
ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকেই ধারাভাষ্যের প্রতি আগ্রহ। টেলিভিশনের পর্দায় পাকিস্তানের রমিজ রাজা, ভারতের রবি শাস্ত্রী কিংবা বাংলাদেশের জাফর উল্লাহ শারাফতের কণ্ঠে ক্রিকেটের বর্ণনা শুনে মুগ্ধ হতেন। খেলার মাঠে বসে তাঁদের মতো করে ধারাভাষ্য দেওয়ার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে পুঁজি করেই একসময় মাইক্রোফোন হাতে তুলে নেওয়া। বলছি মিরসরাইয়ের পরিচিত ক্রীড়া ধারাভাষ্যকার সাইদুল ইসলামের কথা।
শৈশব থেকেই ক্রিকেট ছিল তাঁর প্রিয় খেলা। ক্রিকেট খেলতে খেলতেই টেলিভিশনে খেলা দেখার পাশাপাশি মনোযোগ দিয়ে শুনতেন ধারাভাষ্যকারদের কণ্ঠ। তাঁদের শব্দচয়ন, উপস্থাপনা আর বর্ণনার কৌশল তাঁকে ভীষণভাবে আকৃষ্ট করত। ধীরে ধীরে নিজেও হয়ে ওঠেন মাঠের পরিচিত কণ্ঠ। মিরসরাইয়ের বিভিন্ন স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার আমন্ত্রণ পেতে শুরু করেন তিনি।
সাইদুল ইসলামের জীবনের উল্লেখযোগ্য অধ্যায় ২০১২ সাল। সে বছর জাতীয় পর্যায়ে আয়োজিত ধারাভাষ্যকার অন্বেষণ (কমেন্ট্রি হান্ট) প্রতিযোগিতার বাছাইপর্বে উত্তীর্ণ হন তিনি। এরপর ঢাকায় দেশ-বিদেশের খ্যাতিমান ধারাভাষ্যকারদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পান। সেখানে তাঁর সঙ্গে প্রশিক্ষণ নেওয়া অনেকেই পরবর্তী সময়ে বেতার ও টেলিভিশনের নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
তবে সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও যথাযথ সহযোগিতার অভাবে জাতীয় পর্যায়ে নিজের প্রতিভা বিকাশের পথটা তাঁর জন্য সহজ হয়নি। বড় পরিসরে কাজ করার সুযোগ সীমিত থাকলেও থেমে থাকেনি তাঁর কণ্ঠের চর্চা।
মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে ধারাভাষ্যের কথা উঠলে এনাম বাঙ্গালীর নামের পর সাইদুল ইসলামের নামও বেশ পরিচিত। দীর্ঘ বিরতির পর সম্প্রতি আবারও নিজের কণ্ঠের জাদুতে দর্শকদের মুগ্ধ করেন তিনি। জোরারগঞ্জ ইউনিয়ন নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় তাঁর সাবলীল, প্রাণবন্ত ও চমৎকার ধারাবর্ণনায় মুখর হয়ে ওঠে পুরো মাঠ। খেলার প্রতিটি মুহূর্তকে শব্দের বুননে জীবন্ত করে তোলেন তিনি। তাঁর ধারাভাষ্যে মুগ্ধ হন মাঠে উপস্থিত প্রায় হাজারখানেক দর্শক ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
তবে মাইক্রোফোন হাতে ক্রীড়াঙ্গন মাতানো সাইদুল ইসলামের আরেকটি পরিচয় রয়েছে। তিনি মূলত একজন ইংরেজি শিক্ষক। ফেনীর স্বনামধন্য মৌলভী সামসুল করিম কলেজে খণ্ডকালীন ইংরেজি প্রভাষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
একদিকে শ্রেণিকক্ষে ইংরেজি ভাষার পাঠদান, অন্যদিকে মাঠে ক্রিকেট-ফুটবলের উত্তেজনা শব্দের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরা—দুটি ভিন্ন জগতেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন সাইদুল ইসলাম।
জাতীয় পর্যায়ে ধারাভাষ্যকার হওয়ার স্বপ্ন পূরণের পথে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও পৃষ্ঠপোষকতা না পেলেও তাঁর কণ্ঠের সাবলীলতা ও উপস্থাপনার দক্ষতা নতুন করে আলোচনায় এসেছে। মিরসরাইয়ের ক্রীড়াঙ্গনে এমন প্রতিভাবান ধারাভাষ্যকারের যথাযথ মূল্যায়ন ও সুযোগ তৈরি হলে জাতীয় পর্যায়েও তিনি নিজের প্রতিভার পরিচয় দিতে পারবেন—এমন প্রত্যাশা ক্রীড়াপ্রেমীদের।

ক্রিকেট ও ফুটবলপ্রেমীদের জন্য আজ রয়েছে ব্যস্ত ক্রীড়াসূচি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের চতুর্থ দিনে মাঠে নামবে বাংলাদেশ। একই দিন ত্রিদেশীয় সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার কেপটাউন টেস্টের পঞ্চম দিনের খেলাও অনুষ্ঠিত হবে।
৩ দিন আগে

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং প্যানেলে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকে। তাঁর জায়গায় নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
২৫ অক্টোবর ২০২৬

আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে নেমে ভালো অবস্থানে রয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সোমবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত ম্যাচে ৩৩.৫ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১৯৮ রান করেছে দলটি।
১৯ অক্টোবর ২০২৬

পাকিস্তানে অনুষ্ঠিত নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শিরোপা নির্ধারণী এই ম্যাচ ঘিরে দুই দলের লড়াই দেখার অপেক্ষায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
১৬ অক্টোবর ২০২৬

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট করছে বাংলাদেশ। শুক্রবার (৯ অক্টোবর) জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সর্বশেষ পাওয়া লাইভ স্কোর অনুযায়ী, প্রথম ইনিংসে ৪৬.৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৮ রান করেছে বাংলাদেশ।
৯ অক্টোবর ২০২৬

পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ ২০২৭-এর সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার প্রকাশিত সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে অংশ নেবে ১২টি দল। দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতি গ্রুপে থাকছে ছয়টি করে দল।
২ অক্টোবর ২০২৬

গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে দারুণ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়ার পর নির্ধারিত ৫০ ওভারের ম্যাচে দ্রুত রান তুলছে ক্যারিবীয় ব্যাটাররা।
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬

২৩ সেপ্টেম্বর ২০২৬