
সিনিয়ার রিপোর্টার

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি এ সংক্রান্ত চিঠি জারি করে।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর করার পাশাপাশি এতে আরও স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য সংরক্ষণ করা হবে।
যেসব তথ্য দিতে হবে
মাউশির নির্দেশনা অনুযায়ী, Organogram Sub-module-এ কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
একই সঙ্গে iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এসব তথ্য প্রয়োজন হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ যুক্ত করতে বলা হয়েছে। এ ক্ষেত্রে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।
নির্ধারিত ছকে যা থাকবে
মাউশির চিঠিতে তথ্য পাঠানোর জন্য নির্দিষ্ট ছকের কথাও জানানো হয়েছে। সেখানে দিতে হবে—
ক্রমিক নম্বর
পদের নাম বাংলা ও ইংরেজিতে
পদের মূল গ্রেড
পদসংখ্যা
প্রয়োজনীয় মন্তব্য
হার্ড কপি ও সফট কপি পাঠাতে হবে
নির্ধারিত তথ্যের হার্ড কপি মাউশির এইচআরএম শাখায় জমা দিতে হবে। পাশাপাশি Nikosh ফন্টে Word Document হিসেবে সফট কপিও পাঠাতে বলা হয়েছে।
মাউশির অধীন সব সংশ্লিষ্ট অফিস ও প্রতিষ্ঠানকে আগামী ৭ অক্টোবরের মধ্যে তথ্য পাঠাতে হবে।
তথ্য সংগ্রহ ও iBAS++-এ তা সংযোজনের পর জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য আজকের রিয়ালের বিনিময় হার প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত ৮টার আপডেট অনুযায়ী, ১ সৌদি রিয়াল সমান ৩২ দশমিক ৬০ টাকা।
৩৬ মিনিট আগে

টানা তিন দফা দাম কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
৫৬ মিনিট আগে

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল থেকে রাতের দিকে হালকা বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে আকাশ মেঘলা থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে

নরসিংদীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে অনুভূত হওয়া এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জেলার শিবপুর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ২।
৬ ঘণ্টা আগে

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর সংবিধানের বিধান অনুযায়ী সংসদীয় ৩২৩ মহিলা আসন-২৩ শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়।
৮ ঘণ্টা আগে

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে

পটুয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে বদলি করেছে সরকার। একই প্রজ্ঞাপনে টাঙ্গাইল, নীলফামারী ও পিরোজপুর জেলায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
১০ ঘণ্টা আগে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটের মাধ্যমেই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন বেতন-ভাতা পাবেন বলে জানিয়েছেন তিনি।
১ দিন আগে

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্নেস অয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১১ টাকা ৯২ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৭৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
১ দিন আগে