রিপোর্টার

পুলিশ লাইনের সামনের সড়কে থানার পিকআপ ভ্যান রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে গিয়েছিলেন কয়েকজন পুলিশ সদস্য। খাওয়া শেষে ফিরে এসে দেখেন, ঘটনাস্থলে নেই তাদের গাড়ি। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি গাড়িতে উঠে সেটি চালিয়ে দ্রুত চলে যাচ্ছেন।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে চট্টগ্রাম নগরীর হালিশহর থানার ছোটপুল এলাকায় জেলা পুলিশ লাইনের সামনে এ ঘটনা ঘটে।
দিনদুপুরে প্রকাশ্যে সড়ক থেকে পুলিশের গাড়ি চুরির ঘটনায় নগর পুলিশের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। চুরি যাওয়া পিকআপ ভ্যানটি উদ্ধারে পুলিশের একাধিক দল তল্লাশি চালাচ্ছে।
যেভাবে চুরি হলো পুলিশের পিকআপ ভ্যান
নগর পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ সংবাদমাধ্যম আগামীর সময়কে জানান, চুরি হওয়া গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল ডেকার পিকআপ ভ্যান। টহল দলের সদস্যরা গাড়িটি নিয়ে দায়িত্ব পালন করতে বের হয়েছিলেন। দলে সম্ভবত তিনজন পুলিশ সদস্য ছিলেন।
তিনি বলেন, পুলিশ সদস্যরা গাড়িটি জেলা পুলিশ লাইনের সামনে পার্কিং করে রেখে পাশের একটি রেস্টুরেন্টে ভাত খেতে যান। এ সময় সিসি ক্যামেরার ফুটেজে একজন ব্যক্তিকে গাড়িতে উঠে সেটি নিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখা গেছে।
আমিনুর রশিদ আরও জানান, চোরকে গ্রেপ্তার এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে।
তদন্তে পুলিশ, চলছে গাড়ি উদ্ধারের চেষ্টা
এ ঘটনায় হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল সংবাদমাধ্যম আগামীর সময়কে বলেন, তদন্ত করে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশের গাড়ি চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এখন পর্যন্ত গাড়িটি উদ্ধার কিংবা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

অল্প সময়ের ব্যবধানে দুটি ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। এবার বঙ্গোপসাগরে অবস্থান করছে তৃতীয় ঘূর্ণিঝড় আকভান। তবে ধীরগতিতে এগোনোর কারণে এখনো এর প্রভাব পুরোপুরি বোঝা যাচ্ছে না। আবহাওয়াবিদদের ধারণা, শুক্রবার ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে প্রবল ঘূর্ণিঝড়টি। এরই মধ্যে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
৩৬ মিনিট আগে

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্ত্রীর পরকীয়া সম্পর্কের অভিযোগে ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন হোসেন মৃধা নামের এক ব্যক্তি। বিচ্ছেদের পর ব্যতিক্রমী আয়োজন করে এক মণ দুধ দিয়ে গোসল করেছেন তিনি। পাশাপাশি এলাকায় বিতরণ করেছেন এক মণ মিষ্টি। নিজের মানসিক শান্তি ও সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানা সংলগ্ন এলাকায় একদল নেতাকর্মী হঠাৎ ঝটিকা মিছিল বের করে। এ সময় তারা শিল্পাঞ্চল ও মহাসড়কে নাশকতা এবং পেট্রোল বোমা নিক্ষেপের চেষ্টা চালায়। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে।
৭ ঘণ্টা আগে

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই বিদেশ থেকে দেশে টাকা পাঠানোর আগে মুদ্রার বিনিময় হার জেনে নেওয়া জরুরি। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সৌদি রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ অধিকাংশ দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় মূল্য কমেছে।
২২ ঘণ্টা আগে

মিরসরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ওচমানপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ১ থেকে ৯ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মীর মাঝে কৃষি উপকরণ হিসেবে গামছা ও কাছি বিতরণ করা হয়েছে।
২৩ ঘণ্টা আগে

বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়া বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত দর অনুযায়ী, মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা
২৩ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর! দেশের বাজারে সৌদি রিয়ালের বিনিময় হার বেড়েছে। ১৭ নভেম্বর ২০২৬ তারিখে প্রতি সৌদি রিয়ালের রেট দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯ পয়সা। আগের দিন ১৬ নভেম্বর প্রতি রিয়ালের বিনিময় হার ছিল ৩২ টাকা ৯১ পয়সা। অর্থাৎ এক দিনে রিয়ালের দাম বেড়েছে ১৮ পয়সা।
২৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ধীরে ধীরে শক্তি সঞ্চয় করছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণকারী সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।
১ দিন আগে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে নিষিদ্ধ ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে দাবি স্থানীয়দের।
১ দিন আগে