public sector salary ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নবম পে স্কেলের কাউন্টডাউন শুরু, যেদিন থেকে হচ্ছে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আলোচনার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়নের পথ আরও পরিষ্কার হলো। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি জোরালোভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। জীবনযাত্রার বাড়তি ব্যয়, বাজারমূল্যের ঊর্ধ্বগতি এবং মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে নতুন এই বেতন কাঠামো বাস্তবায়নে প্রশাসনের ভেতরে এখন চলছে ব্যাপক প্রস্তুতি।
২৬ মে ২০২৬, ২৪:১৪ | বিস্তারিত

নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থমন্ত্রীর নতুন ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: অবশেষে সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক সময় জানাল সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে। সোমবার (১৮ মে) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি কার্যকর করার সর্বোত্তম পদ্ধতি নির্ধারণে সরকার কাজ করছে।
১৯ মে ২০২৬, ১৬:৫৯ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বেতন ১৪৭% পর্যন্ত বাড়ছে, ব্যয় দাঁড়াচ্ছে যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বিশাল অঙ্কের অর্থ ব্যয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, শুধু চাকরিজীবীদের পে-স্কেল বাস্তবায়নেই প্রায় ১ লাখ ৬ হাজার কোটি টাকা এবং পেনশনারদের জন্য আরও প্রায় ২৫ হাজার কোটি টাকার অতিরিক্ত অর্থ প্রয়োজন হবে।
১৮ মে ২০২৬, ২০:৫৯ | বিস্তারিত

নবম পে-স্কেলে যত বাড়তে পারে বেতন, নতুন তথ্য ঘিরে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পে-কমিশনের সুপারিশ অনুযায়ী পুরোপুরি বেতন বৃদ্ধি নাও হতে পারে বলে আভাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৯ মে ২০২৬, ১৬:০০ | বিস্তারিত

নবম পে-স্কেলের বড় আপডেট: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
৭ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারের পক্ষ থেকে যা জানাল
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষার স্বপ্ন নবম পে-স্কেল অবশেষে বাস্তবতার কাছাকাছি। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে বড়সড় পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার, যেখানে আগামী ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে রাখা হতে পারে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশাল বরাদ্দ।
৬ মে ২০২৬, ১৭:১৩ | বিস্তারিত

কার্যকর নতুন পে-স্কেল? প্রথম ধাপেই বাড়বে যত টাকা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়নের উদ্যোগ এখন দৃশ্যমান রূপ নিতে শুরু করেছে।
৪ মে ২০২৬, ১৬:৩৮ | বিস্তারিত

যে মাস থেকে কার্যকর নতুন পে-স্কেল: সর্বনিম্ন ৪১ হাজার-সর্বোচ্চ যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘ ১১ বছর পর অবশেষে আসতে যাচ্ছে নবম পে-স্কেল। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে।
৩ মে ২০২৬, ১৬:৩৭ | বিস্তারিত

দীর্ঘ প্রতীক্ষার অবসান, পে স্কেল বাস্তবায়নের তারিখ ঘোষণা!
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে সরকারি চাকরিজীবীদের। বহুল আলোচিত নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে পৌঁছেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ আগামী ১ জুলাই থেকেই নতুন এই বেতন কাঠামো কার্যকর হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২ মে ২০২৬, ১৮:২৩ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে বড় সুখবর, যে মাস থেকে হচ্ছে কার্যকর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত ধাপে। সংশ্লিষ্ট কমিটি ধাপে ধাপে এই বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করেছে এবং অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে।
২ মে ২০২৬, ১৭:৩২ | বিস্তারিত

অবশেষে বাস্তবায়ন হচ্ছে ৯ম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার-সর্বোচ্চ যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ৯ম পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সুপারিশ করেছে, যা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন করা হতে পারে।
১ মে ২০২৬, ১৭:৫২ | বিস্তারিত

চূড়ান্ত পর্যায়ে ৯ম পে স্কেল, যেমন হচ্ছে বেতন কাঠামো
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে সরকারি চাকরিজীবীদের জন্য। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে, যা দেশের বেতন কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। পুনর্গঠিত তিন বেতন কমিশন কমিটির সুপারিশে জীবনযাত্রার ব্যয় ও ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সর্বনিম্ন বেতন ২০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।
৩০ এপ্রিল ২০২৬, ২৩:০০ | বিস্তারিত

আসছে ৯ম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন তথা ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২৯ এপ্রিল ২০২৬, ২২:৪২ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়নে বড় পদক্ষেপ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে। ‘জাতীয় বেতন কমিশন ২০২৫’সহ সংশ্লিষ্ট বিভিন্ন কমিশনের সুপারিশগুলো পর্যালোচনার জন্য ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের ‘সুপারিশ প্রণয়ন কমিটি’ পুনর্গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ২১ এপ্রিল (মঙ্গলবার) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
২২ এপ্রিল ২০২৬, ২২:৩১ | বিস্তারিত

নবম পে-স্কেল নিয়ে নতুন সংকেত দিল সরকার, তবে কি....
নিজস্ব প্রতিবেদক: জ্বালানি খাতে সংকট, ভর্তুকির ক্রমবর্ধমান চাপ এবং রাজস্ব ঘাটতির কারণে সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, নতুন বেতন কাঠামোর জন্য প্রায় ৪০ হাজার কোটি টাকার একটি প্রাথমিক পরিকল্পনা থাকলেও তার বড় অংশ ইতোমধ্যেই জ্বালানি ভর্তুকি ও ফ্যামিলি কার্ড কর্মসূচিতে খরচ হয়ে গেছে। এতে করে একবারে পূর্ণাঙ্গ পে-স্কেল চালু করা বর্তমানে কঠিন হয়ে উঠেছে।
১৯ এপ্রিল ২০২৬, ২০:১৮ | বিস্তারিত

৯ম পে-স্কেল নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা, বাড়ছে উত্তাপ
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ এখন আরও তীব্র আকার ধারণ করছে। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে বেতন কাঠামো অপরিবর্তিত থাকায় জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছেন তারা।
১৮ এপ্রিল ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চূড়ান্ত: গ্রেডভেদে ২৫% পর্যন্ত সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ মোকাবিলা ও সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে সরকার এবার মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয় একটি নতুন প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত করার পথে, যেখানে গ্রেড অনুযায়ী ভাতার হার আলাদা করা হয়েছে এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা নিশ্চিত করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৫ | বিস্তারিত
