সরকারি বেতন বৃদ্ধি ট্যাগের খবর
এই ট্যাগের খবর

পে স্কেলে কারও বেড়েছে ৮ হাজার, কারও কম; দেখা গেল ভিন্ন চিত্র
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল ২০২৬ কার্যকর হওয়ার পর সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণে নতুন করে অসঙ্গতির বিষয় সামনে এসেছে। একই দপ্তরের তিনজন কর্মচারীর বেতন বিল তুলনা করে দেখা গেছে, পুরোনো স্কেলে উচ্চ গ্রেডে থাকা একজন কর্মচারী নতুন স্কেলে নিম্ন গ্রেডের সহকর্মীর চেয়ে কম মূল বেতন পাচ্ছেন। বিষয়টি নিয়ে কর্মচারীদের মধ্যে নতুন বেতন নির্ধারণের পদ্ধতি সম্পর্কে প্রশ্ন তৈরি হয়েছে।
৭ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ | বিস্তারিত

পে স্কেল নিয়ে নতুন নির্দেশনা, গেজেট গেল যেসব ব্যংকের কাছে?
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম এগিয়ে নিতে রাষ্ট্রায়ত্ত ছয়টি ব্যাংকসহ সংশ্লিষ্ট কয়েকটি প্রতিষ্ঠানে গেজেটের কপি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। নতুন বেতন কাঠামো কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।
১২ অক্টোবর ২০২৬, ২৩:০১ | বিস্তারিত

আগামী মাস থেকে নতুন পে স্কেলে বেতন হলেও পাবেন না যারা
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীরা আগামী মাস থেকে নতুন বেতন পাবেন বলে জানানো হলেও এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রে তা কার্যকর হতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের বেতন হিসাব করার প্রক্রিয়ায় জটিলতার কারণে এই বিলম্বের আশঙ্কা তৈরি হয়েছে।
১০ অক্টোবর ২০২৬, ২২:৫১ | বিস্তারিত

পে স্কেলের বকেয়া বেতন পাবেন যেভাবে-পেনশনেও বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের মূল বেতন, পেনশন, বাড়ি ভাড়া, চিকিৎসা, শিক্ষা সহায়তা, টিফিন ও দায়িত্ব ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী সাধারণ সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

নতুন পে স্কেলে কার বেতন কত বাড়লো-দেখুন হিসাব
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন কাঠামোতে ২০টি গ্রেডের জন্য পৃথক বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৩ | বিস্তারিত

আজই কি পে-স্কেলের গেজেট? বেতন ও প্রজ্ঞাপন নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৭ | বিস্তারিত

নতুন জাতীয় পে-স্কেল নিয়ে জানানো হলো নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো অনুমোদন করেছে সরকার। ‘জাতীয় বেতন স্কেল ২০২৬’ নামে অনুমোদিত এই কাঠামোয় আগের মতোই ২০টি গ্রেড রাখা হয়েছে। তবে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের প্রারম্ভিক মূল বেতনে এসেছে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে ১ম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২১ | বিস্তারিত

দেখুন নতুন পে-স্কেলের সম্ভাব্য বেতন তালিকা
নিজস্ব প্রতিবেদক: নতুন জাতীয় বেতন কাঠামো নিয়ে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষা এবার শেষ হওয়ার পথে। প্রস্তাবিত নতুন পে স্কেল আগামী সোমবারের মন্ত্রিসভা বৈঠকে অনুমোদনের জন্য উপস্থাপন করা হতে পারে। মন্ত্রিসভা সেদিনই প্রস্তাব অনুমোদন করলে আগামী বৃহস্পতিবারের মধ্যে নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করার প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একটি সূত্র।
২৯ আগস্ট ২০২৬, ২২:৩৪ | বিস্তারিত

নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সুখবর
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বেতন কাঠামো নিয়ে থাকা সব জটিলতা দ্রুত নিষ্পত্তি করে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই গেজেট জারি করতে চায় সরকার। এ লক্ষ্যে সেপ্টেম্বরের শুরুতেই নবম পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভায় তোলার প্রস্তুতি চলছে।
২৬ আগস্ট ২০২৬, ২১:৫০ | বিস্তারিত

পে-স্কেলে সর্বোচ্চ যত শতাংশ বেতন বাড়ানোর সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। প্রস্তাবিত নতুন বেতন কাঠামোর আওতায় প্রথম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে নতুন বেতন কাঠামো দুই ধাপে বাস্তবায়নের প্রস্তাবও দেওয়া হয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২৪:০৬ | বিস্তারিত

১ লাখ ৬০ হাজার সর্বোচ্চ বেতন! নবম পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। নতুন বেতন কাঠামো নিয়ে যেকোনো সময় ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
১৬ আগস্ট ২০২৬, ২৩:৫৬ | বিস্তারিত

