BNP ট্যাগের খবর
এই ট্যাগের খবর

হঠাৎ যেকারণে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ বিএনপির ভাইস চেয়ারম্যানের
নিজস্ব প্রতিবেদক: শারীরিক অসুস্থতা ও উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনায় সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষামন্ত্রী ড. মুহাম্মদ ওসমান ফারুক। তার এই সিদ্ধান্তের ফলে কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদীয় প্রতিনিধিত্বে পরিবর্তন আসতে যাচ্ছে।
১৭ নভেম্বর ২০২৬, ১৮:৪৭ | বিস্তারিত

স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যে হিসাব চাইলেন হাসনাত, তোলপাড় রাতনৈতিক আঙ্গন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পুরোনো দুর্নীতি মামলা, সম্পদের পরিমাণ এবং এসব সম্পদের উৎস নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
২ অক্টোবর ২০২৬, ২৩:৪৪ | বিস্তারিত

শেখ হাসিনা প্রসঙ্গে রুমিন, যে কোনো সময় ঢুকতে পারেন
নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেছেন, বাংলাদেশের কোনো নাগরিক চাইলে যে কোনো সময় দেশ ছাড়তে পারেন এবং আবার যে কোনো সময় দেশে ফিরতেও পারেন। তবে কোনো ব্যক্তি দেশে ফেরার পর সরকার তার বিষয়ে কী পদক্ষেপ নেবে, সেটি সরকারের এখতিয়ার।
১৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৫ | বিস্তারিত

চূড়ান্ত প্রায় বিএনপির নতুন নেতৃত্ব, কে আসছেন কোন পদে?
নিজস্ব প্রতিবেদক: বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে নতুন কমিটি গঠনের আলোচনা আবারও জোরালো হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে পরিচালিত এসব সংগঠনের পদপ্রত্যাশীরা এখন তাকিয়ে আছেন কেন্দ্রের সিদ্ধান্তের দিকে। সভাপতি, সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে কারা আসছেন, তা নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে চলছে নানা হিসাবনিকাশ, আলোচনা ও তৎপরতা। তবে নতুন কমিটি গঠনের কথা শোনা গেলেও এখনো দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকায় পদপ্রত্যাশীদের অপেক্ষা দীর্ঘ হচ্ছে।
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:১১ | বিস্তারিত

হঠাৎ যে কারণে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক? কোথায়-কেন
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
১২ সেপ্টেম্বর ২০২৬, ২২:২৯ | বিস্তারিত

নিজ বাড়িতে ছাত্রদল নেতাকে পেটালেন ছাত্রলীগ নেতা
নিজস্ব প্রতিবেদক: সিলেটের বিশ্বনাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে করা মন্তব্যকে কেন্দ্র করে এক ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। হামলায় আহত আবদুল মজিদ বকুল বিশ্বনাথ পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। অভিযুক্ত শামীম আহমদ উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮ | বিস্তারিত

রুমিন ফারহানার বক্তব্যে উত্তপ্ত জাতীয় সংসদ-দেখুন লিংকসহ
নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন (সংশোধন) বিল, ২০২৬ নিয়ে আলোচনা করতে গিয়ে বিএনপি ও সরকারের নানা বিষয়ে তীব্র মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তার বক্তব্যে বিএনপির আমলে গ্যাস-বিদ্যুৎ ও সার সংকট, দুর্নীতি এবং ঋণখেলাপির প্রসঙ্গ উঠে আসার পর সরকারি দলের সংসদ সদস্যরা হৈ-চৈ শুরু করেন। পরে পরিস্থিতি সামাল দিতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্যদের শান্ত থাকার আহ্বান জানান।
৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩৩ | বিস্তারিত

হঠাৎ যেকারণে থানায় জিডি করলেন রিজভী-নেপথ্যে কি?
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর নাম, ছবি ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক আইডি ও পেজ পরিচালনার অভিযোগ উঠেছে। এসব অ্যাকাউন্ট থেকে রিজভীর নামে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য, মন্তব্য, ছবি, ভিডিও, সংবাদ ও অন্যান্য কনটেন্ট প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
২৯ আগস্ট ২০২৬, ২৪:১২ | বিস্তারিত

হাসনাত ও সারজিসের পর এবার রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক: গণঅভ্যুত্থানকে ঘিরে রাজনৈতিক বিভিন্ন ঘটনা, বক্তব্য ও বিতর্কের প্রসঙ্গ টেনে বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ সামনে এনেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।
২৮ আগস্ট ২০২৬, ১৫:২৩ | বিস্তারিত

