
রিপোর্টার

অন্তর্বর্তী সরকারের সময় বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়ন না হওয়ার পেছনের কারণ তুলে ধরেছেন বিদায়ী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম। এক ফেসবুক পোস্টে তিনি বিষয়টিকে নিজের কাছে বড় দুঃখের বিষয় বলে উল্লেখ করেন।
তার ভাষ্য অনুযায়ী, সময়ের স্বল্পতাই ছিল এই উদ্যোগ বাস্তবায়নে প্রধান বাধা। তিনি জানান, সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত পে-কমিশন ইতোমধ্যেই তাদের প্রতিবেদন জমা দিয়েছিল। শুধু তাই নয়, অর্থ মন্ত্রণালয় এই খাতে প্রায় ৩০ হাজার কোটি টাকা সংরক্ষণও করেছিল। সব প্রস্তুতি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত সময়ের অভাবে নতুন পে-স্কেল চালু করা সম্ভব হয়নি।
সরকারি চাকরিজীবীদের নিয়ে প্রচলিত দুর্নীতির ধারণা নিয়েও মন্তব্য করেন তিনি। তার অভিজ্ঞতায়, অধিকাংশ সরকারি কর্মকর্তা সৎ ও পরিশ্রমী বলেই দাবি করেন শফিকুল আলম।
একজন সিনিয়র সচিবের বেতনের উদাহরণ দিয়ে তিনি বলেন, মোট বেতন প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা হলেও বিভিন্ন খরচ বাদে হাতে থাকে প্রায় ১ লাখ ২৬ হাজার টাকা। আন্তর্জাতিক মানদণ্ডে এই আয় তুলনামূলকভাবে কম এমনকি ভারতের সমপর্যায়ের কর্মকর্তাদের তুলনায়ও কম বলে তিনি উল্লেখ করেন।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, দায়িত্ব পালনকালে ব্যক্তিগত জীবনযাত্রা বজায় রাখতে তাকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়েছে। যদিও সচিবরা গাড়ি ও চালক সুবিধা পান, যার আনুমানিক মূল্য মাসে প্রায় ৫০ হাজার টাকা।
বিদেশ সফর প্রসঙ্গে তিনি জানান, এই সুবিধা সীমিত এবং অল্পসংখ্যক কর্মকর্তাই এ সুযোগ পান।
এছাড়া জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের ওপর আর্থিক চাপ আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
এ প্রেক্ষিতে নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসন্ন বাজেটে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। তার ভাষায়, দেশের সেবায় নিয়োজিতদের উপযুক্ত বেতন দেওয়া বিলাসিতা নয়, বরং প্রয়োজন।

অগ্ন্যাশয়ের ক্যানসারকে অনেক সময় ‘নীরব ঘাতক’ বলা হয়। কারণ এই রোগের শুরুর দিকের লক্ষণগুলো বেশ সাধারণ হওয়ায় অনেকেই সেগুলোকে তেমন গুরুত্ব দেন না। ফলে রোগটি শনাক্ত হওয়ার আগেই শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার সুযোগ পেয়ে যেতে পারে।
৪ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কায় ভারতের অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে ঝোড়ো বাতাসের আশঙ্কায় উপকূলীয় এলাকাগুলোতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
৫ ঘণ্টা আগে

হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে সরকার। এখন থেকে প্রথমবার পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে নির্ধারিত পাসপোর্ট ফি ছাড়া অতিরিক্ত কোনো দণ্ড ফি দিতে হবে না। তবে দ্বিতীয়বার থেকে প্রতিবার একই ঘটনা ঘটলে নির্ধারিত ফির সঙ্গে অতিরিক্ত ১০ হাজার টাকা দণ্ড ফি দিতে হবে।
৫ ঘণ্টা আগে

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়া এবং দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় আলোচনায় থাকা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের এমপি পদ নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের নেওয়া পদক্ষেপ এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার ওপর বিষয়টি নির্ভর করছে।
৫ ঘণ্টা আগে

জ্বালানির দাম বাড়ার পর দেশের দূরপাল্লা ও নগর পরিবহনে বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লা ও রাজধানীসহ শহরাঞ্চলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানো হবে।
১২ ঘণ্টা আগে

নবম জাতীয় বেতন স্কেলে সরকারি কর্মচারীদের নতুন বেতন নির্ধারণের পুরো প্রক্রিয়া অনলাইনে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে সম্পন্ন হবে। এ কারণে পে ফিক্সেশনের আগে জাতীয় পরিচয়পত্রের নম্বর, জন্মতারিখ ও নিবন্ধিত মোবাইল নম্বরসহ ব্যক্তিগত তথ্য সঠিক আছে কি না, তা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে দেশের আবহাওয়ায় পরিবর্তন শুরু হয়েছে। উপকূলীয় এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির পাশাপাশি রাজধানী ঢাকাতেও মঙ্গলবার সকালে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ থেকে আগামী শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
১৩ ঘণ্টা আগে

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেল ২০২৬-এর প্রজ্ঞাপন জারি হওয়ার পর নতুন বেতন কাঠামো নিয়ে বিস্তারিত তথ্য সামনে এসেছে। নতুন ব্যবস্থায় ২০টি গ্রেড রাখা হয়েছে। একই সঙ্গে পুরোনো বেতন থেকে নতুন মূল বেতন কীভাবে নির্ধারণ হবে, সে বিষয়েও প্রজ্ঞাপনে স্পষ্ট নিয়ম দেওয়া হয়েছে।
১৪ ঘণ্টা আগে

দেশের বাজারে আবারও বেড়েছে সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনা ও রুপার দাম সমন্বয় করেছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা।
১৪ ঘণ্টা আগে