সরকারি চাকরি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

জাতীয় বেতন স্কেল-২০২৬: নতুন নির্দেশ, ৭ অক্টোবরের মধ্যে তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

নতুন জাতীয় পে স্কেল: এবার বাস্তবায়নে নতুন ছক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:১২ | বিস্তারিত

অক্টোবরেই আসছে টানা ৫ দিনের ছুটি
নিজস্ব প্রতিবেদক: অক্টোবরে দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য টানা পাঁচ দিনের ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির দুই দিনের সঙ্গে শুধু এক দিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি পাওয়া সম্ভব হতে পারে।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৫ | বিস্তারিত

নতুন পে-স্কেলে বেতন নির্ধারণ যেভাবে, জানুন iBAS++-এ পে ফিক্সেশনের ধাপ
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতনস্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। এজন্য সরকারি কর্মচারীদের ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেমে প্রবেশ করে ‘পে ফিক্সেশন’ অপশনে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।
২৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

নতুন পে স্কেল: যে ভুলেই আটকে যেতে পারে আপনার নতুন বেতন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৬ | বিস্তারিত

নতুন পে স্কেল বাস্তবায়ন হলেও সকলের মনে চলছে যেসব প্রশ্ন?
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর সরকারি কর্মচারীদের নতুন পে স্কেলের গেজেট প্রকাশের পর বেতন কাঠামোর বিভিন্ন পরিবর্তন সামনে এসেছে। নতুন কাঠামোয় আগের মতোই মোট ২০টি গ্রেড রাখা হয়েছে। সর্বোচ্চ প্রথম গ্রেডে মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। তবে নতুন বেতন কাঠামোর আর্থিক সুবিধা একবারে পুরোপুরি কার্যকর হচ্ছে না। ধাপে ধাপে নতুন বেতন কার্যকর করা হবে।
২১ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৭ | বিস্তারিত

২০ গ্রেড বহাল: সর্বনিম্ন বেতন ৩৩ হাজার, সর্বোচ্চ যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী ২০টি গ্রেড বহাল রেখে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন বেতন কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর বলে গণ্য হবে।
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৩:৪৪ | বিস্তারিত

নবম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ বাড়ল যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
২০ সেপ্টেম্বর ২০২৬, ২৪:২৪ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বেতন-ভাতা কার্যকর হবে যেভাবে
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬ | বিস্তারিত

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার বেতন কত হলো
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪০ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর যেদিন থেকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১ | বিস্তারিত

পে-স্কেলের প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান, পরিবর্তন ১১ বিষয়ে
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়নি। নতুন বেতন কাঠামোর খসড়া নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

মন্ত্রিসভায় পাস হলেই গেজেট নয় পে-স্কেলে, ফের ১১ পরিবর্তন আসছে
নিজস্ব প্রতিবেদক: মন্ত্রিসভায় নতুন বেতনকাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো জারি হয়নি পে-স্কেলের প্রজ্ঞাপন। এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের প্রত্যাশা থাকলেও তা এখনো সম্ভব হয়নি। এমনকি নতুন বেতনকাঠামোর খসড়াও এখনো আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়নি। বর্তমানে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে রয়েছে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫০ | বিস্তারিত

পে স্কেলে বড় পরিবর্তন, ২০ গ্রেডের চাকরিজীবীরা পাবেন যেসব বাড়তি সুবিধা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতনস্কেল-২০২৬ ঘিরে একাধিক বড় পরিবর্তনের প্রস্তাব সামনে এসেছে। নতুন কাঠামো অনুযায়ী, বিভিন্ন গ্রেডে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তবে পুরো সুবিধা একবারে কার্যকর হবে না। মূল বেতন ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে।
১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ | বিস্তারিত

সমাজসেবা অধিদপ্তরে বিশাল নিয়োগ-দেখুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: আবেদন শেষ হওয়ার প্রায় তিন মাস পার হয়ে গেলেও সমাজসেবা অধিদপ্তরের ১ হাজার ৪৮৫ পদে নিয়োগ পরীক্ষার কোনো তারিখ ঠিক হয়নি। ৫২ ক্যাটাগরির এসব পদে চাকরি পেতে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করলেও পরীক্ষা আয়োজনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪ | বিস্তারিত

অবশেষে জানা গেল পে-স্কেলের গেজেটে প্রকাশ বিলম্বের আসল কারণ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো অনুমোদনের পর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ বাড়ছে। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন পে-স্কেল অনুমোদন দেওয়া হয়। দীর্ঘ প্রায় এক দশক পর নতুন বেতন কাঠামো অনুমোদিত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রত্যাশা তৈরি হলেও গেজেট প্রকাশে বিলম্বের কারণে অনেকের মধ্যেই নানা প্রশ্ন দেখা দিয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৭ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত

প্রাণিসম্পদ অধিদপ্তরে বিশাল নিয়োগ, আবেদন করুন এক ক্লিকে
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগের সুযোগ নিয়ে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির দুই পদে মোট ৫৩৮ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি প্রাণিসম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২ | বিস্তারিত

নবম পে স্কেলের গেজেট প্রকাশ বিলম্ব হচ্ছে যে কারণে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটাতে নবম জাতীয় পে স্কেল অনুমোদন হলেও এখনো প্রকাশ হয়নি প্রজ্ঞাপন। গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদনের পর এক সপ্তাহের মধ্যে গেজেট প্রকাশের কথা জানানো হয়েছিল। কিন্তু ১০ সেপ্টেম্বর পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩১ | বিস্তারিত

নবম পে-স্কেল বাস্তবায়নে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নে নতুন একটি কাঠামো নিয়ে এগোচ্ছে সরকার। নতুন বেতন কাঠামোর মূল প্রজ্ঞাপন জারির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের বিভিন্ন শ্রেণি ও প্রতিষ্ঠানের জন্য পৃথক সাতটি এসআরও জারি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে অনলাইনে চাকরিজীবীদের তথ্য হালনাগাদ করে নতুন বেতন নির্ধারণের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রজ্ঞাপন প্রকাশের পর এসব কার্যক্রম দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩৬ | বিস্তারিত
