Bangladesh budget 2026 ট্যাগের খবর
এই ট্যাগের খবর

নতুন পে স্কেলের সভা শেষ সকালে, সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষ হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ১১টায় সচিবালয়ে শুরু হওয়া এ বৈঠক দুপুরে শেষ হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
২১ মে ২০২৬, ২১:৪৩ | বিস্তারিত

পে-কমিশনের নতুন রূপরেখা, যত ধাপে আসবে নতুন পে-স্কেল
নিজস্ব প্রতিবেদক: প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়নের পথে বড় অগ্রগতি ঘটিয়েছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১ জুলাই থেকেই নতুন বেতন কাঠামোর আওতায় বাড়তি বেতন কার্যকর হতে পারে।
১৮ মে ২০২৬, ২২:১০ | বিস্তারিত

নবম পে-স্কেলে যত বাড়তে পারে বেতন, নতুন তথ্য ঘিরে আলোচনা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে পে-কমিশনের সুপারিশ অনুযায়ী পুরোপুরি বেতন বৃদ্ধি নাও হতে পারে বলে আভাস দিয়েছে অর্থ মন্ত্রণালয়।
৯ মে ২০২৬, ১৬:০০ | বিস্তারিত

নতুন পে স্কেল:যত বাড়তে পারে মাসিক ভাতা
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি জোরদার করছে সরকার। আর এই নতুন বেতন কাঠামোর সবচেয়ে বড় সুবিধাভোগীদের একজন হতে যাচ্ছেন পেনশনভোগীরা। জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, কম পেনশন পাওয়া ব্যক্তিদের মাসিক পেনশন দ্বিগুণ পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতাও উল্লেখযোগ্যভাবে বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
৮ মে ২০২৬, ২০:২৮ | বিস্তারিত

৯ম পে স্কেল, বাস্তবায়নের জন্য নতুন ২ দাবি কর্মচারীদের
নিজস্ব প্রতিবেদক: “কাজ বেশি, মাইনা কম” এই বাস্তবতায় দীর্ঘদিন ধরে মানবেতর জীবন কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা কর্মচারীরা এবার সরাসরি সরকারের কাছে দাবি জানিয়েছেন সর্বোচ্চ দুই ধাপে নবম পে-স্কেল বাস্তবায়ন করতে হবে।
৮ মে ২০২৬, ১৭:০০ | বিস্তারিত

নতুন পে-স্কেল, পেনশনভোগীদের জন্য বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের পাশাপাশি এবার বড় সুখবর পেতে যাচ্ছেন দেশের লাখো পেনশনভোগীও। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নবম জাতীয় পে-স্কেলের অংশ হিসেবে পেনশন কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার। পুনর্গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য এবার ভাতা প্রায় দ্বিগুণ পর্যন্ত বাড়ানো হতে পারে। একই সঙ্গে বয়সভিত্তিক চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
৭ মে ২০২৬, ২৩:১৭ | বিস্তারিত

নবম পে-স্কেলের বড় আপডেট: সর্বনিম্ন-সর্বোচ্চ বেতন কত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে বড় অগ্রগতির খবর পাওয়া গেছে। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান-এর নেতৃত্বাধীন বেতন কমিশন সম্প্রতি নতুন বেতন কাঠামো ও ভাতা বৃদ্ধির সুপারিশসংবলিত পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে। এই প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের লাখো সরকারি কর্মচারী ও পেনশনভোগীর আর্থিক অবস্থায় বড় পরিবর্তন আসতে পারে।
৭ মে ২০২৬, ২৩:১৪ | বিস্তারিত

নবম পে-স্কেল, যার বেতন বাড়তে পারে যত শতাংশ
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আসছে, তবে প্রত্যাশার পুরোটা হয়তো মিলছে না। নবম পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এজন্য ৩৫ হাজার কোটি টাকা রাখার পরিকল্পনা করা হয়েছে। কিন্তু বড় প্রশ্ন বেতন আসলে কত বাড়বে?
৭ মে ২০২৬, ২৩:১০ | বিস্তারিত

যে মাস থেকে কার্যকর নতুন পে-স্কেল: সর্বনিম্ন ৪১ হাজার-সর্বোচ্চ যত?
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘ ১১ বছর পর অবশেষে আসতে যাচ্ছে নবম পে-স্কেল। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকেই এটি কার্যকর হতে পারে বলে জানা গেছে।
৩ মে ২০২৬, ১৬:৩৭ | বিস্তারিত

