শিক্ষা খবর ট্যাগের খবর
এই ট্যাগের খবর

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ছুটির তালিকা সংশোধন, নতুন তারিখ প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
২২ সেপ্টেম্বর ২০২৬, ২৪:৫৮ | বিস্তারিত

প্রধানমন্ত্রীর সম্মতি, সুখবর পেলেন লাখো শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: অবশেষে মিলল বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত। অবসর ও কল্যাণ ট্রাস্টের অর্থের জন্য অপেক্ষমাণ ১ লাখ ১৯ হাজার শিক্ষক ও কর্মচারীর পাওনা অর্থ বিতরণে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৫ আগস্ট আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে এ কার্যক্রম।
৬ আগস্ট ২০২৬, ২৩:০২ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে বড় সুখবর, সরকারি চাকরিজীবীদের যার বেতন বাড়ছে যত
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন কাঠামো বাস্তবায়নের আলোচনা সামনে আসতেই দেশের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপের মধ্যে থাকা শিক্ষক-কর্মচারীরা এখন সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন। সরকারের পরিকল্পনায় নবম বেতন কাঠামো বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। এর আওতায় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ৫০ শতাংশ বাড়ানোর পরিকল্পনার কথা আলোচনায় রয়েছে। পাশাপাশি নিচের গ্রেডভুক্ত কর্মচারীদের জন্য শতভাগ পর্যন্ত বেতন বৃদ্ধির সম্ভাবনার কথাও আলোচিত হচ্ছে। আর এতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্যও তৈরি হয়েছে বড় প্রত্যাশা।
২৫ মে ২০২৬, ১৬:৩৫ | বিস্তারিত

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ উন্নত করতে এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তোষের পর সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।
১১ মে ২০২৬, ১৬:৫২ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
৩ মে ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

মার্চের বেতন-ভাতা নিয়ে যে তথ্য দিল মাউশি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল ও কলেজের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য মার্চ মাসের বেতন প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ইতোমধ্যে সংশ্লিষ্ট বেতনের তথ্য আইবাস (iBAS) সফটওয়্যারে সংযুক্ত করা হয়েছে, যা বেতন প্রক্রিয়াকরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত।
৬ এপ্রিল ২০২৬, ২২:১১ | বিস্তারিত

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য সুখবর নিয়ে এসেছে সরকার। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা নন-এমপিও স্কুল ও কলেজগুলোকে এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত। অনলাইনে আবেদন, নির্ধারিত সময়েই জমা দিতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বুধবার (৭ জানুয়ারি) এ বিষয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী। এতে ...
৭ জানুয়ারি ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত
