কর্মচারী দাবি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের। বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ মে ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

নতুন পে-স্কেলের দাবিতে রাজপথে নামছেন সরকারি কর্মচারীরা-কর্মসূচি যেদিন থেকে
নিজস্ব প্রতিবেদক: জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বৃদ্ধি এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের দাবিতে এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছেন সরকারি কর্মচারীরা। আসন্ন ১লা মে (বুধবার) মহান মে দিবস উপলক্ষে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজন করা হয়েছে এক বিশাল ‘কর্মচারী সমাবেশ’।
১৯ এপ্রিল ২০২৬, ০১:১৭ | বিস্তারিত

৯ম পে-স্কেল নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা, বাড়ছে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এখন আরও তীব্র আকার ধারণ করছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।
১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত

৯ম পে-স্কেল বাস্তবায়নে কঠোর আন্দোলনের প্রস্তুতি: কর্মসূচি যেদিন!
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য নতুন করে আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, লাগাতার অবস্থান কর্মসূচি, পূর্ণ দিবস কর্মবিরতি এবং অন্যান্য কঠোর পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
২৮ মার্চ ২০২৬, ২৩:৪০ | বিস্তারিত

পে স্কেল নিয়ে যে স্পষ্ট বার্তা দিলেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: হাসান: সরকারি কর্মচারীদের পে-স্কেল বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গুরুত্বপূর্ণ আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, পে-স্কেল কার্যকরে কিছুটা সময় লাগলেও বর্তমান সরকার যে সিদ্ধান্ত নেবে, পরবর্তী নির্বাচিত সরকার তা বাতিল বা পরিবর্তন করতে পারবে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। অর্থনীতিতে ধীরে ধীরে স্থিতিশীলতা অর্থ উপদেষ্টা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের অর্থনীতি ছিল ...
৪ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়ন না হলে ৭ দফা দাবিতে ফেব্রুয়ারিতে বিশাল আন্দোলন
নিজস্ব প্রতিবেদক: নবম পে-স্কেল বাস্তবায়নসহ ৭ দফা দাবি আদায়ে অন্তর্বর্তী সরকারকে কঠোর আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। নির্ধারিত সময়ের মধ্যে দাবি মানা না হলে আগামী ফেব্রুয়ারি মাসজুড়ে বৃহৎ আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে ঢাকায় আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলনের পরও দাবি বাস্তবায়নে সরকারের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। আন্দোলনের রূপরেখা: দুই ধাপে কর্মসূচি ঘোষিত কর্মসূচি অনুযায়ী সরকারি ...
১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০১ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে সরকারি চাকরীদের জরুরি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ১৩ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এর মধ্যেই আন্দোলনের কর্মসূচি কঠোর করার ঘোষণা দিয়েছে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন। চলতি জানুয়ারি থেকেই নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী প্রতীকী অনশনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। শনিবার বিকেলে ১২টি সরকারি কর্মচারী সংগঠনের শীর্ষ নেতাদের এক জরুরি বৈঠক শেষে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। জোটের মুখ্য সমন্বয়ক ওয়ারেছ আলী জানান, আগামী ১৬ জানুয়ারি ...
১০ জানুয়ারি ২০২৬, ২০:১১ | বিস্তারিত

নবম পে–স্কেল: সরকারি চাকরিদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে–স্কেলে সরকারি কর্মচারীদের গ্রেড সংখ্যা নির্ধারণকে কেন্দ্র করে পে–কমিশনের মধ্যে এখনও বিতর্ক চলছে। কমিশনের বিভিন্ন সদস্যের মধ্যে মতের পার্থক্য রয়েছে। মূল বৈঠক আগামী বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে ঘোষিত রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে বৈঠকের তারিখ পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গ্রেড সংখ্যা নিয়ে মতভেদ পে–কমিশনের একাংশের মতে, বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করার সুপারিশ ...
৩০ ডিসেম্বর ২০২৫, ১৮:০১ | বিস্তারিত

নবম পে-স্কেল: আল্টিমেটামের মেয়াদ শেষ-যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পরও সরকারি চাকরিজীবীদের প্রত্যাশা পূরণ হয়নি। নতুন পে-স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীরা যে নির্দিষ্ট সময়সীমা ১৫ ডিসেম্বর বেঁধে দিয়েছিলেন, তা ইতোমধ্যেই পার হয়ে গেছে। প্রায় ১৮ লাখ সরকারি চাকরিজীবীর আল্টিমেটামের মেয়াদ শেষ হলেও সরকার এখনো নতুন বেতন কাঠামো ঘোষণার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। এই প্রেক্ষাপটে দ্রুত পে-স্কেল কার্যকরের দাবিতে কর্মচারী সংগঠনগুলোর প্রতিনিধিরা এখন অর্থ উপদেষ্টা সালেহ আহমেদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের অপেক্ষায় রয়েছেন। সাক্ষাতের আবেদন, তবে মিলেনি উপদেষ্টার দেখা আল্টিমেটামের ...
১৬ ডিসেম্বর ২০২৫, ২৪:২৭ | বিস্তারিত