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর, যেভাবে বাস্তবায়ন হচ্ছে নবম পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে-স্কেলের খসড়া প্রস্তাব এখন মন্ত্রিসভায় উপস্থাপনের দ্বারপ্রান্তে। নতুন বেতন কাঠামো নিয়ে সচিব কমিটির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এখন প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই প্রস্তাবটি মন্ত্রিসভার বৈঠকে তোলা হতে পারে।
১৫ আগস্ট ২০২৬, ১৩:৪৩ | বিস্তারিত

নতুন পে-স্কেলের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে কত বাড়বে বেতন?
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাবিত খসড়া চূড়ান্ত করেছে সরকার গঠিত সচিব কমিটি। এখন সেটি অনুমোদনের জন্য মন্ত্রিসভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত নতুন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:১৮ | বিস্তারিত

আগস্টেই পে-স্কেলের গেজেট, কার্যকর যেদিন থেকে
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এখন সবচেয়ে বড় অপেক্ষা শুধু গেজেট প্রকাশের। তবে গেজেট কিছুটা দেরিতে প্রকাশ হলেও নতুন বেতন কাঠামোর আর্থিক কার্যকারিতা নির্ধারিত সময় অনুযায়ী ১ জুলাই থেকেই কার্যকর হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২২:৩২ | বিস্তারিত

যে কারণে আটকে আছে জাতীয় পে স্কেল
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন করে আশার আলো দেখছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তবে অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সতর্ক অবস্থানের কারণে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি নতুন বেতন কাঠামো নিয়ে। প্রশাসনিক ও আর্থিক প্রস্তুতি পুরোপুরি শেষ না হওয়ায় পে স্কেল বাস্তবায়নের বিষয়টি এখনও প্রক্রিয়াধীন রয়েছে।
২৫ জুলাই ২০২৬, ২১:৩৯ | বিস্তারিত

নবম পে স্কেল নিয়ে নতুন অনিশ্চয়তা, বাড়ছে জটিলতা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১১ বছর ধরে নতুন বেতন কাঠামোর অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নবম জাতীয় পে স্কেল নিয়ে আবারও আলোচনা তুঙ্গে। গত ১ জুলাই থেকে নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে লাখো সরকারি চাকরিজীবীর মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ আরও বেড়েছে।
২৫ জুলাই ২০২৬, ২০:৩৯ | বিস্তারিত

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে আসলে কী হচ্ছে? যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা থাকলেও এখনো চূড়ান্ত হয়নি এ-সংক্রান্ত সুপারিশমালা। উচ্চপর্যায়ের সচিব কমিটি এখন পর্যন্ত বাস্তবায়নের পূর্ণাঙ্গ পরিকল্পনায় পৌঁছাতে পারেনি। সরকারের আর্থিক সক্ষমতা, মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব, ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল এবং প্রযুক্তিগত জটিলতা—সবকিছু বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণে সময় লাগছে।
১৯ জুলাই ২০২৬, ০১:১০ | বিস্তারিত

পে স্কেল: হিসাব মেলাতে বিশাল হিমশিম, আসছে বড় পরিবর্তন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছালেও এর বাস্তবায়ন ঘিরে দেখা দিয়েছে নানা জটিলতা। বেতন কমিশনের সুপারিশ, সরকারের সীমিত আর্থিক সক্ষমতা, বার্ষিক ইনক্রিমেন্টের কাঠামো, বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ এবং সামগ্রিক ব্যয় ব্যবস্থাপনার বিষয়গুলো একসঙ্গে সমন্বয় করতে গিয়ে বাস্তবায়নের দায়িত্বে থাকা সচিব কমিটিকে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।
১০ জুলাই ২০২৬, ১৫:৩৯ | বিস্তারিত

দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উঠছে পে-স্কেল: চূড়ান্ত প্রস্তাব যেদিন
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। বহু আলোচিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখন একেবারে শেষ ধাপে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নতুন বেতন কাঠামো নিয়ে গঠিত উচ্চপর্যায়ের পর্যালোচনা কমিটির চূড়ান্ত সুপারিশ আগামী দুই সপ্তাহের মধ্যেই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এরপর মন্ত্রিসভার অনুমোদন মিললেই শুরু হবে নতুন পে-স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক কার্যক্রম।
৮ জুলাই ২০২৬, ০৯:১১ | বিস্তারিত

বেতন বাড়বে কত, কবে হবে বাস্তবায়ন? নবম পে-স্কেল নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নতুন অর্থবছরের শুরু থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হলেও এখন পর্যন্ত এ সংক্রান্ত চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি। ফলে কবে থেকে নতুন পে-স্কেল কার্যকর হবে, কোন গ্রেডে কত বেতন বাড়বে এবং বাস্তবায়ন পদ্ধতি কী হবে—এসব প্রশ্নের উত্তর না পাওয়ায় সরকারি চাকরিজীবীদের মধ্যে অনিশ্চয়তা ও কৌতূহল দিন দিন বাড়ছে।
৩ জুলাই ২০২৬, ২৩:০৪ | বিস্তারিত
