প্রাথমিক শিক্ষা ট্যাগের খবর
এই ট্যাগের খবর

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশ পাওয়া ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। নিয়োগপ্রাপ্তদের যোগদান প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, নতুন শিক্ষকদের বিদ্যালয়ে পাঠানোর আগে দুই মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে পর্যায়ক্রমে তাদের নিজ নিজ কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করা হবে।
১২ জুলাই ২০২৬, ২৩:০৩ | বিস্তারিত

প্রাথমিক বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী: ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: দেশের লাখো শিক্ষার্থী ও অভিভাবকের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু প্রতীক্ষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আগামী ৯ জুলাই প্রকাশ করা হবে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
২ জুলাই ২০২৬, ০১:০৯ | বিস্তারিত

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল নিয়ে যা জানা গেলো
নিজস্ব প্রতিবেদক: হাজারো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি প্রায় চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সংশ্লিষ্ট সূত্র বলছে, আগামী ১০ জুনের পর যেকোনো সময় প্রকাশ হতে পারে এই গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলাফল।
৪ জুন ২০২৬, ২১:১৬ | বিস্তারিত

প্রাথমিক বিদ্যালয় নিয়ে নতুন সিদ্ধান্ত, খোলা থাকবে শনিবার
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিকে সামনে রেখে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটির আমেজ শুরু হলেও এর আগেই গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
২২ মে ২০২৬, ১৭:১০ | বিস্তারিত

সকল শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ উন্নত করতে এবার পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। বিদ্যালয়ের অব্যবস্থাপনা ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অসন্তোষের পর সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আনুষ্ঠানিক নির্দেশনা জারি করা হয়েছে।
১১ মে ২০২৬, ১৬:৫২ | বিস্তারিত

প্রাথমিকের শিক্ষকদের বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর জন্য বড় সুখবর দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই তালিকা থেকে কাউকে বাদ দেওয়া হবে না; সকলেই যোগদানের সুযোগ পাবেন।
৩ মে ২০২৬, ২১:৪৫ | বিস্তারিত

আগামীকাল শুরু বৃত্তি পরীক্ষা, শেষ মুহূর্তের সেরা ১০ টিপস
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর আগামীকাল (১৫ এপ্রিল ২০২৬) সারাদেশে শুরু হতে যাচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। পরীক্ষার আগে দুশ্চিন্তা কমানো ও আত্মবিশ্বাস বাড়াতে শিক্ষা বিশেষজ্ঞরা ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
১৪ এপ্রিল ২০২৬, ১৮:১২ | বিস্তারিত

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফলাফল নিয়ে যা জানালেন ডিজি
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রায় সাড়ে আট লাখ প্রার্থীর জন্য অপেক্ষার অবসান আসতে চলেছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) জানিয়েছে, চলতি জানুয়ারি মাসের মধ্যেই লিখিত (এমসিকিউ) পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ডিপিই মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান রোববার গণমাধ্যমকে বলেন, ফল প্রকাশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাঁর ভাষায়, “এই মাসের মধ্যেই ফল দেওয়ার লক্ষ্য নিয়ে মূল্যায়ন ও কারিগরি প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে।” প্রশ্নফাঁসের গুঞ্জন নিয়ে ...
১১ জানুয়ারি ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত
