
রিপোর্টার

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অর্থ বিভাগের জরুরি নির্দেশনা অনুযায়ী, নন-গেজেটেড কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের নম্বর ও জন্মতারিখ ব্যবহার করে আইবাস প্লাস প্লাসে প্রবেশ করতে হবে। এরপর নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো একবার ব্যবহারযোগ্য গোপন সংকেতের মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হবে।
তবে বিদেশে অবস্থানরত সরকারি কর্মচারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে আইবাস প্লাস প্লাসে নিবন্ধিত ই-মেইল ঠিকানায় একবার ব্যবহারযোগ্য গোপন সংকেত পাঠানো হবে।
জন্মতারিখে অমিল থাকলে আগে সংশোধন
পে ফিক্সেশনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো জন্মতারিখ। চাকরির রেকর্ডে থাকা জন্মতারিখের সঙ্গে জাতীয় পরিচয়পত্রে থাকা জন্মতারিখের অমিল থাকলে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংশোধন করতে হবে।
এ ছাড়া কোনো কর্মচারীর জাতীয় পরিচয়পত্র না থাকলে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধন করতে হবে। ফলে নতুন বেতন নির্ধারণের আগে ব্যক্তিগত তথ্য মিলিয়ে দেখা জরুরি।
গেজেটেড কর্মকর্তাদের পদ্ধতি আলাদা
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে পে ফিক্সেশনের পদ্ধতি কিছুটা ভিন্ন। তারা আইবাস প্লাস প্লাসের নিজস্ব ব্যবহারকারী পরিচয় ও পাসওয়ার্ড ব্যবহার করে সিস্টেমে প্রবেশ করবেন। এরপর প্রয়োজনীয় তথ্য পূরণ করে পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে।
নির্ধারিত ছকে তথ্য পূরণ করার পর কর্মচারী চূড়ান্তভাবে তথ্য জমা দেওয়ার আগেই সিস্টেমে তার নির্ধারণযোগ্য নতুন মূল বেতন দেখানো হবে।
তথ্য জমা দেওয়ার পর নিবন্ধিত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয়ভাবে খুদে বার্তা পাঠানো হবে। এরপর পে ফিক্সেশনের তথ্য সংশ্লিষ্ট ডিডিওর কাছে পাঠানো হবে।
ডিডিও ও হিসাবরক্ষণ কর্মকর্তার যাচাই
ডিডিও প্রয়োজনীয় যাচাই শেষে বেতন নির্ধারণী বিবরণী সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। এরপর হিসাবরক্ষণ কর্মকর্তা অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন দিলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে একটি যাচাইকরণ নম্বর তৈরি হবে।
এ প্রক্রিয়ায় ম্যানুয়াল স্বাক্ষরের প্রয়োজন হবে না। তবে সার্ভিস বহিতে যাচাইকরণ নম্বর ও নির্ধারিত বেতন লিপিবদ্ধ করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে স্বাক্ষর করতে হবে।
গেজেটেড কর্মকর্তাদের ক্ষেত্রে অডিট রেজিস্টারের মানি-কলামেও নির্ধারিত বেতন ও যাচাইকরণ নম্বর লিপিবদ্ধ করার বিধান রয়েছে।
ভুল তথ্য থাকলে কী হবে?
অর্থ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সরকারি কর্মচারীদের দ্রুত ও স্বচ্ছভাবে একই নিয়মে নতুন বেতন নির্ধারণের লক্ষ্যেই অনলাইন ব্যবস্থা চালু করা হচ্ছে।
তবে পে ফিক্সেশনের সময় কোনো তথ্য ভুল বা অসামঞ্জস্যপূর্ণ পাওয়া গেলে পরবর্তী যাচাইয়ের সময় তা সংশোধনের প্রয়োজন হতে পারে। তাই পে ফিক্সেশন শুরুর আগেই জাতীয় পরিচয়পত্র, জন্মতারিখ, মোবাইল নম্বরসহ সংশ্লিষ্ট তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়া গুরুত্বপূর্ণ।
অনলাইন পে ফিক্সেশনের বিস্তারিত নির্দেশিকা আইবাস প্লাস প্লাসের লগইন পেজ, অর্থ বিভাগের ওয়েবসাইট, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের ওয়েবসাইট এবং পে ফিক্সেশন ডট গভ ডট বিডিতে পাওয়া যাবে।

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
৩৪ মিনিট আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
২ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১৪ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৪ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে

প্রবাসীদের জন্য আজ ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার হালনাগাদ করা হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইনসহ বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য আজ কিছুটা কমেছে।
১৫ ঘণ্টা আগে