
রিপোর্টার

দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারীর। বহুল আলোচিত ও প্রত্যাশিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট আগামী জুলাই মাসের মাঝামাঝি সময়েই প্রকাশ করা হতে পারে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এখন শুধু প্রধানমন্ত্রীর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করা হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, চলতি সপ্তাহেই মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি নবম পে কমিশনের সুপারিশ মূল্যায়ন করে বাস্তবায়নের একটি সুনির্দিষ্ট রোডম্যাপ অর্থ মন্ত্রণালয়ে জমা দেবে। এরপর চূড়ান্ত অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পে-স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হয়ে যাবে।
অর্থ বিভাগের দায়িত্বশীল সূত্র বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকার এখন দুই ধাপের পরিকল্পনার দিকে এগোচ্ছে। নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে নতুন কাঠামোর মূল বেতন কার্যকর করা হতে পারে। তবে বিভিন্ন ভাতা, যেমন বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য সুবিধা কার্যকর হতে পারে ২০২৭-২৮ অর্থবছরের শুরু থেকে।
এ ছাড়া বেতন বৃদ্ধির হারও নবম বেতন কমিশনের মূল সুপারিশের তুলনায় কিছুটা কম হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
কেন পরিবর্তন হলো বাস্তবায়নের পরিকল্পনা?
অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, শুরুতে নবম পে-স্কেল বাস্তবায়ন কমিটি তিন ধাপে নতুন বেতন কাঠামো কার্যকর করার সুপারিশ করেছিল। সে পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে প্রস্তাবিত মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করার কথা ছিল। এরপর ২০২৭ সালের ১ জুলাই বাকি ৫০ শতাংশ কার্যকর এবং ২০২৮-২৯ অর্থবছর থেকে নতুন ভাতা চালুর প্রস্তাব দেওয়া হয়েছিল।
কিন্তু বাস্তবতা বিশ্লেষণ করে দেখা যায়, তিন ধাপে বেতন কাঠামো বাস্তবায়ন করতে গেলে প্রশাসনিক, কারিগরি এবং গাণিতিক নানা জটিলতা তৈরি হতে পারে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অনেক সরকারি কর্মচারীর বর্তমান মূল বেতন বার্ষিক ইনক্রিমেন্টের কারণে এমন পর্যায়ে পৌঁছেছে যে নতুন বেতন কাঠামোর মাত্র ৫০ শতাংশ কার্যকর করা হলে তাদের প্রকৃত বেতন বৃদ্ধি খুবই সামান্য হবে। এমনকি কিছু কর্মচারীর ক্ষেত্রে সাময়িকভাবে মোট বেতন কমে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
এ বিষয়টি সামনে আসার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সংগঠন আপত্তি জানায়। তাদের দাবির মুখে বাস্তবায়ন কমিটি আগের পরিকল্পনা পরিবর্তন করে দুই ধাপে পে-স্কেল বাস্তবায়নের নতুন প্রস্তাবের দিকে এগিয়েছে।
এক ধাপে বাস্তবায়ন হলে আরও ভালো হতো
একাধিক সূত্রের মতে, সরকারের আর্থিক সক্ষমতা আরও শক্তিশালী হলে নতুন বেতন কাঠামো একবারেই কার্যকর করা যেত। তবে তিন ধাপের পরিবর্তে দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনাকেও ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মোকাবিলায় কিছুটা স্বস্তি আসবে। একই সঙ্গে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য সরকারি কর্মচারীদের আরও বেশি দায়িত্বশীল হওয়ার তাগিদও দেওয়া হয়েছে।
সংসদে যা বলেছিলেন অর্থমন্ত্রী
গত ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন।
এই দীর্ঘ সময়ে দেশে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামোর আওতায় আনা এখন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সেই বিবেচনায় আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা দেওয়া হয়েছিল।
উচ্চপর্যায়ের কমিটিতে যারা আছেন
নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।
এই কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব, স্বাস্থ্যসেবাসচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক।
সূত্র জানিয়েছে, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য পৃথক বেতন কাঠামোর প্রতিবেদনও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এখন শুধু আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারির অপেক্ষা।
নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ হলে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটবে এবং দেশের লাখো সরকারি কর্মকর্তা-কর্মচারী নতুন বেতন কাঠামোর আওতায় আসবেন বলে আশা করা হচ্ছে। তাই জুলাই মাসের মাঝামাঝিকে ঘিরে এখন সরকারি চাকরিজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।

নির্বাচিত সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনি এলাকায় সংরক্ষিত নারী সংসদ সদস্যদের তদারকির ক্ষমতা দেওয়ার উদ্যোগকে পুরোপুরি ‘অসাংবিধানিক’ ও ‘বেআইনি’ বলে আখ্যা দিয়েছেন ৬৭ জন সংসদ সদস্য। এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিক লিখিত আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন তারা। একই সঙ্গে প্রস্তাবিত আইন সংশোধনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন সংসদ সদস্যরা।
৫ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
৫ ঘণ্টা আগে

নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। বেতন কাঠামো নিয়ে থাকা জটিলতাগুলো দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে। মন্ত্রিসভার অনুমোদনের পর আইনগত প্রক্রিয়া শেষ করে গেজেট প্রকাশের কাজ এগিয়ে নেওয়া হবে।
১১ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে বর্তমানে সোনার দাম রয়েছে বেশ চড়া। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত সর্বশেষ মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৪৬ হাজার ১১০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেট, ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দামও নির্ধারণ করে দিয়েছে সংগঠনটি।
১১ ঘণ্টা আগে

‘প্রধানমন্ত্রীর গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’ সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচার কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে সরকার। প্রতিযোগিতাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং মাঠপর্যায়ের শিক্ষা অফিসগুলোকে সাত ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে দল গঠন এবং শিক্ষার্থী-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সম্পর্কে ব্যাপকভাবে প্রচারের ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১১ ঘণ্টা আগে

নতুন বেতন কাঠামো (পে-স্কেল) চূড়ান্ত করতে সরকার যথেষ্ট রাজনৈতিক সাহস দেখাতে পারছে না বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, সিদ্ধান্ত দীর্ঘদিন ঝুলিয়ে রাখলে সরকারের প্রশাসনিক ও আর্থিক চাপ আরও বাড়বে।
২ দিন আগে

আজ সোমবার ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত অভ্যন্তরীণ
২ দিন আগে

দেশের স্বর্ণের বাজারে আবারও বড় পরিবর্তন। সোনার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দামে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম গিয়ে ঠেকেছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকায়।
৫ দিন আগে

এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নিয়ে অপেক্ষার অবসান হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টা থেকে শুরু হয়েছে অনলাইনে বদলির আবেদন গ্রহণ। আগামী ২৭ আগস্ট পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে যোগ্য শিক্ষকরা এই আবেদন করার সুযোগ পাবেন।
৫ দিন আগে