
সিনিয়ার রিপোর্টার

সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ৯ম পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সুপারিশ করেছে, যা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন করা হতে পারে।
কমিটির পরিকল্পনা অনুযায়ী, একবারে পুরো পে-স্কেল চালু না করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। প্রথম ধাপেই কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পাবে, যা তাদের আয় বৃদ্ধির বড় একটি ধাপ হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী ধাপগুলোতে ভাতা ও অন্যান্য সুবিধা যুক্ত হবে।
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, প্রস্তাবগুলো এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই বাস্তবায়ন শুরু হবে।
নতুন কাঠামোয় বেতন বৈষম্য কমানোর বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার টাকা। ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়াচ্ছে ১:৮ যা দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী যেখানে প্রায় ১৬ হাজার ৯৫০ টাকা পান, সেখানে নতুন কাঠামোতে তার আয় বেড়ে হবে প্রায় ৪১ হাজার ৯০৮ টাকা। এর সঙ্গে বিশেষ ভাতাগুলোও যুক্ত হবে।
এই উদ্যোগ বাস্তবায়িত হলে প্রায় ২৪ লাখ সরকারি কর্মচারীর জীবনে স্বস্তি ফিরবে এবং তাদের দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

সৌদি আরব থেকে দেশে টাকা পাঠানো প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের সৌদি রিয়ালের বিনিময় হার। আজ প্রতি সৌদি রিয়ালের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩২ টাকা ৭৬ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩২ টাকা ৯২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিয়ালের দাম কমেছে ১৬ পয়সা।
৫ ঘণ্টা আগে

মালয়েশিয়া থেকে দেশে টাকা পাঠাতে আগ্রহী প্রবাসীদের জন্য প্রকাশ করা হয়েছে ৪ নভেম্বর ২০২৬ তারিখের মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার। আজ প্রতি রিংগিতের বিপরীতে পাওয়া যাচ্ছে ৩০ টাকা ৪৪ পয়সা। আগের দিন ৩ নভেম্বর এই হার ছিল ৩০ টাকা ৫২ পয়সা। অর্থাৎ এক দিনের ব্যবধানে রিংগিতের দাম কমেছে ৮ পয়সা।
৫ ঘণ্টা আগে

২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। নিয়মিত ও অনিয়মিত—উভয় শ্রেণির যোগ্য শিক্ষার্থীরা এতে অংশ নিতে পারবেন।
৮ ঘণ্টা আগে

নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী নতুন বেতন নির্ধারণের পর এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আলোচনায় এসেছে বকেয়া বেতন বা অ্যারিয়ার উত্তোলনের বিষয়টি। তবে নতুন স্কেলে বেতন নির্ধারণ সম্পন্ন হলেই বকেয়া টাকা স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক হিসাবে জমা হবে না। এ অর্থ পেতে আপাতত ম্যানুয়াল পদ্ধতিতে বিল প্রস্তুত করে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে জমা দিতে হবে বলে প্রকাশিত একটি নির্দেশনামূলক তথ্যচিত্রে উল্লেখ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে

ট্টগ্রামের ফটিকছড়িতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দেড় হাজার রোগীর প্রেসার পরীক্ষা, এক হাজার ১০০ জনের বেশি রোগীর ডায়াবেটিস পরীক্ষা এবং ৩৬০ জন রোগীকে পাওয়ারসহ বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।
২০ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়ানোর পর নতুন নির্ধারিত মূল্যেই আজ মঙ্গলবার (৩ নভেম্বর) স্বর্ণ বিক্রি করছেন ব্যবসায়ীরা। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে ক্রেতাকে গুনতে হবে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা।
১ দিন আগে

গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার ছয়টি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব এলাকার গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে।
১ দিন আগে

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন তালিকা অনুযায়ী, আগামী বছর সরকারি চাকরিজীবীরা সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটি ভোগ করবেন। এর মধ্যে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।
২ দিন আগে

বেসরকারি কোম্পানির এলপিজির দামের কাছাকাছি আনতে সরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম দ্বিগুণের বেশি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পক্ষ থেকে যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে। প্রস্তাবিত মূল্য অনুযায়ী, সরকারি কোম্পানির ১২ দশমিক ৫ কেজির একটি সিলিন্ডারের দাম বর্তমান ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বেড়ে প্রায় ১ হাজার ৯০০ টাকা হতে পারে।
২ দিন আগে