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে, আলোচনায় যার নাম
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে ঘোষণা করার পর থেকেই দলটির পরবর্তী মহাসচিব পদ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। তবে এখনই দলীয় মহাসচিব পদে পরিবর্তন হচ্ছে না। কারণ, মির্জা ফখরুল এখনো রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে শপথ নেননি। ফলে তার বর্তমান দলীয় দায়িত্বও আনুষ্ঠানিকভাবে বহাল রয়েছে।
১৮ আগস্ট ২০২৬, ২১:৩০ | বিস্তারিত

রিজভীর নামে ছড়ানো প্রেস বিজ্ঞপ্তি ‘ভুয়া ও বানোয়াট’, যা বলল বিএনপি
নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছে বিএনপি। দলটির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, ওই বিজ্ঞপ্তি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি।
১৫ আগস্ট ২০২৬, ১৩:০৯ | বিস্তারিত

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছে এমন দাবি ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পরপরই বিএনপির মহাসচিবের দায়িত্বসহ দলীয় গুরুত্বপূর্ণ পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের কথাও সামনে এসেছে।
১৪ আগস্ট ২০২৬, ২২:৩৫ | বিস্তারিত

দেশের ২৩তম রাষ্ট্রপতি কে হচ্ছেন, সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রধানমন্ত্রীর কাছে
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। এর পর থেকেই দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে কে দায়িত্ব নিতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা।
৮ আগস্ট ২০২৬, ০৮:৩১ | বিস্তারিত

বিএনপির সম্পাদককে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাদক-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতের ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩ নম্বর ভাদুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মরহুম জিয়াউল হক জিয়ার ভাতিজা মোহাম্মদ জহিরুল হক (৪৫)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
১০ জুলাই ২০২৬, ১৮:২১ | বিস্তারিত

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা ও জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার মধ্য দিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন দলটির নেতাকর্মীরা।
৪ জুন ২০২৬, ১৩:৫৪ | বিস্তারিত

হঠাৎ গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ তিনি জ্ঞান হারান। অবস্থা স্থিতিশীল না হওয়ায় গভীর রাতে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
১২ মার্চ ২০২৬, ১৩:৩৬ | বিস্তারিত

নতুন সংসদে প্রথম দিনের সভাপতিত্বে কে থাকবেন? প্রথম অধিবেশনে ঘিরে বাড়ছে জল্পনা
নিজস্ব প্রতিবেদক: সাকিব: ত্রয়োদশ জাতীয় সংসদ আগামী ১২ মার্চ প্রথম অধিবেশন বসাতে যাচ্ছে। নতুন সংসদ গঠনের পর থেকেই রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে উঠেছে অধিবেশনের প্রথম দিনে সভাপতিত্বের দায়িত্ব কার হাতে থাকবে।
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১০ | বিস্তারিত

ব্রেকিং নিউজ: বিএনপির আরও ৪৪ নেতাকে বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক: দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের মোট ৪৪ জন নেতা-কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শৃঙ্খলা রক্ষায় নেওয়া এই সিদ্ধান্তকে দলের পক্ষ থেকে ‘কঠোর বার্তা’ হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৩১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য এবং সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ ...
৩১ জানুয়ারি ২০২৬, ১৬:২১ | বিস্তারিত

আসন্ন জাতীয় নির্বাচনে এগিয়ে কারা: কাদের পক্ষে সবশেষ জরিপ?
নিজস্ব প্রতিবেদক: নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি এই সময়েই দ্রুত বাড়ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জনসমর্থন। দলের সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ১৭ বছর পর তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন এই দুই ঘটনাই ধানের শীষের পক্ষে জনমনে আগ্রহ ও আবেগ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে বলে উঠে এসেছে সাম্প্রতিক এক জরিপে। জরিপে এগিয়ে বিএনপি সর্বশেষ জরিপ অনুযায়ী, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে বিএনপি ও তাদের জোট সম্ভাব্য ৫২.৮ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে জামায়াত ...
৩০ জানুয়ারি ২০২৬, ২১:১৯ | বিস্তারিত

ত্রয়োদশ নির্বাচন: সরে দাঁড়ালেন বিএনপির পাঁচ বিদ্রোহী নেতা
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শরিকদের সঙ্গে আসন সমঝোতা হলেও কয়েকটি এলাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে থাকায় দলটি অস্বস্তিতে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলশানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কার্যালয়ে একে একে ডেকে পাঠানো হয় বিদ্রোহী প্রার্থীদের। ওই বৈঠকের পর ইতোমধ্যে পাঁচজন নেতা আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। একে একে সরে দাঁড়াচ্ছেন বিদ্রোহীরা দলীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া–১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ একে একরামুজ্জামান ...
১৩ জানুয়ারি ২০২৬, ০৯:৩৮ | বিস্তারিত
