
সিনিয়ার রিপোর্টার

দীর্ঘ অপেক্ষার পর সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি হতে পারে। এরই মধ্যে বাংলাদেশ সরকারি মুদ্রণালয়ে প্রজ্ঞাপন ছাপার কাজ চলছে।
সূত্রের তথ্য অনুযায়ী, আইন মন্ত্রণালয়ের ভেটিংসহ প্রজ্ঞাপন প্রকাশের প্রয়োজনীয় প্রক্রিয়া ইতোমধ্যে শেষ হয়েছে। শুক্রবার রাতেও বিজি প্রেসে প্রজ্ঞাপনের ছাপার কাজ চলেছে। সবকিছু ঠিক থাকলে শনিবার দুপুরের পর নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশ হতে পারে।
এর আগে গত ৩১ আগস্ট মন্ত্রিসভায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। এতে গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা বৈঠকের পর এক সপ্তাহের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানানো হলেও অনুমোদনের প্রায় তিন সপ্তাহ পর এটি প্রকাশের পর্যায়ে এসেছে।
তিন ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল
মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, নতুন পে-স্কেল একসঙ্গে কার্যকর হবে না। মোট তিন ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা হবে। তবে এর কার্যকর তারিখ ধরা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই। অর্থাৎ ওই তারিখ থেকেই নতুন পে-স্কেলের সুবিধা হিসাব করা হবে।
নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রায় ২৪ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য সরকারের বছরে অতিরিক্ত ব্যয় হবে আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।
এক দশকের বেশি সময় পর নতুন বেতন কাঠামো পেতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। নতুন কাঠামোয় প্রথম থেকে ১১তম গ্রেডের মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে এসব গ্রেডে আগের তুলনায় মূল বেতন দ্বিগুণ হওয়ার সুযোগ রয়েছে।
মূল গেজেটের সঙ্গে পৃথক এসআরও
নতুন বেতন কাঠামো কার্যকর করতে মূল গেজেটের পাশাপাশি বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের জন্য পৃথক ৫ থেকে ৭টি এসআরও জারির প্রস্তুতি নেওয়া হয়েছে।
বেসামরিক সরকারি কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, সশস্ত্র বাহিনী, স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের জন্য পৃথক বাস্তবায়ন আদেশ থাকবে।
এদিকে গেজেট প্রকাশের পাশাপাশি সরকারি বেতন-ভাতা ব্যবস্থাপনার সফটওয়্যার ‘আইবাস++’-এও প্রয়োজনীয় পরিবর্তনের কাজ চলছে। নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর হওয়ায় বেতন পুনর্নির্ধারণ ও নতুন হিসাব কাঠামো যুক্ত করা হচ্ছে। একই সঙ্গে অবসর নেওয়া প্রায় ৯ লাখ ২৫ হাজার কর্মকর্তা-কর্মচারীর তথ্য এবং পেনশনের স্তর সমন্বয়ের কাজও চলছে।
২০টি গ্রেড বহাল, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
নতুন বেতন কাঠামোয় বিদ্যমান ২০টি গ্রেডই বহাল থাকছে। ২০তম গ্রেডের প্রারম্ভিক মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হয়েছে। এতে বৃদ্ধি দাঁড়িয়েছে ১৪২ শতাংশ।
অন্যদিকে প্রথম গ্রেডের বেতন ৭৮ হাজার টাকা থেকে দ্বিগুণ করে ১ লাখ ৫৬ হাজার টাকা করা হয়েছে। নতুন কাঠামোয় সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত দাঁড়াবে ১:১.৭৮।
নবম গ্রেডের মূল বেতন ২২ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪৪ হাজার টাকা করা হয়েছে। এ গ্রেডে প্রবেশকারী বিসিএস কর্মকর্তারাও নতুন কাঠামোর আওতায় থাকবেন।
ভাতা কার্যকর হবে ২০২৮ সালে
সরকারি ব্যয়ভার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মূল বেতন ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরের মধ্যে তিন ধাপে বাস্তবায়ন করা হবে। অন্যদিকে বিভিন্ন ভাতা ও সুযোগ-সুবিধা ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর করার সিদ্ধান্ত রয়েছে।
নতুন কাঠামোয় বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য প্রতি মাসে ৩ হাজার টাকা ভাতা চালুর প্রস্তাব রয়েছে। পাশাপাশি সব গ্রেডের সরকারি কর্মচারীর জন্য মোবাইল ভাতার ব্যবস্থাও রাখা হয়েছে।
পেনশনেও পরিবর্তন
নতুন পে-স্কেলে পেনশনভোগীদের জন্যও ধাপে ধাপে সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। নিট পেনশনের ওপর ভিত্তি করে ৯ হাজার টাকা বা তার কম পেনশনধারীদের ১০০ শতাংশ, ৯ হাজার ১ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ৭৫ শতাংশ, ২০ হাজার ১ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত ৬৫ শতাংশ, ৩০ হাজার ১ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ৬০ শতাংশ এবং ৪০ হাজার ১ টাকার বেশি পেনশনধারীদের ৫৫ শতাংশ পর্যন্ত নিট পেনশন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া ২০৩০ সালের মধ্যে সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ‘এক গ্রেড এক পেনশন’ ব্যবস্থা চালুর প্রতিশ্রুতি রয়েছে।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, নতুন বেতন কাঠামোর ফলে প্রায় ২৪ লাখ কর্মরত সামরিক ও বেসামরিক কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৯ লাখ ২৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সুবিধাভোগী উপকৃত হবেন।
গেজেট প্রকাশের পর নতুন স্কেলে বেতন পুনর্নির্ধারণ ও বকেয়া পাওনা সমন্বয়ের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।
পে-স্কেলের গুরুত্বপূর্ণ তথ্য
কার্যকর তারিখ: ১ জুলাই ২০২৬
গ্রেড: ২০টি
সর্বনিম্ন মূল বেতন: ২০তম গ্রেডে ২০ হাজার টাকা
সর্বোচ্চ মূল বেতন: ১ম গ্রেডে ১ লাখ ৫৬ হাজার টাকা
২০তম গ্রেডে বৃদ্ধি: ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার টাকা
১ম গ্রেডে বৃদ্ধি: ৭৮ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা
৯ম গ্রেড: ২২ হাজার থেকে ৪৪ হাজার টাকা
সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত: ১:১.৭৮
মূল বেতন বাস্তবায়ন: তিন ধাপে
অন্যান্য ভাতা ও সুযোগ-সুবিধা: ১ জানুয়ারি ২০২৮ থেকে
প্রতিবন্ধী সন্তান ভাতা: মাসে ৩ হাজার টাকা
উপকারভোগী: প্রায় ২৪ লাখ কর্মরত এবং প্রায় ৯ লাখ ২৫ হাজার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সুবিধাভোগী
অতিরিক্ত বার্ষিক ব্যয়: আনুমানিক ১ লাখ ৫ হাজার ৫৮০ কোটি টাকা।

