সিনিয়ার রিপোর্টার

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে ফল প্রকাশের আয়োজন করা হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমেও ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, ফল প্রকাশের অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে ফল পাওয়া যাবে।
অনলাইনে যেভাবে ফল দেখবেন
পরীক্ষার্থীরা দুটি ওয়েবসাইটের মাধ্যমে ফল জানতে পারবেন। ওয়েবসাইট দুটি হলো—
ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত বিভাগে প্রয়োজনীয় তথ্য দিতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, পরীক্ষার নাম, পরীক্ষার বছর ও রোল নম্বরসহ চাওয়া তথ্য পূরণ করে ফল দেখা যাবে।
অন্যদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd অথবা educationboardresults.gov.bd ওয়েবসাইটের ‘Result’ বিভাগে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের ইআইআইএন (EIIN) নম্বর ব্যবহার করে ফল ডাউনলোড করতে পারবে।
এসএমএসে ফল জানার নিয়ম
ইন্টারনেট ছাড়াও মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানা যাবে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে—
HSC DHA 123456 2026
এরপর বার্তাটি পাঠাতে হবে ১৬১৪০ নম্বরে। এখানে ‘DHA’-এর পরিবর্তে নিজ নিজ শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর এবং ‘123456’-এর জায়গায় পরীক্ষার রোল নম্বর বসাতে হবে।
এ বছর পরীক্ষার্থী ১২ লাখ ৭০ হাজারের বেশি
এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী নিবন্ধিত ছিলেন। পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে। এতে অংশ নেয় ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান।
ফল পুনর্নিরীক্ষণের আবেদন কবে?
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। এ আবেদন গ্রহণ করা হবে ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত। আবেদনসংক্রান্ত বিস্তারিত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, গত ২ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। ৮ আগস্ট পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও বন্যার কারণে চট্টগ্রামসহ কয়েকটি শিক্ষা বোর্ডের পরীক্ষা নির্ধারিত সময়ে শেষ করা সম্ভব হয়নি।

অবশেষে প্রকাশ হচ্ছে ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল। আজ শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। ফলাফল কার্যক্রম উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১১ মিনিট আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পরপরই অনলাইনে, মোবাইল ফোনে এসএমএস পাঠিয়ে এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এ জন্য শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর আগে থেকেই প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
২২ মিনিট আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায়। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইনে ও মোবাইল ফোনে খুদে বার্তা পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহের সুযোগ থাকছে।
১ ঘণ্টা আগে

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
১ ঘণ্টা আগে

নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার সংযোগের কাজের জন্য নাটোরের বেশ কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
১ ঘণ্টা আগে

আগামীকাল শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকার আকাশ দিনের বেশির ভাগ সময় মেঘলা থাকতে পারে। দিনের শেষ ভাগে বাড়তে পারে বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজধানীর কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
১ দিন আগে

নভেম্বর মাসেও দেশের বাজারে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে অক্টোবরের নির্ধারিত দামেই বিক্রি হবে এসব জ্বালানি তেল। এতে ভোক্তা পর্যায়ে জ্বালানির দামে নতুন করে কোনো পরিবর্তন আসছে না।
১ দিন আগে

সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা জারি করেছে সরকার। নতুন নিয়মে ই-রিকশার নিবন্ধন বাধ্যতামূলক করার পাশাপাশি সর্বোচ্চ গতিসীমা, যাত্রী বহন, চলাচলের সড়ক, নিবন্ধন ফি ও যানবাহনের নিরাপত্তার বিষয়ে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
১ দিন আগে

বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই নিয়োগে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নিয়মে অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির জন্য সংরক্ষিত থাকলেও এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১ দিন আগে