
সিনিয়ার রিপোর্টার

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন ও ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়। নতুন বেতন কাঠামো ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হয়েছে।
নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান ২০টি গ্রেডই বহাল রাখা হয়েছে। এতে ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডে সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা। গ্রেডভেদে মূল বেতন বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত হয়েছে।
তিন ধাপে কার্যকর হবে বাড়তি বেতন
নতুন বেতন কাঠামো একসঙ্গে পুরোপুরি কার্যকর হবে না। বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রথম ধাপে, ১ জুলাই ২০২৬ থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা ৫০ শতাংশ পাবেন।
দ্বিতীয় ধাপে, ১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭ পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের জন্য বর্ধিত অংশের ৭০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের জন্য ৭৫ শতাংশ কার্যকর হবে।
তৃতীয় ধাপে, ১ জুলাই ২০২৭ থেকে বার্ষিক বেতন বৃদ্ধি বা ইনক্রিমেন্টসহ নতুন বেতন কাঠামোর শতভাগ কার্যকর হবে।
২০ গ্রেডে নতুন মূল বেতন
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী গ্রেডভিত্তিক মূল বেতন হলো—
গ্রেড মূল বেতন
১ম গ্রেড ১ লাখ ৫৬ হাজার টাকা
২য় গ্রেড ১ লাখ ৩২ হাজার–১ লাখ ৫৩ হাজার টাকা
৩য় গ্রেড ১ লাখ ১৩ হাজার–১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা
৪র্থ গ্রেড ১ লাখ–১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা
৫ম গ্রেড ৮৬ হাজার–১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা
৬ষ্ঠ গ্রেড ৭১ হাজার–১ লাখ ৩৪ হাজার টাকা
৭ম গ্রেড ৫৮ হাজার–১ লাখ ২৬ হাজার ৮০০ টাকা
৮ম গ্রেড ৪৬ হাজার–১ লাখ ১০ হাজার ৮০০ টাকা
৯ম গ্রেড ৪৪ হাজার–১ লাখ ৫ হাজার ৯০০ টাকা
১০ম গ্রেড ৩২ হাজার–৭৭ হাজার ৩০০ টাকা
১১তম গ্রেড ২৫ হাজার–৬০ হাজার ৫০০ টাকা
১২তম গ্রেড ২৪ হাজার ৩০০–৫৪ হাজার ৭০০ টাকা
১৩তম গ্রেড ২৪ হাজার–৫৬ হাজার টাকা
১৪তম গ্রেড ২৫ হাজার ৫০০–৫৬ হাজার ৮০০ টাকা
১৫তম গ্রেড ২২ হাজার ৮০০–৫১ হাজার ২০০ টাকা
১৬তম গ্রেড ২১ হাজার ৯০০–৫২ হাজার ৯০০ টাকা
১৭তম গ্রেড ২১ হাজার ৪০০–৫১ হাজার ১০০ টাকা
১৮তম গ্রেড ২১ হাজার–৫০ হাজার ৯০০ টাকা
১৯তম গ্রেড ২০ হাজার ৫০০–৪৯ হাজার ৬০০ টাকা
২০তম গ্রেড ২০ হাজার–৪৮ হাজার ৪০০ টাকা
বিশেষ মর্যাদার পদে বেতন
প্রজ্ঞাপনে মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার টাকা।
বাড়িভাড়া ভাতায় নতুন কাঠামো
নতুন বেতন কাঠামোর আওতায় কর্মস্থলের অবস্থান ও গ্রেড অনুযায়ী বাড়িভাড়া ভাতার হার নির্ধারণ করা হয়েছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের জন্য মূল বেতনের ৬০ শতাংশ, ১০ম থেকে ১৫তম গ্রেডে ৫০ শতাংশ, ৫ম থেকে ৯ম গ্রেডে ৪৫ শতাংশ এবং ১ম থেকে ৪র্থ গ্রেডে ৪০ শতাংশ হারে বাড়িভাড়া নির্ধারণ করা হয়েছে।
ফলে নতুন পে-স্কেলে শুধু মূল বেতন নয়, গ্রেড ও কর্মস্থলভেদে বাড়িভাড়া ভাতার কাঠামোতেও পরিবর্তন এসেছে। নতুন প্রজ্ঞাপনের অন্যান্য ভাতা ও সুবিধাও নির্ধারিত সময় অনুযায়ী কার্যকর হবে।

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় একাদশ শ্রেণিতে ভর্তি-সংক্রান্ত নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।
৪২ মিনিট আগে

হিমালয় অঞ্চলে দ্রুত পরিবর্তন এবং হিমবাহ গলে যাওয়ার কারণে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার আটটি দেশের জন্য বড় ধরনের প্রাকৃতিক ও পানিসংক্রান্ত ঝুঁকি তৈরি হচ্ছে বলে সতর্ক করেছেন গবেষকরা। ঝুঁকির তালিকায় রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, চীন, আফগানিস্তান ও মিয়ানমার।
১ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
৩ ঘণ্টা আগে

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
৪ ঘণ্টা আগে

আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বর্ষণ। তবে পাঁচ দিনের পূর্বাভাসের শেষদিকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
১০ ঘণ্টা আগে

অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১০ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। নতুন আদেশটির নাম দেওয়া হয়েছে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’।
১১ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১১ ঘণ্টা আগে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
১১ ঘণ্টা আগে