রিপোর্টার

ভারতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদনের নিয়মে নতুন বাধ্যবাধকতা চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখন থেকে পর্যটন, চিকিৎসা, ব্যবসা কিংবা অন্য যেকোনো প্রয়োজনে ভারতীয় ভিসার আবেদন করতে হলে নির্ধারিত অঙ্গীকারনামা জমা দিতে হবে। এই ফর্ম ছাড়া কোনো ভিসার আবেদন গ্রহণ করা হবে না বলে জানিয়েছে হাইকমিশন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) হাইকমিশনের ভিসা আবেদনসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে নতুন এ নির্দেশনার কথা জানানো হয়।
যেভাবে জমা দিতে হবে অঙ্গীকারনামা
নতুন নির্দেশনা অনুযায়ী, ভিসা আবেদনকারীদের প্রথমে ভারতীয় হাইকমিশনের নির্ধারিত লিংক থেকে ‘ভিসা আন্ডারটেকিং ফর্ম’ সংগ্রহ করতে হবে। এরপর ফর্মে চাওয়া তথ্য পূরণ করে সেটি স্ক্যান করতে হবে। স্ক্যান করা ফাইলটি এনআইসি ভিসা আবেদন পোর্টালে মূল আবেদনের সঙ্গে যুক্ত করতে হবে।
হাইকমিশন জানিয়েছে, অঙ্গীকারনামা জমা দেওয়ার ক্ষেত্রে নির্ধারিত ফর্মের বাইরে অন্য কোনো ফরম্যাট গ্রহণ করা হবে না। অর্থাৎ, নিজস্বভাবে তৈরি বা বিকল্প কোনো ফর্ম ব্যবহার করে আবেদন করার সুযোগ নেই। ভিসা প্রদানের প্রক্রিয়ায় স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ফর্মে যেসব তথ্য দিতে হবে
এক পাতার নির্ধারিত ফর্মে আবেদনকারীর ব্যক্তিগত পরিচয় ও ভারত সফরের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে হবে। শুরুতেই পাসপোর্ট অনুযায়ী আবেদনকারীর পূর্ণ নাম উল্লেখ করতে হবে। পাশাপাশি ঘোষণা দিতে হবে, ভিসার আবেদনে যে কারণ দেখানো হয়েছে, ভারত সফরের সময় তিনি কেবল সেই উদ্দেশ্যেই দেশটিতে অবস্থান করবেন।
এ ছাড়া আবেদন জমা দেওয়ার দিন তিনি ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের অধিক্ষেত্রের বাসিন্দা এবং আবেদনে দেওয়া সব তথ্য সঠিক—এ মর্মেও অঙ্গীকার করতে হবে।
ফর্মের প্রথম অংশে পাঁচ ধরনের ব্যক্তিগত তথ্য চাওয়া হয়েছে। সেগুলো হলো—
১. পাসপোর্ট অনুযায়ী পূর্ণ নাম
২. পাসপোর্ট নম্বর
৩. জাতীয়তা
৪. জন্মতারিখ
৫. ঢাকায় বসবাসের বর্তমান ঠিকানা
এরপর ভারত ভ্রমণের সুনির্দিষ্ট কারণ উল্লেখ করতে হবে। পর্যটন, ব্যবসা, চিকিৎসা কিংবা কোনো সম্মেলনে অংশ নেওয়া—যে উদ্দেশ্যেই আবেদন করা হোক না কেন, তা স্পষ্টভাবে লিখতে হবে।
আবেদনকারীদের যেসব অঙ্গীকার করতে হবে
ফর্মে শুধু পরিচয় ও ভ্রমণের কারণ জানালেই হবে না, আবেদনকারীকে আরও কয়েকটি বিষয়ে আনুষ্ঠানিক অঙ্গীকার করতে হবে। এর মধ্যে রয়েছে—
ভারত সফর শেষে নিজ দেশে ফিরে আসা।
ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ভারতে অবস্থান না করা।
ভারতে থাকাকালে দেশটির প্রচলিত আইন, বিধিবিধান ও সংস্কৃতি মেনে চলা।
কোনো ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হওয়া।
শর্ত ভাঙলে হতে পারে যে সমস্যা
নির্ধারিত অঙ্গীকারের শর্ত ভঙ্গ করলে আবেদনকারীর ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে ভারতীয় ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতার মুখে পড়তে হতে পারে বলে ফর্মে সতর্ক করা হয়েছে।
অঙ্গীকারনামার শেষ অংশে আবেদনকারীকে নিজের স্বাক্ষর দিতে হবে। পাশাপাশি ফর্মটি কোথায় এবং কোন তারিখে পূরণ করা হয়েছে, সেটিও উল্লেখ করতে হবে।
অপ্রাপ্তবয়স্কদের ভিসা আবেদনের ক্ষেত্রে শুধু আবেদনকারীর তথ্য দিলেই চলবে না; ফর্মে বাবা ও মা উভয়ের স্বাক্ষর থাকতে হবে।
তাই নতুন নিয়মে ভারতীয় ভিসার আবেদন করতে আগ্রহীদের প্রয়োজনীয় কাগজপত্রের পাশাপাশি নির্ধারিত অঙ্গীকারনামাটিও যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদন জমা দেওয়ার আগে ফর্মটি অনলাইন পোর্টালে সঠিকভাবে সংযুক্ত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশের শুরুর একাদশে বড় চমক দিয়েছেন প্রধান কোচ থমাস ডুলি। রক্ষণভাগের পরিচিত মুখ বিশ্বনাথ ঘোষকে এবার মূল স্ট্রাইকার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ ছাড়া একাদশে জায়গা পেয়েছেন তিন প্রবাসী ফুটবলা
২ ঘণ্টা আগে

ফিফা র্যাঙ্কিং থেকে শুরু করে মুখোমুখি লড়াই ও সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাস—সব পরিসংখ্যানেই ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এবার মাঠের লড়াইয়েও সেই আধিপত্য ধরে রেখে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী দিনে ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের মাঠে সমর্থকদের সামনে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে স্বাগতিকরা।
৩ ঘণ্টা আগে

একটি দুর্ঘটনায় নিভে গেল ১৭ বছর বয়সী কিশোর মোঃ আশিকের প্রাণ। জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়াবাড়ী বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ হারায় সে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও অগ্নিসংযোগে পুড়ে যায় দুর্ঘটনাকবলিত বাসটি।
৬ ঘণ্টা আগে

দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সর্বশেষ মূল্যতালিকায় এ দাম জানানো হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
১০ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
১১ ঘণ্টা আগে

জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার কাজের জন্য বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা, নাটোর ও রাজশাহীর বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকতে পারে।
১১ ঘণ্টা আগে

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
২১ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
২২ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
১ দিন আগে