জাতীয় বেতন স্কেল ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে-স্কেল নিয়ে এলো বড় দুঃসংবাদ
নিজস্ব প্রতিবেদক: নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীরা চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বর্ধিত অর্থ পেতে যাচ্ছেন। তবে আপাতত বাড়ছে না বিভিন্ন ভাতা। অর্থ বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ জুন যে হারে ভাতা দেওয়া হয়েছে, আপাতত সেই হারই বহাল থাকবে।
২৬ অক্টোবর ২০২৬, ২২:০২ | বিস্তারিত

জাতীয় বেতন স্কেল-২০২৬: নতুন নির্দেশ, ৭ অক্টোবরের মধ্যে তথ্য
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ জন্য অধিদপ্তরের অধীন মাঠপর্যায়ের সব অফিস ও প্রতিষ্ঠানের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
২ অক্টোবর ২০২৬, ২৪:৫২ | বিস্তারিত

নতুন জাতীয় পে স্কেল: এবার বাস্তবায়নে নতুন ছক
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।
১ অক্টোবর ২০২৬, ১৫:১২ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, বেতন-ভাতা কার্যকর হবে যেভাবে
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এতে নতুন বেতনকাঠামোকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ হিসেবে অভিহিত করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৬ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত

নতুন পে স্কেলে বাড়িভাড়া কত বাড়বে, কোন গ্রেডে বাড়ছে কত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা নতুন করে নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে বেতন স্কেলের সচিব কমিটি একটি চূড়ান্ত প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত কাঠামোয় শুধু কর্মচারীর গ্রেড নয়, তিনি কোন এলাকায় কর্মরত রয়েছেন—সেটিকেও বাড়িভাড়া ভাতা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হয়েছে।
১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪ | বিস্তারিত

শিক্ষক-কর্মচারীরাদের অঘোষিত পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের জন্য এলো গুরুত্বপূর্ণ ঘোষণা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও নতুন পে-স্কেলের আওতায় আনা হবে। নতুন বেতন কাঠামো অনুযায়ীই তাদের বেতন-ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২০ | বিস্তারিত

নতুন পে-স্কেল বাস্তবায়নে নতুন চমক!
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা ও আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে আজ (২৪ জুন) অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক। পে-স্কেল সংক্রান্ত সচিব কমিটির এই সভাকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের পদ্ধতি, বেতন বৃদ্ধি, বিভিন্ন ভাতা সমন্বয় এবং দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এ বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
২৪ জুন ২০২৬, ১৪:১০ | বিস্তারিত

নবম পে-স্কেল দ্রুত কার্যকরে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্রমেই বাড়ছে উদ্বেগ ও প্রত্যাশা। এমন পরিস্থিতিতে নবম জাতীয় পে-স্কেলের সুপারিশ দ্রুত ও পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবিতে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের নেতারা।
১১ জুন ২০২৬, ১৩:২৬ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪৭% পর্যন্ত বাড়ছে, ব্যয় দাঁড়াচ্ছে যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
১৮ মে ২০২৬, ২০:৫৯ | বিস্তারিত

নতুন জাতীয় বেতন কাঠামো: প্রাথমিক শিক্ষকদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও দাবি-দাওয়ার পর অবশেষে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় ধরনের আর্থিক স্বস্তির ইঙ্গিত মিলেছে। নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য ২০টি গ্রেডে নতুন বেতন স্কেল নির্ধারণের সুপারিশ করেছে বেতন কমিশন। প্রস্তাবিত কাঠামো কার্যকর হলে দেশের সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনে আসবে যুগান্তকারী পরিবর্তন। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, নতুন স্কেলে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ ...
২৪ জানুয়ারি ২০২৬, ২১:৩০ | বিস্তারিত