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন–ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।
১২ মিনিট আগে

২০২৭ সালের পবিত্র হজ পালনের জন্য প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে আগামী বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)। নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে ইচ্ছুকদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, এই সময়সীমা আর বাড়ানো হবে না।
২২ মিনিট আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
৩৭ মিনিট আগে

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উত্তর আন্দামান সাগরে থাইল্যান্ড উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এটি ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে আজ সন্ধ্যার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে আরও শক্তিশালী হলে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘অর্ণব’। নামটি দিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে

চাকরির বাইরে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামের এই কর্মসূচির মাধ্যমে দেশের বিভিন্ন উপজেলা থেকে সম্ভাবনাময় ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে খুঁজে বের করা হবে। নির্বাচিত উদ্যোক্তাদের ব্যবসায় জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে

স্বপ্নের দেশ ইতালিতে কাজের সুযোগ পেতে পারেন বাংলাদেশিরা। ২০২৭ সালের জন্য ইতালিতে বিদেশি কর্মী প্রবেশের যে ব্যবস্থা করা হয়েছে, সেখানে বাংলাদেশও অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে ইতালিতে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। এর মধ্যে ২০২৭ সালের জন্য নির্ধারিত কোটা ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন।
১৩ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদনের প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ হয়নি। নতুন বেতন কাঠামোর খসড়া নিয়ে প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
১৩ ঘণ্টা আগে

মালয়েশিয়ার মুদ্রা রিংগিটের বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার প্রতিদিনই কিছুটা ওঠানামা করে। সেই ধারাবাহিকতায় ১৮ সেপ্টেম্বর ২০২৬-এর হালনাগাদ তথ্য অনুযায়ী, মধ্য-বাজার বিনিময় হারে ১ মালয়েশিয়ান রিংগিটের মূল্য প্রায় ৩০ টাকা ১০ পয়সা।
১৩ ঘণ্টা আগে

আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদিনই বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার কিছুটা ওঠানামা করে। এর ধারাবাহিকতায় সৌদি আরবের মুদ্রা সৌদি রিয়াল (এসএআর)-এর বিপরীতে বাংলাদেশি টাকার মূল্যও পরিবর্তিত হচ্ছে। সৌদি আরবে থাকা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি দেশে থাকা পরিবারের সদস্যদের জন্যও রিয়ালের সর্বশেষ বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ।
১৩ ঘণ্টা আগে