
সিনিয়ার রিপোর্টার

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর করার পাশাপাশি এতে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এর ডাটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে।
এতে কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড এবং পদসংখ্যাসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত করা হবে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার পাশাপাশি iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব তথ্য প্রয়োজন বলে জানিয়েছে মাউশি।
এনাম কমিশনের পর সৃষ্ট পদও দিতে হবে
মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পরে সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে।
এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।
যেসব তথ্য চাওয়া হয়েছে
নির্ধারিত ছকে কর্মীদের বিষয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চেয়েছে মাউশি। এর মধ্যে রয়েছে—
ক্রমিক নম্বর
পদের নাম (বাংলা ও ইংরেজি)
পদের মূল গ্রেড (Substantive Grade)
পদসংখ্যা
মন্তব্য
হার্ড কপি ও সফট কপি পাঠানোর নির্দেশ
মাউশির চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা, রুম নম্বর-৫৩০-এ পাঠাতে হবে।
অন্যদিকে সফট কপি নিকোশ (Nikosh) ফন্টে তৈরি করা ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে এসব তথ্য পাঠানোর মাধ্যমে মাউশির অধীন মাঠপর্যায়ের জনবলের তথ্য হালনাগাদ করার পাশাপাশি জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর মাসের বেতন বিল জমা দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে চলতি মাসের বেতন বিল প্রস্তুত করতে হবে বিদ্যমান বেতন কাঠামো অনুসরণ করেই। অর্থাৎ, নভেম্বরের বেতনে নবম জাতীয় পে স্কেলের সুবিধা যুক্ত হচ্ছে না।
১ ঘণ্টা আগে

উপজেলার ৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোট ২৭৬ জন শিক্ষকের মধ্যে মাত্র ৭০ জন নতুন স্কেল অনুযায়ী বেতন পেয়েছেন। বাকি ২০৬ জন শিক্ষক এখনো বর্ধিত বেতন থেকে বঞ্চিত রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ ঘণ্টা আগে

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ। এসব বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
২ ঘণ্টা আগে

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) আওয়ামী লীগের ঘোষিত দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। কোথাও যান চলাচল ও ব্যবসা-বাণিজ্যে প্রভাব পড়েছে, কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তল্লাশি চলছে। গত কয়েক দিনে দেশের অন্তত ২৮ জেলায় বোমা বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
৩ ঘণ্টা আগে

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
১৬ ঘণ্টা আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১৮ ঘণ্টা আগে

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
২০ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
২৩ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
১ দিন আগে