সিনিয়াভ রিপোর্টার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এসেছেন সিলেট জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আহমদ সুলেমান। বিশেষ করে সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে আহমদ সুলেমানের পুষ্পস্তবক অর্পণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে রনজিত সরকারসহ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবিও ভাইরাল হয়। এর আগে সিলেটের সীমান্ত এলাকার একটি রিসোর্টে গোপনে সমাবেশ করার অভিযোগে আলোচনায় এসেছিলেন রনজিত সরকার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় এলেন বিএনপির এই নেতা।

আগেও দল থেকে বহিষ্কার হয়েছিলেন আহমদ সুলেমান
বিএনপির একটি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আহমদ সুলেমানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছিল। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়। তবে কয়েক মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেয় বিএনপি।
একাধিক সূত্রের দাবি, সিলেট আওয়ামী লীগের কয়েকজন নেতার সঙ্গে আহমদ সুলেমানের ঘনিষ্ঠতা রয়েছে। তাদের মধ্যে রয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সাবেক সংসদ সদস্য রনজিত সরকার এবং আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ। এসব নেতার সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবি আগেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছিল।
জামায়াত-শিবিরের রাজনীতিতে যুক্ত থাকারও অভিযোগ
একাধিক সূত্রের দাবি, আহমদ সুলেমান একসময় জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে সংগঠন দুটির কোনো দায়িত্বশীল পদে তিনি ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
সূত্রগুলোর ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের সময়ে জামায়াত-শিবিরের ওপর দমন-পীড়ন শুরু হলে তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হন। সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি মামুনুর রশীদের (চাকসু মামুন) মাধ্যমে কানাইঘাট উপজেলা বিএনপির সদস্য হন তিনি। পরে জেলার নেতাদের সঙ্গে সখ্য গড়ে জেলা বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদকের পদ পান।
কানাইঘাট উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান বলেন, বিএনপির প্রকৃত কোনো কর্মী বঙ্গবন্ধুর কবরে পুষ্পস্তবক অর্পণ করতে সিলেট থেকে গোপালগঞ্জে যাবেন না। তার ভাষ্য, কেউ এমন কাজ করলে তিনি সুবিধাভোগী, এমনকি গুপ্তও হতে পারেন।
ছবি নিয়ে যা বললেন আহমদ সুলেমান
ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে আহমদ সুলেমান বলেন, ছবিগুলো অনেক পুরোনো। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি মহল নতুন করে বিতর্ক তৈরির চেষ্টা করছে।
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জেলা বিএনপির সভাপতি অথবা সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।
অন্যদিকে, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে ভাইরাল হওয়া ছবি ও নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ নিয়ে জেলা বিএনপির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধারাবাহিক পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। গত ১৬ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগমাধ্যমে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও অঙ্গসংগঠনের ১১ জন নেতাকর্মী। একই সময়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একজন সাবেক নেতাও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সব মিলিয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অন্তত ১২ জন।
১৩ ঘণ্টা আগে

গত দুই বছরে বিএনপির কয়েকজন পরিচিত নেতা দলীয় পদ, সংসদ সদস্যপদ ও সরকারি দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। তবে সব পদত্যাগের ধরন এক নয়—কেউ দলীয় পদ ছেড়েছেন, কেউ সংসদ থেকে, আবার কেউ মন্ত্রিসভার দায়িত্ব ছেড়েছেন। তাই ঘটনাগুলো আলাদা করে তুলে ধরা জরুরি।
১৪ ঘণ্টা আগে

বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পেতে নতুন করে আইনি পদক্ষেপের পথে এগিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর পক্ষে কাজ করা যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারস দিল্লির বাংলাদেশ হাইকমিশনে দ্বিতীয়বার ই-মেইল পাঠিয়েছে। এবার শুধু নথি ফেরত পাওয়ার নিয়ম জানতে চাওয়াই নয়, শেখ হাসিনার স্বাক্ষরযুক্ত ওকালতনামাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
১ দিন আগে

রাজাকার-আলবদরের সন্তানেরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব নেবে এমনটা যারা বিশ্বাস করেন, তারা বোকার স্বর্গে বাস করছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
৬ দিন আগে

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো বা প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়টি সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার অংশ। নিয়ম মেনেই এ বিষয়ে সমাধান করা হবে।
১০ নভেম্বর ২০২৬

ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফিরোজ খান রাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ নভেম্বর ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন পৌরসভার নির্বাচনকে ঘিরে ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে
৭ নভেম্বর ২০২৬

মিরসরাই জাতীয়তাবাদী ফোরামের সংযুক্ত আরব আমিরাত শাখার ২০২৬ সালের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
৭ নভেম্বর ২০২৬

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনে নতুন কাঠামোর প্রস্তাব নিয়ে আলোচনা করেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি। সংসদের উচ্চকক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ও উপদেষ্টা নিয়োগের ব্যবস্থা রাখা যায় কি না, তা নিয়ে মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ, আইনের অধ্যাপক ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে নির্বাচিত স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার প্রস্তাবও এসেছে।
২৪ অক্টোবর ২০২৬