
রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি কিছুটা তড়িঘড়ি করে সম্পন্ন হওয়ায় বিভিন্ন প্রশ্ন উঠেছে। তবুও সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই নিয়োগপ্রাপ্তদের মধ্যে কাউকে বাদ দেওয়া হবে না। সবাইকে পর্যায়ক্রমে যোগদানের সুযোগ দেওয়া হবে।
যোগদানের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। সচিবালয়ে প্রয়োজনীয় ফাইল যাচাই-বাছাই শেষে নির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ক্ষেত্রে কিছু প্রক্রিয়া এখনো বাকি রয়েছে। এসব প্রশাসনিক ধাপ সম্পন্ন হওয়ার পরই তাদের আনুষ্ঠানিকভাবে যোগদান করানো হবে।
এদিকে, শিক্ষামন্ত্রী আগেই ইঙ্গিত দিয়েছিলেন যে, সুপারিশপ্রাপ্তদের শর্তসাপেক্ষে নিয়োগ দেওয়া হতে পারে। এ বিষয়ে তিনি ব্যাখ্যা করে বলেন, নিয়োগের পর শিক্ষকদের পিটিআইতে প্রশিক্ষণ নিতে হবে। সেখানে কেউ উত্তীর্ণ হতে ব্যর্থ হলে তাকে চূড়ান্তভাবে শিক্ষক হিসেবে রাখা সম্ভব হবে না।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী, চাকরিতে যোগদানের পর দুই বছর সফলভাবে দায়িত্ব পালন করতে পারলেই তাদের স্থায়ী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে যোগ্য ও দক্ষ শিক্ষক নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।
শিক্ষামন্ত্রী জোর দিয়ে বলেন, দেশের শিক্ষার মান উন্নয়নের স্বার্থেই এই প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, যোগ্য শিক্ষকরা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
এ সময় ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেক এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. সাখাওয়াৎ হোসেনসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য বড় সুখবর আসতে যাচ্ছে। আগামী ৭ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনের পর বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা গেছে।
১ দিন আগে

ঈদুল আজহা এলেই কুরবানির পশুর বাজারে দেখা যায় নানা চমক। তবে এবার নারায়ণগঞ্জের বন্দরে যা ঘটেছে, তা যেন পুরো দেশের নজর কাড়ে। বিশ্ব রাজনীতির আলোচিত নেতাদের নামে নামকরণ করা হয়েছে কুরবানির পশুর ‘ডোনাল্ড ট্রাম্প’, ‘নেতানিয়াহু’, ‘নরেন্দ্র মোদি’। আর সেই নামেই এখন ভাইরাল পুরো খামার।
১ দিন আগে

দেশজুড়ে ভয়াবহ আকার ধারণ করছে হাম পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় এক হাজার মানুষ হাম সন্দেহে শনাক্ত হয়েছেন।
১ দিন আগে

দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। টানা দুই দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো কমানো হলো সোনার দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার সকাল ১০টা থেকে নতুন এই দর কার্যকর হয়েছে।
১ দিন আগে

সিলেট টেস্টের প্রথম দিনটা যেন পুরোপুরি লিটন দাসের গল্প! একের পর এক উইকেট হারিয়ে যখন বড় বিপর্যয়ের মুখে বাংলাদেশ, তখন ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়ান এই উইকেটরক্ষক ব্যাটার। তার দুর্দান্ত সেঞ্চুরিতে লড়াইয়ে টিকে থাকলো টাইগাররা।
১ দিন আগে

কুমিল্লাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, “কুমিল্লা বিভাগ জনগণের প্রাণের দাবি, এই দাবি পূরণ করা হবে।” একই সঙ্গে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণাও দিয়েছেন তিনি।
১ দিন আগে

দেশের আবহাওয়া পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে। রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ৯ অঞ্চলে আজ রাতের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
২ দিন আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রম করে অর্জিত অর্থ দেশে পাঠিয়ে তারা দেশের রেমিটেন্স প্রবাহ সচল রাখছেন। তাই প্রবাসীদের সুবিধার্থে প্রতিদিন বিভিন্ন দেশের মুদ্রার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়, যাতে তারা সহজেই জানতে পারেন কোন দেশের টাকা আজ বাংলাদেশি টাকায় কত দামে বিনিময় হচ্ছে।
২ দিন আগে

দীর্ঘ প্রতীক্ষার পর দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আসতে পারে বড় সুখবর। নবম জাতীয় বেতন কাঠামো বা নতুন পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে সরকার ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে বলে বিভিন্ন নীতিনির্ধারণী সূত্রে জানা গেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটেই নতুন পে-স্কেলের জন্য বিশেষ বরাদ্দের ঘোষণা আসতে পারে।
২ দিন আগে