
সিনিয়ার রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
তবে এত বড় আর্থিক চাপ সত্ত্বেও সরকার ধাপে ধাপে নতুন বেতন কাঠামো কার্যকরের সিদ্ধান্তে অটল রয়েছে। পরিকল্পনা অনুযায়ী আগামী জুলাই থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়ন শুরু হবে এবং তা কয়েকটি ধাপে সম্পন্ন করা হবে।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, প্রথম ধাপে মূল বেতনের ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর করা হবে, পরবর্তী ধাপে বাকি অংশ এবং পরে ভাতা সমন্বয় করা হতে পারে। পুরো প্রক্রিয়া ২০২৮–২৯ অর্থবছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।
বর্তমানে সরকারের প্রায় ১৫ লাখ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতায় বছরে প্রায় ৮৫ হাজার কোটি টাকা ব্যয় হয়। নতুন কাঠামো কার্যকর হলে এই ব্যয় আরও বড় আকার ধারণ করবে বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বেতন গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব রয়েছে, যা দেশের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনবে।
সরকার বলছে, রাজস্ব পরিস্থিতি ও সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ধাপে ধাপে বাস্তবায়ন পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে বাজারে অতিরিক্ত চাপ না পড়ে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে।

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১০ মিনিট আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
২৩ মিনিট আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৫৭ মিনিট আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১ ঘণ্টা আগে

২০২৬ শিক্ষাবর্ষে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষে স্কুল-কলেজের ছুটির তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৩ সেপ্টেম্বর সারা দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে এ উপলক্ষে ছুটি থাকবে।
১৪ ঘণ্টা আগে

সৌদি আরবে থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য প্রতিদিনের রিয়ালের বিনিময় হার বেশ গুরুত্বপূর্ণ। দেশে পরিবারের কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে সৌদি রিয়ালের বিপরীতে বাংলাদেশি টাকার মূল্য কত, তা জানার আগ্রহ থাকে অনেকেরই।
১৪ ঘণ্টা আগে

প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে মালয়েশিয়ায় থাকা বাংলাদেশি প্রবাসীদের জন্য মালয়েশিয়ান রিংগিতের বিপরীতে বাংলাদেশি টাকার দাম বেশ গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে

দেশের মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন বৈদেশিক মুদ্রার দাম ওঠানামা করছে। এর মধ্যে প্রবাসী আয়, আন্তর্জাতিক লেনদেন ও ব্যবসা-বাণিজ্যের কারণে সিঙ্গাপুর ডলারের বিনিময় হারও অনেকের কাছে গুরুত্বপূর্ণ।
১৪ ঘণ্টা আগে