অবশেষে বাস্তবায়ন হচ্ছে ৯ম পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার-সর্বোচ্চ যত
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ৯ম পে-স্কেল বাস্তবায়নের পথে এগোচ্ছে সরকার। উচ্চপর্যায়ের কমিটি নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকর করার সুপারিশ করেছে, যা আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন করা হতে পারে।
১ মে ২০২৬, ১৭:৫২ | বিস্তারিত

আসছে ৯ম পে-স্কেল, সরকারি চাকরিজীবীদের বড় সুখবর
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারীর দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে যাচ্ছে। ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নতুন তথা ৯ম পে-স্কেল বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সচিব পর্যায়ের একটি উচ্চপদস্থ কমিটির সুপারিশের ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যা সরকারি চাকরিজীবীদের জন্য বড় ধরনের স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
২৯ এপ্রিল ২০২৬, ২২:৪২ | বিস্তারিত

পে-স্কেল বাস্তবায়ন বড় অগ্রগতি, উচ্চপর্যায়ের কমিটি গঠন-নেতৃত্বে যারা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন কাঠামো পুনর্বিন্যাসের লক্ষ্যে বড় ধরনের প্রশাসনিক পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে তিনটি গুরুত্বপূর্ণ বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চপর্যায়ের শক্তিশালী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
২৪ এপ্রিল ২০২৬, ১১:৪৫ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে চূড়ান্ত মুহূর্ত, কবে মিলবে সুখবর? যা বলছে সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম পে-স্কেল বাস্তবায়ন এখন আর কেবল আলোচনার বিষয় নয় এটি ধীরে ধীরে বাস্তবের দোরগোড়ায় পৌঁছে গেছে। গত বছরের জুলাই মাসে গঠিত পে কমিশন চলতি বছরের জানুয়ারিতে তাদের চূড়ান্ত সুপারিশমালা সরকারের কাছে জমা দিয়েছে। ফলে এখন সবার চোখ সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত ও ঘোষণার দিকে।
২৩ এপ্রিল ২০২৬, ১৪:৫৯ | বিস্তারিত

অন্তর্বর্তী সরকার কেন পে-স্কেল দিতে পারল না? কারণ জানালেন সাবেক প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতন স্কেল বা পে-স্কেল বাস্তবায়ন করতে না পারাকে নিজের অন্যতম বড় আক্ষেপ ও দুঃখের বিষয় হিসেবে উল্লেখ করেছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সম্প্রতি ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি পে-স্কেল বাস্তবায়নের জটিলতা এবং সরকারি কর্মকর্তাদের বেতনের বাস্তব চিত্র তুলে ধরেন।
২১ এপ্রিল ২০২৬, ১৭:৪২ | বিস্তারিত

নতুন পে-স্কেল নিয়ে বড় আপডেট, জানুন বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহু প্রতীক্ষিত ‘নবম পে-স্কেল’ বাস্তবায়ন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার মেঘ। ২০২৪ সালে গঠিত বেতন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তাদের সুপারিশ জমা দিলেও এখন পর্যন্ত সরকারের দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় প্রায় ২২ লাখ সরকারি কর্মচারীর মধ্যে উদ্বেগ বাড়ছে। কেন বিলম্ব?
২১ এপ্রিল ২০২৬, ১৭:২২ | বিস্তারিত

পে-স্কেল নিয়ে চাঞ্চল্যকর তথ্য
নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সময় বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন না হওয়ার পেছনের কারণ তুলে ধরেছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টিকে নিজের কাছে বড় দুঃখের বিষয় বলে উল্লেখ করেন।
২১ এপ্রিল ২০২৬, ১৬:৩৮ | বিস্তারিত

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চূড়ান্ত: গ্রেডভেদে ২৫% পর্যন্ত সুবিধা
নিজস্ব প্রতিবেদক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির চাপ মোকাবিলা ও সরকারি কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে সরকার এবার মহার্ঘ ভাতা চালুর উদ্যোগ নিয়েছে। অর্থ মন্ত্রণালয় একটি নতুন প্রস্তাবিত কাঠামো চূড়ান্ত করার পথে, যেখানে গ্রেড অনুযায়ী ভাতার হার আলাদা করা হয়েছে এবং নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি সুবিধা নিশ্চিত করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৫ | বিস্তারিত
