
রিপোর্টার

বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
সোমবার (৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) ইএমআইএস সেলের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইবাসে বেতনের তথ্য সংযুক্ত হলেও শিক্ষক-কর্মচারীরা এখনও হাতে বেতন পাচ্ছেন না।
কারণ হিসেবে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ ছাড় হওয়ার পরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে বেতন পাঠানো হবে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কিছুটা সময় লাগতে পারে।
জানা গেছে, প্রতি মাসেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান। এরপর অনলাইনে বিল দাখিল করা হয়। সেই বিল যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অর্থ ছাড় করা হয়। সবশেষে চূড়ান্ত অনুমোদনের পরই বেতন-ভাতা সংশ্লিষ্ট ব্যাংকে প্রেরণ করা হয়।
এদিকে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত ও স্বচ্ছভাবে প্রদানের লক্ষ্যে সরকার ডিজিটাল পদ্ধতি চালু করেছে। ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থার ফলে বেতন প্রক্রিয়াকরণ এখন আগের তুলনায় আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাময়িকভাবে ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পাঁচ দিনের পূর্বাভাসে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার সতর্কতা দেওয়া হয়েছে।
১৭ মিনিট আগে

জ্বালানি সরবরাহে ভোগান্তি কমাতে এবং জরুরি সেবার কার্যক্রম সচল রাখতে শরীয়তপুরের জাজিরা উপজেলাতে চালু করা হয়েছে বিশেষ ‘জরুরি লাইন’।
৪৯ মিনিট আগে

পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে দেশের কৃষি খাতে এক নতুন যুগের সূচনা হলো। আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই উদ্যোগকে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যার মাধ্যমে প্রান্তিক কৃষকদের কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কৃষি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও আধুনিকায়নের নতুন দ্বার উন্মোচিত হয়েছে।
৬ ঘণ্টা আগে

দেশের জ্বালানি খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং তদারকি আরও জোরদার করতে নতুন এক ডিজিটাল যুগে প্রবেশ করল বাংলাদেশ। কিউআর (QR) কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ সেবা চালু করেছে সরকার, যার মাধ্যমে এখন থেকে লাইনে দাঁড়ানোর ঝামেলা ছাড়াই আরও স্বচ্ছ ও নিয়ন্ত্রিত উপায়ে জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা।
৬ ঘণ্টা আগে

আগামী ২০২৬ সালের বৈশ্বিক শ্রমবাজার এক নতুন বাস্তবতায় প্রবেশ করতে যাচ্ছে যেখানে শুধু একটি ডিগ্রি অর্জন করলেই নিশ্চিত হবে না চাকরি। সময় বদলাচ্ছে, আর সেই সঙ্গে বদলাচ্ছে কাজের ধরন, দক্ষতার চাহিদা এবং সফলতার সংজ্ঞা।
১৭ ঘণ্টা আগে

দেশে বর্তমানে মোট ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বীর মুক্তিযোদ্ধা রয়েছেন এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি (এমআইএস)-এ সংরক্ষিত সমন্বিত তালিকার ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে

কারাগারে বন্দি থাকলেও বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশগ্রহণের অধিকার নিশ্চিত করতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। মনোনয়নপত্রে স্বাক্ষরের সুযোগ চেয়ে তিনি একটি রিট আবেদন দায়ের করেছেন।
১৯ ঘণ্টা আগে

চলতি বছরের পবিত্র হজ ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। একই সঙ্গে এই বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে দেশটিতে টানা ছয় দিনের সরকারি ছুটিও অনুমোদন দিয়েছে আমিরাতের মন্ত্রিসভা।
১৯ ঘণ্টা আগে

প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে প্রায় ৬০ হাজার শিক্ষক নিয়োগের ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষক সংকট দূর করতে দ্রুতই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
১৯ ঘণ্টা আগে