সরকারি চাকরির খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে-স্কেলের বকেয়া বেতন-পেনশন পেতে কোন কাজ আগে করবেন, জানুন প্রক্রিয়া
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর বকেয়া টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন সরকারি চাকরিজীবী ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা। তবে নতুন বেতন কাঠামো কার্যকর হলেই সবার ব্যাংক হিসাবে স্বয়ংক্রিয়ভাবে বকেয়া অর্থ জমা হবে না। কর্মরত চাকরিজীবীদের ক্ষেত্রে পে-ফিক্সেশন, চাকরির তথ্য যাচাই এবং বকেয়া বিল নিষ্পত্তির কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। অন্যদিকে পেনশনভোগীদের জন্য প্রয়োজন হবে পেনশন পুনর্নির্ধারণ ও পাওনার হিসাব যাচাই।
১০ নভেম্বর ২০২৬, ২২:২৩ | বিস্তারিত

ডিসেম্বরে টানা ৪ দিনের ছুটির সুযোগ!
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের শেষ মাস ডিসেম্বর সরকারি চাকরিজীবীদের জন্য নিয়ে আসছে টানা চার দিনের ছুটি কাটানোর দারুণ সুযোগ। মহান বিজয় দিবসের সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় মাত্র এক দিনের অতিরিক্ত ছুটি নিয়েই মিলতে পারে চার দিনের অবকাশ। ফলে পরিবার নিয়ে ভ্রমণ, ঘোরাঘুরি কিংবা ব্যক্তিগত কাজের পরিকল্পনা করার সুযোগ পাবেন অনেকেই।
৯ নভেম্বর ২০২৬, ১১:৩৪ | বিস্তারিত

পে স্কেলে কারও বেড়েছে ৮ হাজার, কারও কম; দেখা গেল ভিন্ন চিত্র
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ | বিস্তারিত

নতুন পে স্কেলের বকেয়া বিল জমা শুরু ৮ নভেম্বর, কারা পাবেন এই সুযোগ?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতার বিল জমা দেওয়ার বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্দেশনা অনুযায়ী, যেসব কর্মকর্তার নতুন বেতন নির্ধারণ বা পে-ফিকেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে অনুমোদিত হয়েছে, তাঁরা আগামী ৮ নভেম্বর থেকে বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে পারবেন।
৫ নভেম্বর ২০২৬, ১১:৪৬ | বিস্তারিত

বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ আসছে, এই বছরেই ১৪ হাজার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার সদস্য নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে ৪ হাজার উপপরিদর্শক (এসআই) এবং ১০ হাজার কনস্টেবল পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। বিশেষ করে এসআই নিয়োগে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রচলিত নিয়মে অর্ধেক পদ বিভাগীয় পদোন্নতির জন্য সংরক্ষিত থাকলেও এবার চার হাজার পদেই সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২৯ অক্টোবর ২০২৬, ১৪:১৩ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে।
২৬ অক্টোবর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

৪৫তম বিসিএসের ৩৮৩ প্রার্থীর জন্য সুখবর, বিস্তারিত জানুন
নিজস্ব প্রতিবেদক: ৪৫তম বিসিএসের সুপারিশের ভিত্তিতে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে ৩৮৩ জন প্রার্থীকে প্রভাষক পদে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৫ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে। নিয়োগপ্রাপ্তদের আগামী ১ নভেম্বরের মধ্যে নির্ধারিত স্থানে সশরীরে উপস্থিত হয়ে যোগদানপত্র জমা দিতে হবে।
২৫ অক্টোবর ২০২৬, ২২:৪৭ | বিস্তারিত

পে-স্কেল: নতুন সুখবর সরকারি চাকরিজীবীদের জন্য
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন মূল বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’ কার্যক্রম শেষ হয়েছে। নির্ধারিত সময়সীমা অনুযায়ী মঙ্গলবার এ কার্যক্রম সম্পন্ন করার কথা ছিল। এর ফলে নতুন বেতন, আগের বেতনের সঙ্গে পার্থক্য এবং বকেয়া পাওনার হিসাব চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়েছে। সবকিছু ঠিক থাকলে অক্টোবরের বেতনের সঙ্গে জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের বকেয়া অর্থ পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১২ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণ নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক: সরকারি, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের মূল বেতনের শতাংশভিত্তিক ভাতা নির্ধারণের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এসব ভাতা ২০২৬ সালের ৩০ জুনে আহরিত মূল বেতনের ভিত্তিতে নির্ধারণ ও পরিশোধ করা হবে।
১৯ অক্টোবর ২০২৬, ১৬:৫০ | বিস্তারিত

পুলিশে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, জানুন আবেদনসহ সকল বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের খবর পাওয়া গেছে। দেওয়া তথ্য অনুযায়ী, দেশের ৬৪ জেলার যোগ্য প্রার্থীরা এ নিয়োগে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে ১৩ অক্টোবর ২০২৬ সকাল ১০টায়। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর বিকেল ৫টা।
৯ অক্টোবর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

নতুন পে স্কেল: কাল থেকে পে ফিক্সেশন, বকেয়া বেতন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পে ফিক্সেশন কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। আইবাস++-এর মাধ্যমে পরিচালিত এই কার্যক্রম চলবে ২০ অক্টোবর পর্যন্ত।
৪ অক্টোবর ২০২৬, ২৩:৩৩ | বিস্তারিত

জাতীয় বেতন স্কেল-২০২৬: নতুন নির্দেশ, ৭ অক্টোবরের মধ্যে তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

নতুন জাতীয় পে স্কেল: এবার বাস্তবায়নে নতুন ছক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:১২ | বিস্তারিত

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪ | বিস্তারিত

বৃহস্পতিবারেই পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার-সর্বনিম্ন যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। প্রস্তাবিত নবম পে স্কেল আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য তোলা হতে পারে। আর মন্ত্রিসভা অনুমোদন দিলে আগামী বৃহস্পতিবারের মধ্যেই নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট এক কর্মকর্তা।
২৮ আগস্ট ২০২৬, ১৮:১৫ | বিস্তারিত

নবম পে-স্কেলে বড় অগ্রগতি, সর্বোচ্চ যত বেতন বাড়ানোর প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ ধরে একই বেতন কাঠামোর মধ্যে থাকা সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোয় প্রথম থেকে ২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। তবে নতুন পে স্কেল একবারে পুরোপুরি কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনা রাখা হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২০:৫৬ | বিস্তারিত

পে-স্কেলে সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের খসড়ায় বড় চমক, গ্রেড-১ থেকে-২০ পর্যন্ত বেতন যত করার প্রস্তাব
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে-স্কেল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া একটি খসড়া বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে গ্রেডভেদে মূল বেতন বাড়ানোর প্রস্তাব উঠে এসেছে। আলোচিত এই খসড়ায় সর্বোচ্চ গ্রেড-১-এর মূল বেতন ১ লাখ ৩০ হাজার টাকা এবং সর্বনিম্ন গ্রেড-২০-এর প্রারম্ভিক মূল বেতন ২০ হাজার টাকা করার প্রস্তাব দেখা যাচ্ছে।
১৬ আগস্ট ২০২৬, ২৩:০৯ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, যেভাবে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের খসড়া প্রস্তাব এখন মন্ত্রিসভায় উপস্থাপনের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে।
১৫ আগস্ট ২০২৬, ১৩:৪৩ | বিস্তারিত

আগস্টেই পে-স্কেলের গেজেট, কার্যকর যেদিন থেকে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২২:৩২ | বিস্তারিত
