মাউশি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল নিয়ে সুখবর, কবে থেকে বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও। তবে তাঁদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকরের আদেশ জারি করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
২৩ অক্টোবর ২০২৬, ১২:১৮ | বিস্তারিত

জাতীয় বেতন স্কেল-২০২৬: নতুন নির্দেশ, ৭ অক্টোবরের মধ্যে তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

নতুন জাতীয় পে স্কেল: এবার বাস্তবায়নে নতুন ছক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:১২ | বিস্তারিত

১১ মাস বেতন বন্ধ! শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুযোগ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভুলের কারণে দীর্ঘদিন ধরে বেতন ও বোনাস থেকে বঞ্চিত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন সুযোগ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগস্ট ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত যেসব শিক্ষক-কর্মচারী এনআইডির তথ্যজনিত সমস্যার কারণে এক বা একাধিক মাসের বেতন কিংবা বোনাস পাননি, তাদের জন্য সংশ্লিষ্ট মাসের বেতন-বোনাস জমা দেওয়ার নতুন ব্যবস্থা চালু করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে মাউশির ১২ জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দেওয়া, ভুয়া পরিচয়ে অংশ নেওয়া কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের ঘটনা ঠেকাতে নতুন করে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রার্থীর ছবি ও পরিচয় যাচাই থেকে শুরু করে পরীক্ষাকেন্দ্রে তল্লাশি এবং বায়োমেট্রিক শনাক্তকরণ পর্যন্ত বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:২২ | বিস্তারিত

এমপিও শিক্ষকদের বদলির বিজ্ঞপ্তি প্রকাশ-আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষকদের জন্য বদলির সুযোগ নিয়ে নতুন কার্যক্রম শুরু করতে যাচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী শুক্রবার (২১ আগস্ট) থেকে অনলাইনে বদলির আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী শিক্ষকরা ২৭ আগস্ট পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
১৯ আগস্ট ২০২৬, ২৪:৫৪ | বিস্তারিত

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক: দেশের স্কুল ও কলেজ পর্যায়ের ফুটবলকে আরও জনপ্রিয় করে তুলতে এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এক ব্যতিক্রমী সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
২২ জুলাই ২০২৬, ১২:২৪ | বিস্তারিত

শিক্ষকদের বেতন-বোনাস নিয়ে জরুরি নির্দেশনা মাউশির
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আসন্ন ঈদুল আজহা ও মে মাসের বেতন দ্রুত পেতে বিল জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
১৩ মে ২০২৬, ২০:২৭ | বিস্তারিত

মার্চের বেতন-ভাতা নিয়ে যে তথ্য দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
৬ এপ্রিল ২০২৬, ২২:১১ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরা পাচ্ছেন উৎসব ভাতা: কবে, কতো-যা জানালো মাউশি
নিজস্ব প্রতিবেদক: রাকিব: পহেলা বৈশাখকে সামনে রেখে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের জন্য সুখবর এসেছে। এপ্রিল ২০২৬-এর বৈশাখী ভাতার প্রক্রিয়া শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
২৮ মার্চ ২০২৬, ১৭:৪৯ | বিস্তারিত

স্কুলে রমজানের ছুটি নিয়ে মাউশির নতুন নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: হাসান: পবিত্র রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখা নিয়ে যে আইনি জটিলতা ও বিভ্রান্তি তৈরি হয়েছিল, অবশেষে তার অবসান হয়েছে। উচ্চ আদালতের পূর্বের নির্দেশনা আপিল বিভাগের চেম্বার আদালতে স্থগিত হওয়ায় আগের নির্ধারিত ছুটির তালিকাই বহাল থাকছে। ফলে নির্ধারিত সময় অনুযায়ীই শুরু হবে রমজান ও ঈদুল ফিতরের ছুটি। মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)-এর কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৮ মার্চ থেকেই স্কুলে রমজান ও ঈদুল ফিতরের ছুটি কার্যকর হবে। কী ...
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৮ | বিস্তারিত

শিক্ষকদের জন্য বিশাল সুখবর, নতুন যে প্রজ্ঞাপন জারি করল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সুপারিশে নিয়োগপ্রাপ্ত ইনডেক্সধারী শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির নতুন প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সদ্য প্রকাশিত এই নীতিমালায় শিক্ষক ও শিক্ষিকাদের বদলির সংখ্যা, সময়সীমা ও যোগ্যতার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, একজন শিক্ষক কর্মজীবনে সর্বোচ্চ দুইবার এবং একজন শিক্ষিকা সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন। নতুন এই নীতিমালা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে গত ...
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৬ | বিস্তারিত
