রিপোর্টার

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
ক্রিকেটের পাশাপাশি ফুটবলেও রয়েছে বেশ কয়েকটি আকর্ষণীয় ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। একই প্রতিযোগিতায় মাঠে নামবে ম্যানচেস্টার সিটি, ব্রাইটন, টটেনহাম ও ক্রিস্টাল প্যালেস। স্প্যানিশ লিগে বার্সেলোনার ম্যাচও রয়েছে আজকের সূচিতে।
আজকের ক্রিকেট সূচি
মিরপুর টেস্ট: চতুর্থ দিন
বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ
সকাল ৯টা ৩০ মিনিট, টি স্পোর্টস
ত্রিদেশীয় সিরিজ: ফাইনাল
পাকিস্তান–শ্রীলঙ্কা
বেলা ২টা, টি স্পোর্টস ও ট্যাপম্যাড
কেপটাউন টেস্ট: পঞ্চম দিন
দক্ষিণ আফ্রিকা–অস্ট্রেলিয়া
বেলা ২টা ৩০ মিনিট, ট্যাপম্যাড
জাতীয় ক্রিকেট লিগ
সিলেট–চট্টগ্রাম: সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি ইউটিউব
ময়মনসিংহ–খুলনা: সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি ইউটিউব
ঢাকা–বরিশাল: সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি ইউটিউব
রংপুর–রাজশাহী: সকাল ৯টা ৩০ মিনিট, বিসিবি ইউটিউব
আজকের ফুটবল সূচি
ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি–ম্যানচেস্টার ইউনাইটেড: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
ম্যানচেস্টার সিটি–ব্রাইটন: রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
টটেনহাম–ক্রিস্টাল প্যালেস: রাত ১১টা ৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
অ্যাস্টন ভিলা–ফুলহাম: রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা–দেপোর্তিভো: রাত ২টা, টি স্পোর্টস
বাংলাদেশের টেস্ট ম্যাচ, ত্রিদেশীয় সিরিজের ফাইনাল কিংবা চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের লড়াই—সব মিলিয়ে আজ টেলিভিশনে ও অনলাইনে খেলা দেখার জন্য থাকছে বেশ কয়েকটি আকর্ষণীয় আয়োজন।

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১৩ মিনিট আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পরপরই অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
২৩ মিনিট আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকছে।
১ ঘণ্টা আগে

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আয়োজন করা হয়েছে।
১ ঘণ্টা আগে

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
১ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার আকাশ দিনের বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের শেষ ভাগে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
১ দিন আগে

নভেম্বর মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে অক্টোবরের নির্ধারিত দামেই বিক্রি হবে এসব জ্বালানি তেল। এতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দামে নতুন করে কোনো পরিবর্তন আসছে না।
১ দিন আগে

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি সর্বোচ্চ গতিসীমা, যাত্রী বহন, চলাচলের সড়ক, নিবন্ধন ফি ও যানবাহনের নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
১ দিন আগে

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই নিয়োগে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নিয়মে অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির জন্য সংরক্ষিত থাকলেও এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে