেডারেশনসহ বড় সংগঠনগুলোর শীর্ষ নেতারা। তারা সবাই একমত পোষণ করেন বর্তমান বাজারদরের লাগামহীন ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে, তাই নতুন পে-স্কেল এখন সময়ের দাবি।
এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছিলেন, নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার সম্ভাবনা নেই। তার এই বক্তব্যের মাত্র দুই দিনের মধ্যেই কর্মচারীদের অনশন কর্মসূচির ঘোষণা নতুন করে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে উত্তাপ ছড়িয়েছে। কর্মচারী নেতারা মনে করছেন, অন্তর্বর্তী সরকারের উচিত নির্বাচনের আগেই নবম পে-স্কেলের গেজেট প্রকাশ করে বেতন বৈষম্য নিরসনের উদ্যোগ নেওয়া।

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
৭ ঘণ্টা আগে

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
৮ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
৯ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
১৩ ঘণ্টা আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১৭ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
১৭ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
১৭ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
১ দিন আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
১ দিন আগে