
সিনিয়ার রিপোর্টার

দেশের বাজারে সোনার দামে বড় ধরনের পতন অব্যাহত রয়েছে। টানা নবমবারের মতো দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নেমে এসেছে দুই লাখ টাকার নিচে। মাত্র দুই দিনের ব্যবধানে ভরিতে সর্বোচ্চ ১৭ হাজার ১৪৬ টাকা কমেছে মূল্যবান এই ধাতুর দাম।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন করে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। দীর্ঘ প্রায় ১৩ মাস পর দেশের বাজারে আবারও দুই লাখ টাকার নিচে নামল ২২ ক্যারেট সোনার দাম।
রোববার (২২ নভেম্বর) থেকে সারা দেশে নতুন এই দর কার্যকর হয়েছে। এর আগে শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সোনার নতুন দাম নির্ধারণ করে।
সোনার নতুন দাম কত?
বাজুসের প্রকাশিত মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে বিভিন্ন মানের সোনার প্রতি ভরির দাম এখন—
২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা
২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা
নতুন নির্ধারিত দাম ভ্যাটসহ প্রযোজ্য হবে।
সোনার গহনা কিনতে ক্রেতাদের যা জানা জরুরি
বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। তাই গহনা কেনার সময় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি দিতে হবে।
এ ছাড়া পুরোনো গহনা বদল বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে নির্ধারিত মূল্যের ওপর ৯ শতাংশ বাদ দিতে হবে। আর পুরোনো সোনা বিক্রি বা পারচেজের ক্ষেত্রে বাদ যাবে ১৫ শতাংশ। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে বাজুসের এই নতুন মূল্য কার্যকর থাকবে।
২০২৫ সালে কতবার বেড়েছিল সোনার দাম?
বাজুসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।
চলতি সময়ে ধারাবাহিক দরপতনের ফলে দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে টানা নয় দফা কমার পর ২২ ক্যারেট সোনার ভরি আবারও দুই লাখ টাকার নিচে নেমে আসায় ক্রেতাদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হতে পারে।

বিদেশ ভ্রমণ, পড়াশোনা কিংবা চাকরির জন্য পাসপোর্ট এখন অত্যন্ত প্রয়োজনীয় একটি নথি। বাংলাদেশে নতুন ই-পাসপোর্ট করতে কত টাকা খরচ হবে, তা নিয়ে অনেকেরই আগ্রহ রয়েছে। বিশেষ করে ৫ বছর ও ১০ বছর মেয়াদি পাসপোর্টের ফি, জরুরি ডেলিভারির খরচ এবং পাসপোর্ট হাতে পেতে কত দিন সময় লাগে, তা জানতে চান আবেদনকারীরা।
৪ ঘণ্টা আগে

মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত জরুরি। কিন্তু বাংলাদেশে নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে আবেদন থেকে শুরু করে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত মোট কত টাকা খরচ হয়, তা অনেকেরই জানা নেই। বিশেষ করে অপেশাদার ও পেশাদার লাইসেন্সের ফি, লার্নার লাইসেন্সের খরচ এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আবেদনকারীদের মধ্যে রয়েছে নানা প্রশ্ন।
৪ ঘণ্টা আগে

সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া এই সিদ্ধান্ত অনুযায়ী, যুক্তিসংগত বা জরুরি কারণ ছাড়া নির্ধারিত সময়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় চলাচল করা যাবে না।
৫ ঘণ্টা আগে

দেশের বিভিন্ন অঞ্চলে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে। এ ছাড়া উপকূলীয় অঞ্চলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। বৃষ্টির সময় কোথাও কোথাও বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
৫ ঘণ্টা আগে

প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের পাঠানো রেমিট্যান্সে সচল থাকে দেশের অর্থনীতি, উপকৃত হয় অসংখ্য পরিবার। তাই প্রবাসী ভাইদের সুবিধার কথা বিবেচনা করে ২২ নভেম্বর ২০২৬ তারিখে বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার বিনিময় হার তুলে ধরা হলো।
৫ ঘণ্টা আগে

ভারতের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের দরপতন অব্যাহত রয়েছে। চলতি বছরের শুরুতে প্রতি ১০ গ্রাম স্বর্ণের দাম প্রায় ১ লাখ ৮০ হাজার থেকে ১ লাখ ৮১ হাজার রুপির রেকর্ড উচ্চতায় উঠেছিল। কিন্তু সাম্প্রতিক দরপতনে সেই দাম নেমে এসেছে ১ লাখ ২৫ হাজার রুপির নিচে।
৭ ঘণ্টা আগে

চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে মারকাজুত তাহফিজ মাদ্রাসার বার্ষিক রিপোর্ট উপস্থাপন ও ২০২৭ সালের শিক্ষা কার্যক্রম নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ ঘণ্টা আগে

দেশের বাজারে সোনা ও রুপার নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল রোববার (২২ নভেম্বর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। ভ্যাটসহ প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৭১৫ টাকা।
২০ ঘণ্টা আগে

দেশের সাধারণ স্কুল, কলেজ ও মাদরাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি বা সমমান পর্যায়ে অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ছাত্রীদের উপবৃত্তির অর্থ সরাসরি তাদের অথবা অভিভাবকের ব্যাংক হিসাব, এজেন্ট ব্যাংকিং কিংবা নির্ধারিত শর্ত পূরণ করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো হবে।
১ দিন আগে